Education

কঠিন কোনো কাজের সুযোগ এলে হ্যাঁ বলুন: সুন্দর পিচাই

Silicon-Valley
Foto : Richard Smith - banglajibon.com
Table of Contents
  1. সুন্দর পিচাইয়ের জীবনদর্শন: চেন্নাই থেকে বিশ্বনেতৃত্বের যাত্রা
  2. Related Reading
  3. Frequently Asked Questions

সুন্দর পিচাইয়ের জীবনদর্শন: চেন্নাই থেকে বিশ্বনেতৃত্বের যাত্রা

Banglajibon.com – কঠ ন ক ন ক জ র – গুগল ও অ্যালফাবেটের প্রধান নির্বাহী সুন্দর পিচাই স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ১৩৫তম সমাবর্তনে ২০২৬ সালের স্নাতকদের উদ্দেশে তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা তুলে ধরেছেন। সাধারণ এক পরিবারের সন্তান হিসেবে বিশ্বের অন্যতম শক্তিশালী প্রযুক্তি প্রতিষ্ঠানের শীর্ষে পৌঁছানোর পথটি সহজ ছিল না। বর্তমান সময়ের নানা সংকট—যুদ্ধ, অর্থনৈতিক অনিশ্চয়তা, প্রযুক্তির দ্রুত বিবর্তন এবং তথ্যের চাপ—মানুষের জীবনকে কঠিন করে তুলেছে। কিন্তু পিচাই বিশ্বাস করেন, প্রতিটি প্রজন্মই নিজের সময়ের কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছে।

শৈশবের সীমাবদ্ধতা ও স্বপ্নের উড়ান

চেন্নাইয়ে বেড়ে ওঠার সময়ে পিচাইয়ের পরিবারকেও নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে যেতে হয়েছে। খরার সময় পানি আসবে কি না, তা নিয়ে অপেক্ষা করতে হতো। টেলিফোন, টেলিভিশন ও ফ্রিজের মতো প্রযুক্তির জন্যও বছরের পর বছর অপেক্ষা করতে হয়েছে। কিন্তু তাঁর বাবা-মা কখনো এসব সীমাবদ্ধতাকে স্বপ্নের পথে বাধা হতে দেননি। একদিন সিলিকন ভ্যালিতে কাজ করার স্বপ্ন দেখার সাহস পেয়েছিলেন তিনি।

ক্যালিফোর্নিয়ায় প্রথম পৌঁছানোর সময় চারপাশের দৃশ্য তাঁর কাছে বাদামি মনে হয়েছিল। হোস্ট মিসেস জেন আর্ল তাঁকে বলেছিলেন, ‘আমরা এটাকে বাদামি না বলে সোনালি বলতে পছন্দ করি।’ একই দৃশ্য, দুই রকম দেখা। পিচাইয়ের কাছে ঘটনাটি হয়ে ওঠে আশাবাদের শিক্ষা।

ক্রোম ব্রাউজারের সাফল্যের গল্প

স্ট্যানফোর্ডে এসে পিএইচডি করার পরিকল্পনা ছিল তাঁর। পরে দ্রুত চাকরিতে যোগ দিতে ডক্টরেট প্রোগ্রাম ছেড়ে দেন তিনি। গুগলে যোগ দেওয়ার কয়েক বছর পর পিচাই একটি ছোট দলের সঙ্গে নতুন ব্রাউজার তৈরির কাজ শুরু করেন। তখন গুগলের অনেকে মনে করতেন, এর জন্য শত শত প্রকৌশলী প্রয়োজন হবে। তাঁর দলে ছিলেন প্রায় ১০ জন।

২০০৮ সালে বাজারে আসে ক্রোম। প্রথম ২৪ ঘণ্টায় এটি ব্যবহার করেন ৮০ লাখ মানুষ। তবে এক বছর পরও বাজার অংশীদারত্ব ছিল প্রায় ২ শতাংশ। মাইক্রোসফটের তৎকালীন প্রধান নির্বাহী স্টিভ বালমারও ক্রোমকে নিয়ে ঠাট্টা করেছিলেন। পিচাই দলকে হতাশ না হয়ে কাজ চালিয়ে যেতে বলেন। প্রতি ছয় সপ্তাহে নতুন সংস্করণ প্রকাশ করতে থাকেন তাঁরা। ধীরে ধীরে সাফল্য আসে।

কঠিন কাজ মেধাবী ও আশাবাদী মানুষকে একত্র করে। তাই কঠিন কোনো কাজের সুযোগ এলে ‘হ্যাঁ’ বলতে হবে।

প্রযুক্তির প্রতি আগ্রহ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরামর্শ

প্রযুক্তির প্রতি আগ্রহই পিচাইকে গুগলে নিয়ে যায়। ১৯৯৩ সালে স্ট্যানফোর্ডে এসে প্রথমবার সহজে কম্পিউটার ব্যবহারের সুযোগ পান তিনি। তাঁর চোখের সামনে তখন ইন্টারনেটের নতুন পৃথিবী তৈরি হচ্ছিল। প্রযুক্তি মানুষের জীবন বদলে দিতে পারে—এই ভাবনাই তাঁকে আনন্দ দিত। পরে ক্রোমবুক ও অ্যান্ড্রয়েডের মতো প্রকল্পে কাজ করেন। গ্রামীণ ভারতের নারীদের স্মার্টফোন ব্যবহার করতে দেখে কিংবা শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের তাঁর তৈরি পণ্য ব্যবহার করতে দেখে সেই আনন্দ আরও গভীর হয়।

গ্র্যাজুয়েটদের উদ্দেশে তাঁর পরামর্শ, বাবা-মা বা সমাজ কী চান, শুধু তা ভেবে পথ বেছে নেবেন না। ভাবুন, কোন বিষয় নিয়ে গভীর রাত পর্যন্ত আগ্রহ নিয়ে কথা বলতে পারেন। সেই কাজের দিকেই এগিয়ে যান।

Frequently Asked Questions

What is কঠ ন ক ন ক জ র?

কঠ ন ক ন ক জ র is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does কঠ ন ক ন ক জ র matter?

কঠ ন ক ন ক জ র matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment