স্কুল অ্যান্ড কলেজগুলোর গুণগত অর্জন
স ক ল অ য ন ড – ২০১৪ থেকে ২০২৪-এর মধ্যে আওয়ামী সরকারের আমলে ছয়টি জেলার সাতটি সরকারি স্কুল অ্যান্ড কলেজ গঠিত হয়। তবে সেই সময়ে স্কুল থেকে কলেজে উন্নীত হওয়ার পর থেকে প্রতিষ্ঠানগুলো কোনো গুণগত অর্জন করতে পারেনি। নিজ জেলার পরিস্থিতি অনুধাবন করে সমগ্র দেশের শিক্ষার প্রতিষ্ঠানগুলোর মোটামুটি সম্ভাব্য পরিস্থিতি অনুমান করা সম্ভব। সামান্য কিংবা ছিটেফোঁটা ব্যতিক্রম কিছু থাকতে পারে, তবে ব্যতিক্রম নিয়ম কিংবা স্বাভাবিকতারই প্রমাণ নির্দেশ করে।
প্রশাসনিক বিভাজনের পর কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ও শেরপুরের স্বতন্ত্র জেলা হিসেবে আত্মপ্রকাশ ঘটে। ঢাকা বিভাগ থেকে আলাদা হয়ে ময়মনসিংহ স্বতন্ত্র বিভাগে উন্নীত হয়, কিশোরগঞ্জ তবুও ঢাকা বিভাগের অধীন থাকে। প্রতিষ্ঠানগুলোকে প্রধানত তিনটি শ্রেণিতে ভাগ করা যায়: ১. জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ডিগ্রি কলেজ; ২. শিক্ষা বোর্ডের অধীন ইন্টারমিডিয়েট কলেজ; ৩. স্কুল অ্যান্ড কলেজ। বৃহত্তর ময়মনসিংহে মোট ৪৮০টি প্রতিষ্ঠান রয়েছে। এগুলোর মধ্যে ময়মনসিংহ ১৫৩টি, টাঙ্গাইল ৭৪টি, জামালপুর ৭৪টি, কিশোরগঞ্জ ৬৭টি, নেত্রকোনা ৪৮টি এবং শেরপুরে ৩১টি প্রতিষ্ঠান রয়েছে।
সরকারি প্রতিষ্ঠানগুলোর গুণগত অবস্থা
সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে মোট ৭৩টি রয়েছে, কিশোরগঞ্জে রয়েছে ১৭টি, টাঙ্গাইলে ১৫টি, ময়মনসিংহে ১৪টি, নেত্রকোনায় ১১টি, জামালপুরে ১০টি এবং শেরপুরে ৬টি। বাকি ৪০৭টি প্রতিষ্ঠান বেসরকারি হিসেবে চালু হয়েছে।
প্রতিষ্ঠাকাল বিবেচনায় ক্রমানুসারে জামালপুরের ইসলামপুর উপজেলায় অবস্থিত ইসলামপুর সরকারি জে জে কে এম গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ (স্থাপিত ১৯১৭), কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় অবস্থিত হোসেনপুর পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজ (১৯২০), টাঙ্গাইলের সখীপুর উপজেলায় অবস্থিত সখীপুর পিএম পাইলট মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজ (১৯৪৯), কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় অবস্থিত বাজিতপুর রাজ্জাকুন্নেছা সরকারি পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ (১৯৫৫), জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অবস্থিত সরিষাবাড়ী সরকারি পাইলট উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয় (১৯৫৮), ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় অবস্থিত কলসিন্দুর সরকারি উচ্চমাধ্যমিক বিদ্যালয় (১৯৭২) ও ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় অবস্থিত সরকারি চারবাড়িয়া হাইস্কুল অ্যান্ড কলেজ (২০০৭)।
নেত্রকোনা ও শেরপুর জেলায় স্কুল অ্যান্ড কলেজ হিসেবে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো কোনোট
