Fact Check

নেপালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ওলি দেশই ছাড়েননি, ফিরেছেন আরেক সাবেক দেউবা

thm_wf52T4Q
Foto : Michael Davis - banglajibon.com
Table of Contents
  1. নেপালে সাবেক প্রধানমন্ত্রীর ফেরা নিয়ে ভুয়া দাবি
  2. Related Reading
  3. Frequently Asked Questions

নেপালে সাবেক প্রধানমন্ত্রীর ফেরা নিয়ে ভুয়া দাবি

Banglajibon.com – ন প ল ক ষমত চ য – সামাজিক যোগাযোগমাধ্যমে গত কয়েকদিন ধরে একটি দাবি ছড়িয়ে পড়ছে। সেই দাবি অনুযায়ী, ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন। কিছু গণমাধ্যম এমনও দাবি করেছে যে, গ্রেপ্তারি পরোয়ানা মাথা করেই তিনি দেশে প্রত্যাবর্তন করেছেন। এই দাবির সাথে যুক্ত ছবি, ভিডিও ও ফটোকার্ড নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

পোস্টগুলোর কমেন্ট সেকশন পর্যালোচনা করলে দেখা যায়, অনেকেই এই তথ্যটিকে সত্য মনে করে নানা রাজনৈতিক মন্তব্য করছেন। এক ব্যবহারকারী লিখেছেন,

গণআন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া নেপালের সাবেক প্রধানমন্ত্রী… আবার নিজ দেশে ফিরেছেন! ঠিক একই কাণ্ড ভারতে বসে শেখ হাসিনা হুংকার দিচ্ছেন…

অন্য একজন ব্যবহারকারী লিখেছেন,

দেশে ফিরছেন তথাকথিত ছাত্র আন্দোলনে নেপালের সাবেক প্রধানমন্ত্রী… বাংলাদেশও দেখবে এমন চিত্র ইনশাআল্লাহ…

এমনকি একজন ব্যবহারকারী ভিডিও তৈরি করে দাবি করেন, নেপালের জেনজি আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফিরে এসেছেন, এবার শেখ হাসিনার ফেরার পালা।

প্রকৃত ঘটনা কী?

প্রচারিত দাবিটির সত্যতা যাচাই করতে অনুসন্ধানে একাধিক জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন পাওয়া গেছে। প্রচারিত প্রতিবেদনগুলোতে বলা হচ্ছে, প্রায় পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে সম্প্রতি নেপালে ফিরেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও নেপালি কংগ্রেস দলের সভাপতি শের বাহাদুর দেউবা। তিনি সিঙ্গাপুর ও হংকংয়ে চিকিৎসা শেষে গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

নেপালের শীর্ষস্থানীয় গণমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট-এর এক প্রতিবেদন থেকে জানা যায়, নেপালে ফিরে দেউবা মহারাজগঞ্জে তাঁর জন্য আগে থেকেই ভাড়া করা বাসায় অবস্থান করছেন। গত ২৫ ফেব্রুয়ারি চিকিৎসার কথা বলে সিঙ্গাপুরে যান তিনি। তবে আন্তর্জাতিক কোনো গণমাধ্যমের প্রতিবেদনে শের বাহাদুর দেউবাকে নেপালের ‘ছাত্র আন্দোলন’ বা ‘জেন-জি আন্দোলন’-এ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়নি। এ ছাড়া তাঁর গণ-আন্দোলনের মুখে ভারত পালিয়ে যাওয়ার কোনো তথ্যও পাওয়া যায়নি।

কে সত্যিই ক্ষমতাচ্যুত হয়েছেন?

অনুসন্ধানে জানা যায়, শের বাহাদুর দেউবা ২০২১ সালের ১৩ জুলাই থেকে ২০২২ সালের ২৬ ডিসেম্বর পর্যন্ত নেপালের প্রধানমন্ত্রী ছিলেন। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে কিনা সে ব্যাপারে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। আর ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর মাসে নেপালে তরুণ ও শিক্ষার্থীদের (জেন-জি) আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। পরবর্তীতে চলতি বছরের মার্চে গ্রেপ্তারের মুখোমুখি হলেও, বর্তমানে তিনি জামিনে মুক্তি পেয়ে কাঠমান্ডুতেই অবস্থান করছেন।

‘ছাত্র বা জেনজি আন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়া নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন’—দাবিটি সঠিক নয়। মূলত, চিকিৎসার উদ্দেশ্যে পাঁচ মাস বিদেশে অবস্থান শেষে সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার নেপাল ফেরার ঘটনাকে ভুয়া দাবিতে প্রচার করা হচ্ছে।

Frequently Asked Questions

What is ন প ল ক ষমত চ য?

ন প ল ক ষমত চ য is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ন প ল ক ষমত চ য matter?

ন প ল ক ষমত চ য matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment