পিডিবির সাবেক শীর্ষ কর্মকর্তাদের সম্পদের খোঁজে দুদক
প ড ব র স ব ক – দুর্নীতি দমন কমিশন (দুদক) আওয়ামী লীগ সরকারের দায়িত্বকালে বিদ্যুৎ খাতে বাস্তবায়ন করা বিভিন্ন প্রকল্পগুলো যাচাই করছে এবং সাবেক কর্মকর্তাদের সম্পদের তথ্য সংগ্রহ করছে। কমিশনের অভিযোগ অনুসন্ধান সংশ্লিষ্ট একজন শীর্ষ কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, বিদ্যুৎ খাতে বিগত সরকারের সময় নেওয়া বিভিন্ন প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
বিশেষ করে প্রকল্প ব্যয় বৃদ্ধি, ভুয়া বা অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ, ক্রয় প্রক্রিয়ায় অনিয়ম এবং ঠিকাদারদের কাছ থেকে সুবিধা নেওয়ার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
অনুসন্ধানের স্বার্থে প্রয়োজন হলে আরও কয়েকজন সাবেক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম বলেন, অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হচ্ছে। বিভিন্ন দপ্তর ও সংস্থার কাছে তথ্য চাওয়া হয়েছে। প্রাপ্ত তথ্য-উপাত্ত পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারিতে পিডিবির সাবেক চেয়ারম্যান খালেদ মাহমুদ, মাহবুবুর রহমান, বেলায়েত হোসেন, আলমগীর কবিরসহ মোট ১৩ জন সাবেক কর্মকর্তা ও প্রকৌশলীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। এরপর থেকে তাঁদের সম্পদের তথ্য সংগ্রহ, নথিপত্র যাচাই এবং পর্যায়ক্রমে জিজ্ঞাসাবা�
