Bangladesh

হিজলায় মাদ্রাসার গভর্নিং বডি গঠনে অনিয়মের অভিযোগ, বাতিলের দাবি

হিজলায় মাদ্রাসার গভর্নিং বডি গঠনে অনিয়মের অভিযোগ, বাতিলের দাবি

হ জল য় ম দ র স – বরিশালের হিজলা উপজেলার মাউলতলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় গভর্নিং বডি গঠন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের বিধিমালা লঙ্ঘনের সন্দেহ উঠেছে। মাদ্রাসার তালিকাভুক্ত দাতা সদস্য মো. আবদুর রাজ্জাক মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে গোপনে পকেট কমিটি গঠনের অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন।

অভিযোগ নিষ্পত্তির আগে কমিটির অনুমোদন দেওয়ায় এলাকায় আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, গভর্নিং বডি গঠনের লক্ষ্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছালাহ উদ্দিন কাওসার ভোটার তালিকা প্রস্তুত করেন। পরে গত ২৮ এপ্রিল খসড়া এবং ১৩ মে চূড়ান্ত ভোটার তালিকা অনুমোদন করা হয়।

অভিযোগ রয়েছে যে প্রিসাইডিং কর্মকর্তা মো. নজরুল ইসলাম ও সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ বিধিমালা অনুসরণ না করে ভোটার তালিকা ও নির্বাচনী তফসিল গোপন রেখে কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করেছেন। কমিটি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হলে ২ জুলাই তা অনুমোদন পায়।

লিখিত অভিযোগে বলা হয়েছে, কোনো ক্যাটাগরির নির্বাচনী তফসিল প্রকাশ করা হয়নি। তালিকাভুক্ত তিনজন দাতা সদস্যের মধ্যে দুজনকে না জানিয়ে একজনের নাম পাঠানো হয়েছে। অভিভাবক সদস্য নির্বাচনে দাখিল ও ফাজিল স্তরের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হলেও আলিম স্তরের কোনো প্রতিনিধি রাখা হয়নি। শিক্ষক প্রতিনিধি নির্বাচনে সাধারণ শিক্ষকদের না জানিয়ে গোপনে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারী দাতা সদস্য মো. আবদুর রাজ্জাক বলেন, বিধিমালা লঙ্ঘন করে গভর্নিং বডি গঠন করা হয়েছে। তিনি গত ২৮ জুন বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয়েছে লিখিত অভিযোগ। তাঁর দাবি, তদন্ত ছাড়াই ২ জুলাই কমিটি অনুমোদন পেয়েছে, যা অভিভাবক ও দাতা সদস্যদের মধ্যে ক্ষোভ স�

Leave a Comment