চীনে এআই রোবটের মাধ্যমে শূকরের টিকাদানে নতুন যুগ
Banglajibon.com – স চ ছ ড় ই শ করক – শূকর খামারে টিকাদান প্রক্রিয়াটি এখনো মূলত মানুষের ওপর নির্ভরশীল। এই পদ্ধতিতে অনেক সময় সুচ ভেঙে যাওয়া, নির্ধারিত টিকা বাদ পড়ে যাওয়া অথবা শরীরের সঠিক স্থানে টিকা প্রয়োগ না হওয়ার মতো সমস্যা দেখা দেয়। এই সীমাবদ্ধতাগুলো দূর করতে চীনে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবট প্রযুক্তির সমন্বয়ে একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা তৈরি করা হয়েছে। এই ব্যবস্থা শূকরকে মানুষের সহায়তা ছাড়াই সুচবিহীন পদ্ধতিতে টিকা দিতে সক্ষম।
বিশ্বের সবচেয়ে বড় শূকরের মাংস উৎপাদনকারী দেশ হিসেবে চীনে উৎপাদন আরও দক্ষ ও আধুনিক করতে এই প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। গবেষকদের তৈরি এই রোবটটিতে একটি ছয়-অক্ষবিশিষ্ট রোবোটিক বাহু এবং এআইভিত্তিক ক্যামেরা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। খাবার খাওয়ার সময় শূকরটি সাধারণত বুঝতেই পারে না যে পেছন থেকে একটি রোবট এগিয়ে আসছে। ক্যামেরার সাহায্যে রোবটটি প্রথমে শূকরের লেজের গোড়ার অবস্থান শনাক্ত করে, এরপর পশ্চাৎদেশে সুচবিহীন পদ্ধতিতে টিকা প্রয়োগ করে।
শূকর খামারে টিকাদান একটি নিয়মিত ও সময়সাপেক্ষ কাজ। বিশেষ করে, প্রজননকারী শূকরকে উৎপাদনচক্রজুড়ে একাধিকবার টিকা দিতে হয়, যা এত দিন মূলত শ্রমিকদের হাতেই সম্পন্ন হতো। বেইজিং একাডেমি অব এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট্রি সায়েন্সেসের ইন্টেলিজেন্ট ইকুইপমেন্ট রিসার্চ সেন্টারের গবেষক লি বিন জানান, এআই-চালিত এই ‘বাটক-ট্র্যাকিং’ রোবটের সফলতার হার ৯৩ দশমিক ৩ শতাংশ।
এই প্রযুক্তি ভবিষ্যতে কম জনবলনির্ভর, স্বয়ংক্রিয় ও বুদ্ধিমান বৃহৎ পরিসরের শূকর খামার গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
লি বিন ও তাঁর সহকর্মীদের গবেষণাটি চলতি বছরের জুন মাসে ‘Transactions of the Chinese Society of Agricultural Engineering’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে। গবেষকদের ভাষ্য, নতুন এআই-চালিত রোবট এসব সীমাবদ্ধতা কমিয়ে খামার ব্যবস্থাপনাকে আরও নিরাপদ, নির্ভুল ও কার্যকর করতে পারে বলে তাঁরা আশা করছেন।
Related Reading
Frequently Asked Questions
What is স চ ছ ড় ই শ করক?
স চ ছ ড় ই শ করক is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does স চ ছ ড় ই শ করক matter?
স চ ছ ড় ই শ করক matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.
