International

ইসলামপন্থী উগ্র দলগুলোর ওপর কড়াকড়ির পর পাকিস্তানে ধর্ম অবমাননাও কমে গেছে

Foto : Richard Smith - banglajibon.com
Table of Contents
  1. পাকিস্তানে ধর্ম অবমাননা নিয়ে সহিংসতার হার কমেছে
  2. Related Reading
  3. Frequently Asked Questions

পাকিস্তানে ধর্ম অবমাননা নিয়ে সহিংসতার হার কমেছে

Banglajibon.com – ইসল মপন থ উগ র দলগ ল – সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে উগ্র ইসলামপন্থী সংগঠনগুলোর বিরুদ্ধে কঠোর অভিযান চালানোর পর থেকে দেশে ধর্ম অবমাননার অভিযোগে সহিংসতা ও গণপিটুনির ঘটনা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। সরকারি সূত্র, নিরাপত্তা কর্মকর্তারা এবং বিশ্লেষকদের বরাতে রয়টার্স এই তথ্য জানিয়েছে।

পরিসংখ্যান ও ঘটনার বিবরণ

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস কমিশন অব পাকিস্তান (এইচআরসিপি)-এর তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত নিবন্ধিত ধর্ম অবমাননার মামলা মাত্র ১৩টি। এটি সাম্প্রতিক বছরগুলোর একই সময়ে রেকর্ড করা সংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ কম। সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা (এসিএলইডি) জানিয়েছে, ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে প্রতিবছর গড়ে সাতটির বেশি ধর্ম অবমাননাকেন্দ্রিক হামলা বা দাঙ্গা হয়েছিল। কিন্তু গত এক বছরে এমন ঘটনা ঘটেছে মাত্র একটি।

গত মাসে করাচিতে একটি খ্রিষ্টান পরিবারের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ওঠার পর শত শত মানুষ জড়ো হয়েছিল। তবে পুলিশ পরিস্থিতি শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছিল। পুলিশ কর্মকর্তা সানঘার আলি মালিক জানান, তিনি জনতাকে কোরআনের উদ্ধৃতি দিয়ে বোঝান যে, আইন নিজের হাতে তুলে নেওয়া ইসলামের শিক্ষা নয়। অতীতে এই ধরনের ঘটনায় উগ্র সংগঠনের নেতারা জনতাকে উসকে দিতেন, কিন্তু এবার তাদের অনুপস্থিতিতে ভিড় দ্রুত ছত্রভঙ্গ হয়ে যায়। পরে তদন্তে অভিযোগটি মিথ্যা বলে প্রমাণিত হয়।

আন্তর্জাতিক সম্পর্ক ও অর্থনৈতিক কারণ

বিশ্লেষকদের মতে, পাকিস্তান আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলা, পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং অর্থনীতিকে আরও সংযুক্ত করার লক্ষ্যেই এই কঠোর অবস্থান নিয়েছে। ইউরোপীয় ইউনিয়নে পাকিস্তানের প্রায় এক-তৃতীয়াংশ রপ্তানি হয়। উগ্রপন্থী সহিংসতা বাণিজ্যিক সম্পর্কের জন্যও ঝুঁকি তৈরি করছিল। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টিকেও গুরুত্ব দিয়েছে।

তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান (টিএলপি)-এর ওপর অভিযান

অভিযানের অংশ হিসেবে গত বছরের শেষ দিকে কট্টরপন্থী সংগঠন তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান (টিএলপি) নিষিদ্ধ করা হয়। সংগঠনটির বহু নেতাকে গ্রেপ্তার, মসজিদ সিলগালা এবং ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। সরকারি নথিতে টিএলপিকে দেশের অভ্যন্তরীণ শান্তি ও আন্তর্জাতিক সুনামের জন্য ‘গুরুতর হুমকি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

তবে বিশ্লেষকেরা সতর্ক করেছেন, দীর্ঘদিন ধরে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় বেড়ে ওঠা উগ্রবাদী নেটওয়ার্ককে পুরোপুরি নির্মূল করা সহজ হবে না। ভবিষ্যতে রাজনৈতিক প্রয়োজন দেখা দিলে এসব গোষ্ঠী আবারও সক্রিয় হয়ে উঠতে পারে। খ্রিষ্টান, শিয়া ও আহমদিয়া সংখ্যালঘুদের কাছে পরিস্থিতির এই পরিবর্তন স্বস্তিদায়ক হলেও আতঙ্ক পুরোপুরি কাটেনি। করাচিতে উদ্ধার হওয়া খ্রিষ্টান পরিবারের এক নারী রয়টার্সকে বলেন, ‘এখন আমরা শারীরিকভাবে নিরাপদ, কিন্তু ভয় এখনো আমাদের ছেড়ে যায়নি।’

Frequently Asked Questions

What is ইসল মপন থ উগ র দলগ ল?

ইসল মপন থ উগ র দলগ ল is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ইসল মপন থ উগ র দলগ ল matter?

ইসল মপন থ উগ র দলগ ল matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment