Lifestyle

সুস্থ থাকতে কতটুকু রোদ দরকার, অতিরিক্ত সূর্যালোক কি ঝুঁকিপূর্ণ

Photo-2_KnueAnE
Foto : Michael Davis - banglajibon.com
Table of Contents
  1. সুস্থ জীবনের জন্য সূর্যালোকের ভূমিকা: কতটুকু প্রয়োজন?
  2. Related Reading
  3. Frequently Asked Questions

সুস্থ জীবনের জন্য সূর্যালোকের ভূমিকা: কতটুকু প্রয়োজন?

Banglajibon.com – স স থ থ কত কতট ক – আমাদের শরীরের স্বাস্থ্যের জন্য সূর্যের আলো অপরিহার্য। তবে সঠিক পরিমাণে তা গ্রহণ করা জরুরি। সাম্প্রতিক গবেষণাগুলো প্রমাণ করছে, সীমিত ও পরিমিত সূর্যালোক শরীরের অনেক উপকার করে। মানসিক স্বাস্থ্যের উন্নতি, ভিটামিন ডি তৈরি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং হৃদ্‌যন্ত্রের স্বাস্থ্যের ওপর এর ইতিবাচক প্রভাব রয়েছে। এমনকি কিছু গবেষণায় নির্দিষ্ট ধরনের ক্যানসারের ঝুঁকি কমানো, ঘুমের মান উন্নত করা এবং মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ানোর সাথেও পরিমিত সূর্যালোকের সম্পর্ক পাওয়া গেছে।

ঐতিহাসিক প্রেক্ষাপট ও বর্তমান ধারণা

একসময় রোদ পোহানোকে স্বাস্থ্যকর জীবনযাপনের অন্যতম অংশ হিসেবে গণ্য করা হতো। ১৯২৩ সালের একটি ঘটনা মনে রাখা যায়। ভূমধ্যসাগর ভ্রমণ শেষে ব্রোঞ্জ রঙের ত্বক নিয়ে ফিরলেন ফরাসি ফ্যাশন আইকন কোকো শ্যানেল। সেই ছবি প্রকাশিত হলে ট্যান করা ত্বক সূর্যস্নান এবং রোদ পোহানো পশ্চিমা সমাজে মর্যাদাপূর্ণ হয়ে ওঠে। এরপর ২০ শতকের শুরু থেকে মাঝামাঝি পর্যন্ত রোদ বা সূর্যালোক চিকিৎসার অংশ হিসেবেও ব্যবহার হচ্ছিল। রিকেটস ও যক্ষ্মার চিকিৎসায় স্যানাটোরিয়ামে ‘হেলিওথেরাপি’ বা সূর্যালোকভিত্তিক চিকিৎসা দেওয়া হতো।

তবে গত ৫০ বছরে ত্বকের ক্যানসারের হার বাড়তে থাকা সূর্যের আলো নিয়ে চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে বড় পরিবর্তন এসেছে। অতিরিক্ত সূর্যালোক ত্বকের ক্যানসারের ঝুঁকি বাড়ায়—এ বিষয়ে প্রমাণ এখন শক্তিশালী। ফলে সূর্যের আলো এড়িয়ে চলা এবং সানস্ক্রিন ব্যবহারের ওপর জোর দেওয়া হচ্ছে। কিন্তু সাম্প্রতিক গবেষণাগুলো দেখা যাচ্ছে, সীমিত ও পরিমিত সূর্যালোক শরীরের কিছু উপকারও করে।

শরীরের উপকারিতা ও গবেষণার ফলাফল

পরিমিত সূর্যালোক শরীরে ভিটামিন ডি তৈরিতে সহায়তা করে। হাড়ের স্বাস্থ্য ও পেশির স্বাভাবিক কার্যক্রমের জন্য এই ভিটামিন খুব গুরুত্বপূর্ণ। কিছু গবেষণায় উচ্চ মাত্রার ভিটামিন ডির সঙ্গে ক্যানসারে আক্রান্ত হওয়ার হার এবং মৃত্যুঝুঁকি কমার পাশাপাশি টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমার সম্পর্কও পাওয়া গেছে।

সূর্যের আলো রক্তচাপ কমাতেও সহায়তা করতে পারে। সূর্যের ইউভিএ রশ্মি ত্বকে পড়লে নাইট্রিক অক্সাইড নিঃসরণ হয়। এতে রক্তনালিগুলো প্রসারিত হয় এবং রক্তচাপ কমতে পারে। ফলে হৃদ্‌রোগ ও স্ট্রোকের ঝুঁকি কমতে পারে। সুইডেনে ২৯ হাজার ৫১৮ নারীর ওপর ২০ বছর ধরে চালানো একটি গবেষণায় দেখা গেছে, যাঁরা সূর্যের আলো এড়িয়ে চলতেন, তাঁদের বিভিন্ন কারণে মৃত্যুর হার সবচেয়ে বেশি সূর্যালোক গ্রহণকারী নারীদের তুলনায় দ্বিগুণ ছিল।

অধ্যাপক রেবেকা মেসনের মতে, শরীরে পর্যাপ্ত ভিটামিন ডি প্রদাহ কমানো, রোগজীবাণুর বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানো এবং রোগ প্রতিরোধব্যবস্থাকে নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে সহায়তা করে।

তবে সূর্যালোকের বদলে কৃত্রিমভাবে ট্যান করার জন্য সানবেড ব্যবহারের সঙ্গে মৃত্যুঝুঁকি বেড়ে যাওয়ার সম্পর্ক পাওয়া গেছে। ২০১১ সালের সুইডিশ এক গবেষণায় দেখা যায়, অন্তত এক দশক ধরে মাসে একবার বা তার বেশি সানবেড ব্যবহার করা নারীদের বিভিন্ন কারণে মৃত্যুর ঝুঁকি ৯০ শতাংশ বেশি ছিল।

মানসিক স্বাস্থ্য ও মস্তিষ্কের কার্যক্ষমতা

সূর্যালোক ঘুম ও মস্তিষ্কের কার্যক্ষমতার ওপরও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। সকালের সূর্যের আলোতে থাকা নীল আলোর তরঙ্গ মস্তিষ্ককে দিনের সময় সম্পর্কে সংকেত দেয়। এতে কর্টিসল বাড়ে এবং ঘুম ঘুম ভাব সৃষ্টিকারী হরমোন মেলাটোনিনের মাত্রা কমে। ফলে মানুষ আরও সতেজ ও কর্মক্ষম বোধ করতে পারে।

দিনের আলোতে বেশি সময় কাটানোর সঙ্গে জ্ঞানীয় সক্ষমতা, প্রতিক্রিয়ার গতি ও স্মৃতিশক্তি উন্নত হওয়ার সম্পর্ক পাওয়া গেছে। ৩ লাখ ৬০ হাজারের বেশি মানুষের ওপর করা এক গবেষণায় দেখা গেছে, দিনে প্রায় দেড় ঘণ্টা সূর্যালোক পাওয়ার সঙ্গে ডিমেনশিয়া আক্রান্ত হওয়ার ঝুঁকি কমার সম্পর্ক রয়েছে। সূর্যের আলো মস্তিষ্কে সেরোটোনিনের মাত্রাও বাড়ায়। এই রাসায়নিক বার্তাবাহক মানুষকে শান্ত ও মনোযোগী থাকতে সহায়তা করে। তীব্র বিষণ্নতায় আক্রান্ত রোগীদের রোদযুক্ত কক্ষে রাখলে দ্রুত সুস্থ হওয়ার প্রমাণও রয়েছে। বিপরীতে পর্যাপ্ত দিনের আলো না পাওয়া বিষণ্নতার উপসর্গ, মন খারাপ আর অনিদ্রার ঝুঁকি বাড়াতে পারে।

ব্যক্তিগত প্রয়োজনীয়তা ও সঠিক সময়

সূর্যালোক পাওয়ার প্রয়োজনীয়তা সবার জন্য এক নয়। বয়স, ভৌগোলিক অবস্থান, ত্বকের রং এবং ত্বকের ক্যানসারের ঝুঁকির ওপর বিষয়টি নির্ভর করে। বিশেষজ্ঞরা সাধারণত দীর্ঘ সময় একটানা রোদে থাকার বদলে অল্প সময়ের জন্য নিয়মিত সূর্যালোক নেওয়ার পরামর্শ দেন। অধ্যাপক রেবেকা মেসনের মতে, ভিটামিন ডি তৈরির জন্য দিনের মাঝামাঝি সময় সূর্যের আলো সবচেয়ে কার্যকর। কারণ, তখন ইউভিবি রশ্মির মাত্রা বেশি থাকে।

হালকা ত্বকের মানুষের ক্ষেত্রে সপ্তাহের বেশির ভাগ দিন কয়েক মিনিট করে হাত, বাহু বা পায়ের কিছু অংশ অনাবৃত রেখে রোদে থাকা যথেষ্ট হতে পারে। তবে যেসব এলাকায় ইউভি রশ্মির মাত্রা খুব বেশি, সেখানে সকাল বা বিকেলের মাঝামাঝি সময় বেছে নেওয়া ভালো। গাঢ় ত্বকের মানুষের ক্ষেত্রে প্রয়োজনীয় সূর্যালোকের সময় তুলনামূলক বেশি হতে পারে। ত্বকে মেলানিনের পরিমাণ বেশি থাকায় সূর্যের আলো থেকে ভিটামিন ডি তৈরি হতে বেশি সময় লাগে। যুক্তরাজ্যে করা একটি গবেষণায় দেখা গেছে, বসন্ত ও গ্রীষ্মে গাঢ় বাদামি ত্বকের মানুষের পর্যাপ্ত ভিটামিন ডি তৈরির জন্য দুপুরে প্রায় ২৫ মিনিট সূর্যালোক প্রয়োজন হতে পারে।

সূর্যের অতিবেগুনি রশ্মির মাত্রা বোঝার জন্য ইউভি ইনডেক্স ব্যবহার করা হয়। মাটিতে পৌঁছানো ইউভিএ ও ইউভিবি—দুই ধরনের রশ্মির মোট পরিমাণের ওপর ভিত্তি করে এই সূচক নির্ধারণ করা হয়। এর মাত্রা শূন্য থেকে ১১ বা তার বেশি পর্যন্ত হতে পারে। ১১ বা তার বেশি হলে তা অত্যন্ত উচ্চ মাত্রার ইউভি বিকিরণ বোঝায়। যাঁদের ত্বক অত্যন্ত ফরসা, নিজের বা পরিবারের কারও মেলানোমার ইতিহাস রয়েছে কিংবা শরীরে অনেক তিল আছে, তাঁদের ত্বক ক্যানসারের ঝুঁকি বেশি।

Frequently Asked Questions

What is স স থ থ কত কতট ক?

স স থ থ কত কতট ক is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does স স থ থ কত কতট ক matter?

স স থ থ কত কতট ক matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment