কানওয়ার যাত্রার পর হরিদ্বারে ৭ হাজার টন আবর্জনা, মিলল প্রস্রাবভর্তি বোতল
Table of Contents
কানওয়ার শেষে হরিদ্বারে ৭ হাজার টন আবর্জনার সমস্যা
Banglajibon.com – ক নওয় র য ত র র – শ্রাবণ মাসের তীর্থযাত্রা শেষ হলেও হরিদ্বার এখন নতুন এক সংকটের মুখে। প্রায় পাঁচ কোটি ভক্ত গঙ্গার পানি সংগ্রহ করতে এখানে এসেছিলেন। শিবরাত্রির পর ফেরার সময় তাঁরা ঘাট ও রাস্তায় বিপুল পরিমাণ বর্জ্য ফেলে গেছেন। বিভিন্ন ছবিতে দেখা যাচ্ছে পোশাক, প্লাস্টিকের সামগ্রী এবং কানওয়ারের কাঠামো ছড়িয়ে পড়ে আছে।
ঘাটে প্রস্রাবভর্তি বোতল ও কর্মীদের কষ্ট
শহরের সবচেয়ে পরিচিত হর কি পৌৱি ঘাটেও একই চিত্র। পোশাক পরিবর্তনের কক্ষগুলোতে ফেলে যাওয়া পানির বোতলে প্রস্রাব পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, পরিচ্ছন্নতাকর্মীরা গ্লাভস বা মাস্ক ছাড়াই শুধু বেলচা ব্যবহার করে এসব বোতল সরিয়ে ফেলছেন।
তীর্থযাত্রীরা দীর্ঘ পথ হেঁটে গঙ্গার কাছে আসছেন, অথচ শেষ পর্যন্ত তাঁরা নদী ও এর আশপাশের এলাকা এমন অবস্থায় রেখে যাচ্ছেন।
এই ঘটনা স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি করেছে। তাঁদের একজন বিষয়টিকে ‘দুর্ভাগ্যজনক’ উল্লেখ করেছেন। এনডিটিভি স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে, হরিদ্বারে অন্তত ৭ হাজার টন আবর্জনা সংগ্রহ করে ডাম্পিং গ্রাউন্ডে নেওয়া হয়েছে। এতে শহরের বিভিন্ন স্থানে আবর্জনার স্তূপ পাহাড়ের মতো হয়ে উঠেছে।
গঙ্গোত্রীতেও বর্জ্যের সমস্যা
হরিদ্বার পৌর কমিশনার নন্দন কুমার বলেন, শিবরাত্রির পর তাঁদের সব দল রাতভর কাজ করে ঘাট, পার্কিং এলাকা ও রাস্তা পরিষ্কার করেছে। তবে শুধু হরিদ্বার বা ঋষিকেশ নয়, গঙ্গার পানি সংগ্রহ করতে হাজার হাজার তীর্থযাত্রী নদীর উজানের এলাকাগুলোতেও গিয়েছিলেন।
উত্তরাখণ্ডের উত্তরকাশীর গঙ্গোত্রীতে এই সময় প্রায় ৫৭ হাজার তীর্থযাত্রী গিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। ফেরার সময় তাঁদের ফেলে যাওয়া পোশাক, প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য ওই এলাকার পরিবেশের জন্য বড় হুমকি তৈরি করেছে। গঙ্গোত্রী অত্যন্ত সংবেদনশীল হিমালয় অঞ্চলের অংশ এবং সেখানে প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ। ফলে বর্জ্য জমে যাওয়া পরিবেশবিধির স্পষ্ট লঙ্ঘন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এতে বনসম্পদ, উদ্ভিদ ও প্রাণীজগতের পাশাপাশি তীর্থস্থানটির পবিত্রতাও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে উদ্বেগ তৈরি হচ্ছে। কানওয়ার যাত্রা শেষ হওয়ার পর গঙ্গোত্রীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। ওই অভিযানে ৫৭ বস্তা বর্জ্য সংগ্রহ করে অপসারণের জন্য নেওয়া হয়েছে।
Related Reading
Frequently Asked Questions
What is ক নওয় র য ত র র?
ক নওয় র য ত র র is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does ক নওয় র য ত র র matter?
ক নওয় র য ত র র matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.
