ইসরায়েলি বাহিনীর গুলিতে সাত মাস বয়সী ফিলিস্তিনি শিশু নিহত
ইসর য ল ব হ ন র – হেবরনের তেল রুমেইদা এলাকায় শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় একটি ফিলিস্তিনি পরিবারের গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর গুলিতে সাত মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম স্যাম ফাহদ আবু হাইকাল। তাঁকে গুলিবিদ্ধ করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এই ঘটনায় শিশুটির মা-বাবাও আহত হয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে যে গাড়িটি তাদের দিকে ধেয়ে আসছিল এবং সেনা আত্মরক্ষার্থে গুলি ছুড়েছিল। তবে তদন্তের পর তারা স্বীকার করেছে আহত ব্যক্তিরা ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না।
শিশুটির বাবা ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন
বেথলেহেম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফাহদ আবু হাইকাল ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন। তিনি বলেন, সেনারা গাড়িটি থামানোর জন্য নির্দেশ দেন। আমি গাড়িটি থামিয়ে স্টিয়ারিং হুইলের ওপর দুই হাত তুলে ধরি, তখনো তারা গুলি চালায়।
তিনি আরও বলেন, ‘দিনের আলো ছিল এবং কাচগুলো কালো না থাকায় সেনারা ভেতরে একটি পরিবার রয়েছে এমনটা চিহ্নিত করতে পারেন। রাস্তায় কিছু সেনা দাঁড়িয়ে ছিল। নির্দেশ পাওয়ার পর আমি গাড়ি থামানো সত্ত্বেও তারা গুলি ছুড়ে ফেলে।’
গাড়িতে দম্পতি ছাড়াও তাঁদের ১১ বছর বয়সী এক ছেলে এবং ফাহদের মা ছিলেন। তিনি দাবি করেন, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ী সেনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
পশ্চিম তীরে সাধারণ মানুষের ওপর ইসরায়েলি বাহিনীর এমন আক্রমণ এবারই প্রথম নয়। গত ১৫ মার্চ উত্তরের জর্ডান উপত্যকার তামোউনে চলন্ত গাড়িতে ইসরায়েলি সেনারা গুলি ছুড়ে একই পরিবারের পাঁচজনকে হত্যা করেছিল। জাতিসংঘের গত মে মাসের প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে ২৪০ জনই শিশু।
