যুক্তরাষ্ট্রে পৌঁছে ইরান কোচের বিস্ফোরক মন্তব্য
য ক তর ষ ট র প – ইরান ফুটবল দল যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে বাধ্য হয়েছে। মেক্সিকোতে বেস ক্যাম্প স্থাপন করা হলেও ইরান দলের বিশ্বকাপের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রে খেলা হয়েছে। ইরানের প্রধান কোচ আমির ঘালেনি মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন। সরাসরি না বললেও তিনি বিশ্বকাপের ম্যাচ সম্পর্কে দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকে ইঙ্গিত করেছেন।
ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আক্রমণে পরিস্থিতি উত্তপ্ত। বিশ্বকাপে ইরানের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে স্থানান্তরের কথা অনেকবার শোনা গেলেও তা আর হয়নি। এমনকি ইরান দলের কয়েকজন সাপোর্টিং স্টাফকেও ভিসা দেওয়া হয়নি।
গত রাতে তিহুয়ানা থেকে লস অ্যাঞ্জেলেসে পা রাখার পর ইরানের প্রধান কোচ ঘালেনি স্পষ্ট বুঝিয়েছেন যে ফুটবলাররা নিজেদের দেশকে প্রতিনিধিত্ব করছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব না। ফিফার স্লোগানও হলো যে ফুটবলকে রাজনৈতিক ব্যাপার থেকে মুক্ত রাখা উচিত। আমরা ইরানের প্রত্যেককে সম্মান করি।’
আগামীকাল লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ সময় সকাল ৭টায় নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান। এখানেই প্রবাসী ইরানিদের সংখ্যা বেশি। ঘটনা যা-ই ঘটুক না কেন, ঘালেনির ভাষায় ফুটবলাররা নিজেদের দেশকে প্রতিনিধিত্ব করছেন।
যদি কোনো কারণে গ্যালারিতে ইরানকে লক্ষ্য করে বিতর্কিত স্লোগান দেওয়া হয়, তাহলে ফুটবলাররা ম্যাচ বয়কট করবে বলে ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দোনিয়ামালি জানিয়েছিলেন। যেহেতু মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি, তাহলে এমন কিছু ঘটতেই পারে।
ইরান দল যখন লস অ্যাঞ্জেলেসে পৌঁছায়, তখন লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামের কাছাকাছি এলাকায় একদল প্রবাসী ইরানি বর্তমান সরকারের নিন্দা জানিয়ে গণতন্ত্রের পক্ষে বিক্ষোভ সমাবেশ করেন। বার্তা সংস্থা এএফপির এক প্রশ্নের জবাবে ঘালেনি জানিয়েছেন, আশপাশে ঘটে যাওয়া ঘটনা দলের পারফরম্যান্সে প্রভাব ফেলবে না। তিনি বলেন, ‘আমরা এখানে একটি ভালো ম্যাচ উপহার দিতে এসেছি। আমাদের চারপাশে যা কিছু আলোচনা হচ্ছে, সেদিকে মনোযোগ দিচ্ছি না।’
তিহুয়ানার বিশ্বকাপ বেস ক্যাম্প থেকে এক জমকালো বিদায়ী সংবর্ধনার মধ্য দিয়ে লস অ্যাঞ্জেলেসের উদ্দেশ্যে রওনা হয় ইরান। রৌদ্রোজ্জ্�
