মিডিয়া ট্রায়ালের শিকার, ইতিহাস গড়া কেমব্রিজ অধ্যাপকের আত্মহত্যা
Table of Contents
কেমব্রিজের ইতিহাসবিদ জেসন আরডের মৃত্যু: মিডিয়া ট্রায়ালের শিকার
Banglajibon.com – ম ড য় ট র য় ল – দক্ষিণ লন্ডনের ব্যাটারসিতে নিজ বাসভবন থেকে অচেতন অবস্থায় উদ্ধারের পর মৃত ঘোষণা করা হয়েছে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জেসন আরডেকে। তাঁর বয়স ছিল ৪১ বছর। গবেষণায় প্লাজিয়ারিজম বা চুরির অভিযোগ এবং তীব্র মানসিক চাপের মুখে কেমব্রিজ থেকে পদত্যাগের মাত্র এক সপ্তাহ পরই এই শিক্ষাবিদ করুণ মৃত্যুবরণ করলেন।
লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার বিকেলে অ্যাম্বুলেন্স সার্ভিস থেকে খবর পেয়ে তারা ব্যাটারসির একটি ঠিকানায় যায়। পুলিশ তাঁর মৃত্যুকে ‘অনাকাঙ্ক্ষিত’ হিসেবে বর্ণনা করলেও আপাতত এতে কোনো রহস্য বা সন্দেহজনক কিছু নেই বলে জানিয়েছে।
পরিবার ও কর্তৃপক্ষের শোক প্রকাশ
জেসন আরডের পরিবার এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে বলেছে, এই অসামান্য পিতা, সঙ্গী, ভাই ও ছেলেকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত। জেসনের বিরুদ্ধে যেভাবে অপপ্রচার চালানো হয়েছিল, তা তাঁর পক্ষে সহ্য করা সম্ভব ছিল না। তিনি অত্যন্ত নম্র প্রকৃতির একজন মানুষ ছিলেন, যিনি সবসময় সবার ভালো চাইতেন।
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডেবোরা প্রেন্টিস এই ঘটনার গভীর শোক প্রকাশ করে বলেছেন, ‘এমন মর্মান্তিক খবর শুনে আমরা ভীষণভাবে মর্মাহত। এই কঠিন সময়ে জেসন আরডের পরিবার ও বন্ধুদের প্রতি আমাদের গভীর সমবেদনা।’ যুক্তরাজ্যের শিক্ষামন্ত্রী লুসি প্যাওওয়েলও এ ঘটনার শোক প্রকাশ করে সবাইকে মনে করিয়ে দিয়েছেন, এই বিতর্ক বা সমালোচনার পেছনে একজন বাস্তব মানুষ ও তাঁর পরিবার ছিল।
ইতিহাস গড়া কৃষ্ণাঙ্গ অধ্যাপক
বিশ্ববিদ্যালয় পর্যায়ে বর্ণবাদ, শিক্ষা ও সমাজবিজ্ঞান নিয়ে কাজ করে খ্যাতি অর্জন করেছিলেন জেসন আরডে। ২০২৩ সালে মাত্র ৩৭ বছর বয়সে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ কৃষ্ণাঙ্গ অধ্যাপক হিসেবে নিয়োগ পেয়ে অনন্য ইতিহাস গড়েছিলেন তিনি। যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকদের মধ্যে মাত্র ১ শতাংশ কৃষ্ণাঙ্গ, ফলে কেমব্রিজে তাঁর যোগদানকে এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখা হয়েছিল।
বর্ণাঢ্য জীবনে প্রথমে শারীরিক শিক্ষার (পিই) শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন জেসন আরডে। পরবর্তীতে পিএইচডি সম্পন্ন করে ডারহাম ও গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন।
প্লাজিয়ারিজমের অভিযোগ ও পদত্যাগ
কিন্তু সম্প্রতি তাঁর গবেষণাকর্মে প্লাজিয়ারিজম বা অন্যের লেখা চুরির অভিযোগ ওঠা বিতর্কের সূচনা হয়। নাথান কফনাস নামে এক সাবেক কেমব্রিজ অধ্যাপক জেসনের প্রকাশিত গবেষণার বিভিন্ন অসংগতি ও প্লাজিয়ারিজমের অভিযোগ তোলেন। যদিও আরডে কোনো ধরনের ইচ্ছাকৃত জালিয়াতির কথা স্পষ্টভাবে অস্বীকার করেছিলেন। তবে তিনি তাঁর আগের কিছু কাজে ভুলত্রুটি থাকার কথা স্বীকার করেন।
আরডে জানিয়েছিলেন, ছোটবেলায় তিনি অটিজমে আক্রান্ত ছিলেন এবং ১১ বছর বয়স পর্যন্ত কথা বলতে পারতেন না। এমনকি ১৮ বছর বয়সের আগে তিনি ঠিকমতো লিখতে ও পড়তে জানতেন না। পরবর্তীতে ‘অনুকরণ’ বা ‘মিমিক্রি’-র মাধ্যমে শেখার প্রক্রিয়ার কারণেই তাঁর শুরুর দিকের একাডেমিক গবেষণার কিছু ভুলত্রুটি রেখে গিয়েছিল।
তবে মিডিয়া ও একাডেমিক টানা ব্যক্তিগত আক্রমণের মুখে গত সপ্তাহে তিনি পদত্যাগ করেন। পদত্যাগের সময় আরডে বলেছিলেন, ‘আমার বিরুদ্ধে যেভাবে ব্যক্তিগত আক্রমণ চালানো হয়েছে, তা শিক্ষার একাডেমিক পর্যালোচনার সীমা ছাড়িয়ে গেছে। তবে আমার পদত্যাগের অর্থ এই নয় যে আমি সব অভিযোগ স্বীকার করে নিচ্ছি।’ জোলিওন মম প্রশ্ন তুলেছেন, ‘একজন অধ্যাপক পদত্যাগ করার পরও তাঁকে কেন এভাবে গণমাধ্যমের মাধ্যমে হেনস্তা করা হলো, তা আমার বোধগম্য নয়।’ আরডের ঘনিষ্ঠ বন্ধু ও ব্ল্যাক স্টাডিজের অধ্যাপক কেহিন্ডে অ্যান্ড্রুজ বিবিসি নিউজনাইটকে জানান, পদত্যাগের পর জেসন ভীষণ হতাশ ও মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তিনি বলেন, ‘তিনি মানসিকভাবে এতটাই বিপর্যস্ত ছিলেন যে ঘর থেকে বেরই হচ্ছিলেন না। ব্রিটিশ শিক্ষাঙ্গনে কৃষ্ণাঙ্গ শিক্ষাবিদরা কতটা বৈষম্য ও মানসিক চাপের মুখোমুখি হন, এটি তারই একটি চরম সতর্কবার্তা।’
অপ্রকাশিত আত্মজীবনী ও শিক্ষাঙ্গনে প্রশ্ন
আগামী ২৭ আগস্ট তাঁর আত্মজীবনী ‘গ্রেট অ্যান্ড আনফরচুনেট থিংস’ যুক্তরাজ্যে প্রকাশিত হওয়ার কথা ছিল, যেখানে শৈশবের প্রতিবন্ধকতা জয় করে কেমব্রিজের অধ্যাপক হওয়ার অবিশ্বাস্য গল্প তুলে ধরা হয়েছিল। তবে তাঁর এই আকস্মিক ও মর্মান্তিক প্রস্থান যুক্তরাজ্যের শিক্ষাঙ্গন এবং মিডিয়া ট্রায়ালের সীমা নিয়ে তীব্র প্রশ্নের জন্ম দিয়েছে।
Related Reading
Frequently Asked Questions
What is ম ড য় ট র য় ল?
ম ড য় ট র য় ল is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does ম ড য় ট র য় ল matter?
ম ড য় ট র য় ল matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.
