ভারতের বিহারে শিক্ষার্থীদের আন্দোলনের ভিডিও ঢাকার সিসিটিভি ভাঙচুর বলে ভাইরাল
Banglajibon.com – ঢ ক র স স ট ভ – সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকার রাস্তায় সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের দাবিতে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এই ভিডিওটি নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ অভিযুক্ত ব্যক্তির শাস্তি দাবি করেছেন, অন্যদিকে অনেকেই এটি ভারতের দিল্লির আন্দোলনের সময়ের ভিডিও বলে মন্তব্য করেছেন। আরও একজন নেটিজেন বলেছেন, ‘দেশে আইনের শাসন না থাকলে যা হয়।’ ভিডিওটিতে মাস্ক পরা এক ব্যক্তি লাঠি দিয়ে ট্রাফিক সিগন্যালে বসানো সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলছেন।
ভাইরাল ভিডিওর বিস্তারিত বিশ্লেষণ
৩৪ সেকেন্ডের এই ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, ‘বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঢাকা শহরের বড় বড় আবাসিক এলাকার প্রতিটা মোড়ে মোড়ে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়ে ওই এলাকাটাকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে আর কিছু অপরাধী আছে, তারা যে অপরাধ করতে পারবে না… এর জন্য এই কিশোর গ্যাং-এর সদস্যগুলো এই সিসি ক্যামেরাটাকে কিভাবে বাড়ি দিয়ে ভেঙে ফেলতাছে? আপনারা নিজের চোখেই দেখুন… প্রশাসন যেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।’ ভিডিওটি লক্ষ করলে ট্রাফিক সিগন্যাল থেকে একটু দূরে ‘UltraTech Cement’ লেখা একটি সাইনবোর্ড দেখা যায়। তবে সংশ্লিষ্ট কি-ওয়ার্ড নিয়ে অনুসন্ধানে ঢাকার কোথাও এমন ঘটনা ঘটার কোনো তথ্য পাওয়া যায়নি।
বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঢাকা শহরের বড় বড় আবাসিক এলাকার প্রতিটা মোড়ে মোড়ে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়ে ওই এলাকাটাকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে আর কিছু অপরাধী আছে, তারা যে অপরাধ করতে পারবে না… এর জন্য এই কিশোর গ্যাং-এর সদস্যগুলো এই সিসি ক্যামেরাটাকে কিভাবে বাড়ি দিয়ে ভেঙে ফেলতাছে? আপনারা নিজের চোখেই দেখুন… প্রশাসন যেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।
ভারতের বিহারের ঘটনার সাথে মিল
পরবর্তীতে ভিডিওর কয়েকটি কি-ফ্রেম নিয়ে অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম ‘newsly.in’-এর ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ২৬ জুলাই পোস্ট করা একটি ভিডিও পাওয়া যায়। ‘পাটনায় সহিংস শিক্ষার্থী আন্দোলনের সময় আন্দোলনকারীদের সরকারি সম্পত্তি লক্ষ্য করে হামলা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর। দেখুন ভিডিও’ শিরোনামে শেয়ার করা ওই ভিডিওর প্রথম অংশের সঙ্গে ভাইরাল ভিডিওর হুবহু মিল রয়েছে। ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশনে বলা হয়, ভারতের বিহারের পাটনায় প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আয়োজিত শিক্ষার্থী আন্দোলনে আন্দোলনকারীদের একাংশ রাস্তার পাশের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে। মূলত ‘বিহার বন্ধ’-এর অংশ হিসেবে আয়োজিত আন্দোলনে সিসিটিভি ভাঙচুরের পাশাপাশি পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ, পাথর নিক্ষেপ এবং যানবাহনে ভাঙচুরের ঘটনা ঘটে।
এছাড়া গত ২৫ জুলাই ‘Emon Mukherjee’ নামের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টেও ‘বিক্ষোভকারীরা ট্রাফিক নজরদারি ক্যামেরা ভাঙচুর করছে’ ক্যাপশনে একই ভিডিও পাওয়া যায়। ভারতীয় সংবাদমাধ্যম ‘দৈনিক ভাস্কর’-এ প্রকাশিত প্রতিবেদন থেকেও জানা যায়, ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার (নিট) প্রশ্নপত্র ফাঁস হওয়ার প্রতিবাদে এবং তৎকালীন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ২৫ জুলাই বিহারজুড়ে শিক্ষার্থীরা ‘বিহার বন্ধ’ কর্মসূচি পালন করে। সে সময় বিহারের ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাস্তার সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে।
সিদ্ধান্ত
ঢাকার রাস্তায় সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের দাবিতে প্রচারিত ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনার নয়। মূলত, এটি ভারতের বিহারে শিক্ষার্থীদের ‘বিহার বন্ধ’ আন্দোলনের সময় সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের ঘটনা।
Related Reading
Frequently Asked Questions
What is ঢ ক র স স ট ভ?
ঢ ক র স স ট ভ is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does ঢ ক র স স ট ভ matter?
ঢ ক র স স ট ভ matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.
