Lifestyle

রাতের রুটিন যেভাবে বাড়ায় ঘুমের মান, কমায় ডিমেনশিয়া ও আলঝেইমারের ঝুঁকি

Foto : Michael Williams - banglajibon.com
Table of Contents
  1. রাতের অভ্যাস: ঘুমের মান উন্নয়ন ও মস্তিষ্কের স্বাস্থ্য রক্ষা
  2. Related Reading
  3. Frequently Asked Questions

রাতের অভ্যাস: ঘুমের মান উন্নয়ন ও মস্তিষ্কের স্বাস্থ্য রক্ষা

Banglajibon.com – র ত র র ট ন য – আমাদের দেশে রাতের জীবনযাপন নিয়ে তেমন গুরুত্ব দেওয়া হয় না। তবে নতুন গবেষণায় দেখা গেছে, সঠিক রাতের রুটিন মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এই অভ্যাস ডিমেনশিয়া ও আলঝেইমারের মতো রোগের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। গবেষকদের মতে, সঠিক রাতের রুটিন শরীর ও মনকে শিথিল করে, যার ফলে পর্যাপ্ত ঘুম পাওয়া যায়। মস্তিষ্কের সুস্বাস্থ্য বজায় রাখতে এবং স্নায়ু ক্ষয় রোধ করতে নিয়মিত, ভালো মানের ঘুমের কোনো বিকল্প নেই।

ঘুমের গুরুত্ব ও এর প্রভাব

ঘুমের সময় শরীরে এমন অনেক জৈবিক কাজ সম্পন্ন হয়, যা জেগে থাকার সময় ঘটে না। তাই রাতের ভুল রুটিনের কারণে ঘুমের ব্যাঘাত ঘটলে মস্তিষ্কের বিষ মুক্তকরণ বা ডিটক্স প্রক্রিয়া ব্যাহত হতে পারে। এতে স্নায়ু প্রদাহ বাড়ার আশঙ্কা থাকে। ঘুমের ব্যাঘাত মস্তিষ্কের স্মৃতি সংরক্ষণ এবং কোষ ও কলা মেরামতের প্রক্রিয়ায়ও বাধা দেয়। সময়ের সাথে সাথে এটি জ্ঞানীয় অবক্ষয়েও অবদান রাখে।

প্রাপ্তবয়স্কদের প্রতি রাতে ৭ থেকে ৯ ঘণ্টা ঘুমানো উচিত। যাঁরা সাত ঘণ্টার কম ঘুমান, তাঁদের স্বাস্থ্য সমস্যা যাঁরা নিয়মিত সাত ঘণ্টা বা তার বেশি ঘুমান, তাঁদের চেয়ে বেশি।

ঘুমের ব্যাঘাত সৃষ্টিকারী অভ্যাস

কিছু অভ্যাস আমাদের ঘুমের জন্য ক্ষতিকর হতে পারে। এগুলোর মধ্যে রয়েছে ঘুমের অনিয়মিত সময়সূচি, অস্বাস্থ্যকর পরিবেশে ঘুমানো, ঘুমানোর আগে স্ক্রিন ব্যবহার করা এবং দৈনন্দিন মানসিক চাপ নিয়ে ঘুমাতে যাওয়া। কখনো কি ঘুমানোর আগে বার্গার খেয়ে সঙ্গে সঙ্গে অনুশোচনা করেছেন? আমাদের প্রিয় খাবারগুলো খাওয়ার সময় তৃপ্তিদায়ক। কিন্তু ঘুমানোর খুব কাছাকাছি সময়ে খেলে তা ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে।

অতিরিক্ত ভারী, চর্বিযুক্ত বা মসলাদার খাবার খেলে রাতে বদহজম এবং বুকজ্বালা হতে পারে। একটি খাবারের গ্লাইসেমিক ইনডেক্স নির্দেশ করে এর কার্বোহাইড্রেটগুলো কত দ্রুত হজম হবে এবং রক্তপ্রবাহে শোষিত হবে। উচ্চ জিআইযুক্ত খাবার; যেমন সাদা রুটি, সাদা ভাত, চিনিযুক্ত পানীয় ইত্যাদি দ্রুত হজম হয় বলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যায়। কম জিআইযুক্ত খাবার; যেমন শাকসবজি, শস্যদানা, ডাল ধীরে ধীরে হজম হয়। ফলে রক্তে শর্করার ওপর এর প্রভাব কম পড়ে।

সুস্থ ঘুমের জন্য পরামর্শ

ঘুমানোর আগে আমাদের মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখার শুরুটা হয় স্বাস্থ্যকর রাতের রুটিন মেনে চলার মাধ্যমে। এ রুটিন স্নায়ুতন্ত্রকে শান্ত করে। এটি আমাদের দৈনন্দিন উদ্বেগ এবং মানসিক চাপ থেকে মুক্তি পেতে সাহায্য করে, যাতে আরাম করে ঘুমানো যায়। রাতে ঘরে ওয়ার্ম লাইট ব্যবহার করুন বা আলো কমিয়ে দিন। হালকা স্ট্রেচিং করতে পারেন, ধ্যান বা গভীর শ্বাসপ্রশ্বাসের অনুশীলন করা যেতে পারে। এ ছাড়া ঠান্ডা মেজাজের বই পড়তে পারেন। রাতের পর ভেষজ চা উপভোগ করতে পারেন। এ ধরনের চা আমাদের ঘুমের স্বাভাবিক প্রক্রিয়াকে ব্যাহত না করেই ঘুমানোর আগে পানীয়ের চাহিদা মেটাতে পারে।

আমরা কী খাই, সেটা গুরুত্বপূর্ণ। উচ্চ আঁশ ও উচ্চ প্রোটিনযুক্ত খাবার সারা রাত আমাদের রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে পারে, যা হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি কমাতে সহায়তা করে। খাবার হালকা রাখা এবং অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলা জরুরি। নিয়মিত শারীরিক কার্যকলাপ শুধু আমাদের শরীরের জন্যই উপকারী নয়, এটি আমাদের মস্তিষ্কের ওপর গভীর প্রভাব ফেলে। যাঁরা শারীরিকভাবে নিষ্ক্রিয়, তাঁদের তুলনায় সক্রিয় প্রাপ্তবয়স্কদের জ্ঞানীয় অবক্ষয় হওয়ার আশঙ্কা কম। প্রতি সপ্তাহে প্রায় ১৫০ মিনিট মাঝারি-তীব্রতার ব্যায়াম করার দিকে লক্ষ রাখুন। ঘুমানোর আগে ব্যায়াম করা থেকে বিরত থাকুন। এর ফলে ঘুমিয়ে পড়া বা ঘুম ধরে রাখা কঠিন হয়ে যেতে পারে।

সূত্র: ভেরি ওয়েল মাইন্ড

Frequently Asked Questions

What is র ত র র ট ন য?

র ত র র ট ন য is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does র ত র র ট ন য matter?

র ত র র ট ন য matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment