থাই ঘরানার কোজি কারি নুডলস স্যুপ
Table of Contents
ঘরে বানান থাই ঘরানার কোজি কারি নুডলস স্যুপ – সহজ পদ্ধতি
Banglajibon.com – থ ই ঘর ন র ক জ – থাই ঘরানার কোজি কারি নুডলস স্যুপ হলো এমন একটি স্বাদ যা দিনের শেষে ক্লান্ত মনকে সতেজ করে তোলে। আবহাওয়ার পরিবর্তনে যখন ভিন্ন কিছু খেতে ইচ্ছা হয়, তখন এই স্যুপ সেরা পছন্দ। আদা ও রসুনের সুগন্ধ আর হালকা ঝাল মিশে তৈরি হয় এক অসাধারণ স্বাদ। থাই রেস্তোরাঁর সেই জনপ্রিয় ও পুষ্টিকর কোজি কারি নুডলস স্যুপ এখন আপনার রান্নাঘরেই সহজেই তৈরি করা সম্ভব। সামান্য উপকরণ আর মাত্র আধঘণ্টার সময় লাগবে এই স্যুপ তৈরি করতে।
প্রয়োজনীয় উপকরণ
নুডলস: ২৪০ গ্রাম
তেল: ১ টেবিল চামচ
পেঁয়াজ: ১টি বড়, পাতলা করে কাটা
আদাকুচি: ৩ টেবিল চামচ
রসুনকুচি: ৪ কোয়া (প্রায় ২ টেবিল চামচ)
রেড পেপার ফ্লেক্স: আধা থেকে ১ চা-চামচ (ঝাল অনুযায়ী)
চিকেন বা ভেজিটেবল ব্রথ (স্টক): ৪ কাপ
কোকোনাট মিল্ক: ১ ক্যান (১৪ আউন্স বা প্রায় ৪০০ মিলি। ঘন স্যুপের জন্য ফুল-ফ্যাট ব্যবহার করতে পারেন)
সয়া সস: ২ টেবিল চামচ
চিকেন থাই: প্রায় ৬৮০.৪ গ্রাম (হাড় ও চামড়া ছাড়া, ছোট কিউব করে কাটা)
ব্রকলি বা গাজরকুচি: ৩-৪ কাপ
মাশরুম: ২ কাপ (পাতলা করে কাটা)
মটরশুঁটি বা সুইট কর্ন: ১ কাপ
লেবুর রস: ১-২ টেবিল চামচ
তৈরি করার পদ্ধতি
প্রথমে প্যাকেটের নির্দেশিকা অনুযায়ী নুডলস সেদ্ধ করে নিন। যদি পুরু রাইস নুডলস হয়, তবে একটি পাত্রে রেখে ফুটন্ত পানি ঢেলে ৪-৫ মিনিট ভিজিয়ে রাখলে নরম হয়ে যাবে। সিদ্ধ হলে ঠান্ডা পানিতে ধুয়ে পানি ঝরিয়ে এক পাশে সরিয়ে রাখুন।
এরপর একটি বড় হাঁড়িতে মাঝারি আঁচে তেল গরম করুন। তেল গরম হলে পেঁয়াজকুচি দিয়ে ১-২ মিনিট ভেজে নরম করুন। এবার আদাকুচি, রসুনকুচি এবং রেড পেপার ফ্লেক্স দিয়ে ১ মিনিট নাড়িয়ে সুবাস বের হওয়া পর্যন্ত সতে করে নিন।
এবার হাঁড়িতে ব্রথ, কোকোনাট মিল্ক যোগ করুন এবং হালকা আঁচে ফুটতে দিন। ফুটতে শুরু করলে কাটা চিকেন (বা টোফু) দিয়ে দিন। মাঝারি-কম আঁচে ৫ মিনিট রান্না করুন। খেয়াল রাখবেন স্যুপ যেন টগবগ করে না ফোটে, এতে চিকেন শক্ত হয়ে যেতে পারে।
এবার কাটা ব্রকলি এবং মাশরুম যোগ করে ৩-৪ মিনিট রান্না করুন, যতক্ষণ না হালকা নরম হয়। এরপর কর্ন দিয়ে আরও ১-২ মিনিট রান্না করুন, যাতে সবজির সবুজ রং ও মুচমুচে ভাব বজায় থাকে।
স্যুপের স্বাদ পরখ করে নিন। এতে ১ টেবিল চামচ তাজা লেবুর রস, প্রয়োজনমতো অতিরিক্ত তামারি বা রেড পেপার ফ্লেক্স মিশিয়ে নিতে পারেন।
পরিবেশন
পরিবেশন বাটিতে প্রথমে সেদ্ধ নুডলস ভাগ করে দিন। এরপর ওপর থেকে গরম-গরম কারি স্যুপ ও সবজি ঢেলে দিন। ওপরে তাজা ধনেপাতা/পুদিনাপাতা কুচি, ভাজা বাদামকুচি এবং লেবুর টুকরা ছড়িয়ে পরিবেশন করুন।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন
থাই কারি নুডলস স্যুপ কতদিন পর্যন্ত রাখা যায়? এই স্যুপ ফ্রিজে ৩-৪ দিন পর্যন্ত ভালো রাখা যায়। পুনরায় গরম করার সময় সামান্য পানি যোগ করে নরম করতে পারেন।
ভেজিটেরিয়ান ভার্সনে কী পরিবর্তন করা যায়? চিকেনের বদলে টোফু বা মশরুম ব্যবহার করতে পারেন। চিকেন ব্রথের বদলে ভেজিটেবল ব্রথ ব্যবহার করলে সম্পূর্ণ ভেজিটেরিয়ান স্যুপ তৈরি হবে।
স্যুপের ঝাল কমানো বা বাড়ানো যায় কীভাবে? ঝাল কমাতে কোকোনাট মিল্কের পরিমাণ বাড়ানো যায়। ঝাল বাড়াতে রেড পেপার ফ্লেক্স বা চিলি ফ্লেক্সের পরিমাণ বাড়ানো যেতে পারে।
সূত্র: মিনিমালিস্ট বেকার
Related Reading
Frequently Asked Questions
What is থ ই ঘর ন র ক জ?
থ ই ঘর ন র ক জ is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does থ ই ঘর ন র ক জ matter?
থ ই ঘর ন র ক জ matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.
