Bangladesh

পাবনার ঈশ্বরদী: রূপপুরে পর্যটনের সম্ভাবনা

পাবনার ঈশ্বরদী: রূপপুরে পর্যটনের সম্ভাবনা

প বন র ঈশ বরদ – ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কেন্দ্র পর্যটনের নতুন আকর্ষণ তৈরি করেছে। স্থানীয় ঐতিহ্য বহনকারী হার্ডিঞ্জ ব্রিজ এবং লালন শাহ সেতু সহ পদ্মা নদীর প্রাকৃতিক সৌন্দর্য এখন পর্যটকদের প্রাণ আকর্ষণ করছে। ছুটির দিনগুলোতে এই অঞ্চলে দর্শনার্থীদের ভিড় দেখা যাচ্ছে যারা সৌন্দর্যময় পরিবেশ দেখতে আসছেন।

রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে পশ্চিম দিকে যাওয়ার পথে প্রথম চোখে পড়বে হার্ডিঞ্জ ব্রিজ। এই স্থানে রয়েছে পাকশী রেলওয়ে স্টেশন এবং ট্রেনের ঝমঝম শব্দ যা সামগ্রিক পরিবেশকে নতুন আকর্ষণীয় করে তুলেছে। সন্ধ্যায় ফেরার পথে রূপপুরের ঝলমলে আলোয় পর্যটকদের মুগ্ধ করতে পারে চুল্লি দেখা।

পাকশী এলাকাটা মন্দের ভালো বলে মনে হয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হওয়ার পর আরও বেশি আকর্ষণ বেড়েছে। তাই স্ত্রী-সন্তান নিয়ে মাঝেমধ্যে এখানে বেড়াতে আসি।

অফিশিয়াল কাজে ঈশ্বরদীতে এসেছি। ছুটির দিন হওয়ায় ঘুরতে বেরিয়েছি। পাকশী কথা শুনে এসে দেখলাম বেশ ভালো পরিবেশ ও সুন্দর জায়গা। পর্যটন কেন্দ্র হলে ভালো হবে।

গত শুক্রবার বিকেলে পাকশী হার্ডিঞ্জ ব্রিজের নিচে গিয়ে দেখা যায় হাজারো দর্শনার্থী ও ভ্রমণপিপাসু এখানে একত্রিত হয়েছেন। বন্ধুদের নিয়ে বেড়াতে আসা শাকিল হোসেন বলেন, ‘এখন এই জায়গাটি বেড়ানোর মতো সুন্দর জায়গা হয়েছে। বিশেষ করে ছুটির দিনে আমরা এখানে আসি বেড়াতে, ছবি তুলি, খুব ভালো লাগে।’

তবে এখানে বেশকিছু সমস্যা রয়েছে। জিনিয়া খাতুন নামের গৃহবধূ বলেন, ‘জায়গাটা সুন্দর। তবে পদ্মার পাড়ে নামার মতো ভালো রাস্তা নেই। পাবলিক টয়লেট নেই। নিরাপত্তারও অভাব আছে বলে মনে হয়। এসব সমস্যা সমাধান করা গেলে ভালো হয়।’ কলেজের প্রভাষক আরিফ আহমেদ বলেন, এই জায়গাটি ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলার অপার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সরকার যদি এটা নিয়ে পরিকল্পনা করে এবং পর্যটন কেন্দ্র গড়ে তোলে তাহলে সাধারণ মানুষ একটু বেড়ানোর পরিবেশ পেতে পারেন। সেই সঙ্গে এখান থেকে সরকারও ভালো রাজস্ব আয় করতে পারে।

পাবনাবাসীর জোরালো দাবি ওঠে একটি পর্যটন কেন্দ্র করতে যে বাজেট দরকার, তা স্থানীয় প্রশাসনের পক্ষে করা সম্ভব নয়। পাবনার জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, পর্যটন মন্ত্রণালয়কে জানিয়

Leave a Comment