সামনে পথ বন্ধ, ধরা পড়তেই হবে: জিয়াউর রহমান হত্যাকাণ্ডের রাতের যাত্রা
ষষ্ঠ কিস্তি: রাতের যাত্রা ও অপেক্ষা
Banglajibon.com – স মন পথ বন ধ ধর পড়ত – ১৯৮১ সালের ৩০ মে তারিখে সেনাবাহিনীর কতিপয় সদস্যের হাতে বাংলাদেশের প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমান নিহত হন। বহুল আলোচিত এই হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনি তখন পর্যন্ত ছিল গোপনীয়তার আবরণে ঢাকা। বিভিন্ন সূত্র থেকে সংগৃহীত জানা-অজানা বহু তথ্যের সমাবেশে এই অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করেছেন সাউথ এশিয়ান মনিটরের সম্পাদক ও অধুনালুপ্ত প্রোব নিউজের প্রধান সম্পাদক ইরতিজা নাসিম আলী। ১৯৯৪ সালের ৩০ মে থেকে প্রতিবেদনটি আট পর্বে ধারাবাহিক ছাপা হয়েছিল মতিউর রহমান সম্পাদিত তৎকালীন দৈনিক ভোরের কাগজে। লেখকের অনুমতি নিয়ে আজকের পত্রিকার পাঠকদের জন্য প্রতিবেদনটি আবার প্রকাশ করা হলো। আজ ষষ্ঠ কিস্তি।
১৯৮১ সালের ১ জুন। রাত আড়াইটা। জে. মঞ্জুরকে বহনকারী জিপটি এক টানে সেনানিবাস থেকে বের হয়ে চলতে লাগাল হাটহাজারীর দিকে। অন্ধকার রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে জিপ। জেনারেল মঞ্জুর হঠাৎ করে গাড়ি থামাতে বললেন। রাজি হলেন না মেজর মোজাফফর। তিনি বললেন, ‘আমাদের আর একটু এগিয়ে গিয়ে থামা উচিত।’ মোজাফফরের মুখের দিকে তাকিয়ে চুপ করে গেলেন মঞ্জুর। গাড়ি এগিয়ে যেতে থাকল।
বেশ খানিকটা চলার পর হাটহাজারীর প্রায় কাছাকাছি এলে গাড়ি থামাতে বললেন মেজর মোজাফফর। রাস্তার বাম দিক ঘেঁষে দাঁড়িয়ে পড়ল জিপ। জে. মঞ্জুর গাড়িটাকে একটু আড়ালে পার্ক করতে বললেন। রাস্তার নেমে এলেন তিনজন। মনটাকে কেন যেন শান্ত করতে পারছেন না জেনারেল। বারবার তাকাচ্ছেন চট্টগ্রামের দিকে। তাঁর পরিবারসহ আরও যাদের আসার কথা কারওরই দেখা পাচ্ছেন না তিনি। মুখে বারবার বলছেন, ‘এখনো আসছে না কেন ওরা।’ এগিয়ে এসে মেজর মোজাফফর বললেন, ‘স্যার, জীবনে তো অনেক স্যাকরিফাইস করেছেন, আরেকবার না হলে স্যাকরিফাইস করেন। আপনার ফ্যামিলিকে আল্লাহর কাছে সঁপে দিন। ইনশা আল্লাহ কোনো অসুবিধা হবে না।’ যেভাবে জেনারেল তাকিয়ে ছিলেন রাস্তার দিকে সেভাবেই তাকিয়ে রইলেন। তবে বোঝা গেল কথাটা তাঁর কানে গিয়েছে।
নো নো, আই ক্যান নট মুভ উইদাউট রানা (তাঁর স্ত্রী)।
হুস করে বেরিয়ে গেল স্টাফ কারটা। অন্ধকারে বোধ হয় জেনারেলকে দেখতে পারেনি ড্রাইভার। জেনারেল বুঝতে পারলেন তাঁরই স্টাফ কারটা এগিয়ে গেল হাটহাজারীর দিকে। ‘কুইক’ বললেন জেনারেল। একলাফে সবাই উঠে বসল জিপে। স্পিডোমিটারের কাটাটা লাফিয়ে উঠল। ‘জোরে চালাও, ওদের ধরতেই হবে’, ড্রাইভারকে বললেন জেনারেল। সামনেই দেখা গেল স্টাফ কারটাকে। জিপ পাশাপাশি নিয়ে আসতেই লক্ষ্য করল কারের আরোহীরা। থেমে পড়ল রাস্তার পাশ ঘেঁষে। জিপ থেকে নেমে আসলেন জেনারেল, মেজর মোজাফফর এবং মেজর রেজা। গাড়ির ভেতর উঁকি দিলেন সবাই। ভেতরে বসে আছেন মিসেস মঞ্জুর, মিসেস দেলোয়ার ও তাঁদের ছেলেমেয়েরা। গাড়ি দুটো রওনা দিল একসঙ্গে।
বেশ খানিকটা এগিয়ে যাওয়ার পর দেখা গেল রাস্তার ওপর আরেকটা জিপ দাঁড়িয়ে আছে। স্টাফ কার আর জিপ থেমে যেতেই থেমে থাকা জিপ থেকে নেমে আসলেন একে একে লে. কর্নেল মতিউর, লে. কর্নেল মাহবুব আর ক্যাপ্টেন মুনির। ‘আর সবাই কোথায়’, জেনারেল জিজ্ঞেস করলেন। লে. কর্নেল মতি উত্তর দিলেন, ‘সম্ভবত পেছনে স্যার।’ দুটো গাড়ির হেডলাইটের আলো পড়ল সবার মুখে। রাস্তা থেকে একটু পাশে সরে গেলেন সবাই। এগিয়ে আসছে গাড়ি দুটো। রাস্তার পাশে রাখা গাড়িগুলো বোধ হয় ওদেরও চোখে পড়ল। গতি একটু কমিয়ে দিয়ে এগিয়ে আসল পিকআপ আর একটা জিপ। কাছে আসতেই মেজর খালেদকে দেখা গেল। এদের দেখে গাড়ি থামিয়ে নেমে এলেন মেজর খালেদ আর মেজর ইজাজদানী। আঙুল দিয়ে পিকআপের পেছন দিকটা দেখালেন। সেখানে আধশোয়া অবস্থায় আহত দুই অফিসার লে. কর্নেল ফজলে হোসেন আর ক্যাপ্টেন জামিল। সার্কিট হাউস অপারেশনের দিন তাঁরা গুলিবিদ্ধ হয়ে কম্বাইন্ড মিলিটারি হাসপাতালে ছিলেন।
লে. কর্নেল দেলোয়ারকে দেখতে না পেয়ে অস্থির হয়ে উঠলেন মিসেস দেলোয়ার। বারবার বলতে লাগলেন, ‘ওকে আপনারা কেন নিয়ে এলেন না।’ এগিয়ে এলেন জেনারেল মঞ্জুর। সান্ত্বনা দিলেন মিসেস দেলোয়ারকে। ‘মঞ্জুর, আমি বরং দেলোয়ার ভাবিকে ছেলেমেয়েসহ আর আহতদের নিয়ে ফিরে যাই’—বললেন মিসেস মঞ্জুর। ‘ইমপসিবল’ অনেকটা চেঁচিয়ে বললেন লে. কর্নেল মতি। ‘এত দূর এগিয়ে এসে আমাদের অফিসারদের বউ-বাচ্চাকে বিপদের মুখে ঠেলে দিতে পারি না’—মতি তাকালেন জেনারেলের মুখের দিকে। জেনারেলসহ সবাই তাঁকে সম্মতি দিলেন।
জেনারেল এগিয়ে গেলেন তাঁর জিপের দিকে। ড্রাইভারের কাঁধে হাত রেখে বললেন, ‘তুমি আর স্টাফ কারের ড্রাইভার ফিরে যাও।’ অবাক বিস্ময়ে তাকাল ড্রাইভার। কেমন যেন ঝাপসা দেখা যাচ্ছে জেনারেলের মুখ। হাত দিয়ে চোখের পানি মুছে গাড়ি থেকে নেমে স্যালুট করল ড্রাইভার। স্টাফ কার নিয়ে ড্রাইভার দুজন গাড়ি ঘুরিয়ে ফিরে গেল চট্টগ্রামের দিকে। তিনটা গাড়ি রওনা দিল আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে। প্রথম গাড়ি চালাচ্ছেন লে. কর্নেল মতি। লে. কর্নেল মাহবুব, মেজর মোজাফফর, ক্যাপ্টেন মনির আর জেনারেলের ব্যাটম্যান গাড়িতে বসে। দ্বিতীয়টিতে মেজর গিয়াস, মেজর রেজা আর জেনারেলের তিন ছেলেমেয়ে। গাড়ি চালাচ্ছেন জেনারেল মঞ্জুর স্বয়ং। তৃতীয়টি ড্রাইভ করছেন মেজর ইজাজদানী। মিসেস মঞ্জুর ও ছেলেমেয়েসহ মিসেস দেলোয়ার তাঁর আরোহী। আহত দুই অফিসার ফজলে হোসেন আর জামিলকে নিয়ে পিকআপ চালাচ্ছেন মেজর খালেদ। রওনা হওয়ার আগেই সিদ্ধান্ত হয়েছিল কর্নেল মতিউর জিপটা পাইলট কার হিসেবে অন্তত পাঁচ মিনিট এগিয়ে থাকবে অন্য গাড়িগুলো থেকে যাতে রাস্তার কোনো বাধা পেলে পেছনের গাড়িগুলো সতর্ক হতে পারে। ভোর হওয়ার আগেই লে. কর্নেল মতি মেজর মোজাফফর, লে. কর্নেল মাহবুব আর ক্যাপ্টেন মনিরকে নিয়ে পাইলট কারটা দৃষ্টিসীমার বাইরে চলে

