Entertainment

বাংলাদেশ-নেপাল যৌথ আয়োজনে সম্মাননা প্রদান

Foto : Mary Taylor - banglajibon.com

Banglajibon.com – ব ল দ শ ন প ল – বাংলাদেশ ও নেপালের সাংস্কৃতিক ও পেশাগত সহযোগিতাকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে রাজধানীর উত্তরা লিবার্টি ক্লাব লিমিটেডে অনুষ্ঠিত হলো ‘গ্লোবাল এক্সিলেন্স অনার ২০২৬’ সম্মাননা প্রদান অনুষ্ঠান। বাংলাদেশের আইডিয়া এক্সচেঞ্জ এবং নেপালের বিলক্ষণ ক্রিয়েশন প্রাইভেট লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শিল্প, সংস্কৃতি, চলচ্চিত্র, গণমাধ্যম, সংগীত, গবেষণা, ব্যবসা, সামাজিক নেতৃত্ব এবং সৃজনশীল কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের ৩০ জন এবং নেপালের ১৬ জন ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল্লাহ। অনুষ্ঠানের সার্বিক আয়োজন ও সমন্বয়ে নেতৃত্ব দেন আইডিয়া এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা চলচ্চিত্র নির্মাতা খন্দকার সুমন। সম্মাননা পেয়েছেন বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা খিজির হায়াত খান, আকতানিন খায়ের তানিন, সুপিন বর্মণ, শ্যামল শিশির ও প্রযোজক শরিফ উল আনোয়ার সজ্জন; অভিনেত্রী নাজিয়া হক অর্ষা, মৌসুমী হামিদ, মার্শিয়া শাওন, তাসমিতা শিমু, আইনূন পুতুল, কাজী নওশাবা আহমেদ ও আফসানা মিমি; অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান, ফজলুল হক, সরকার রওনক রিপন, মোহাম্মদ রফিক, মো. রকিবুল হাসান প্রমুখ। আয়োজন প্রসঙ্গে নির্মাতা খন্দকার সুমন বলেন, ‘গ্লোবাল এক্সিলেন্স অনার কেবল একটি সম্মাননা প্রদান অনুষ্ঠান নয়; এটি বাংলাদেশ ও নেপালের মধ্যে সংস্কৃতি, সৃজনশীলতা, পেশাগত উৎকর্ষ এবং মানবিক মূল্যবোধভিত্তিক সহযোগিতার একটি সেতুবন্ধ।’

Leave a Comment