বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মোহাম্মদ রাশেদুল হক দায়িত্ব নিলেন
Banglajibon.com – ব য় স ল র নত ন – প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ একমাত্র রাষ্ট্রীয় আন্তর্জাতিক জনশক্তি প্রেরণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মোহাম্মদ রাশেদুল হক আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। গত ২৩ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে গ্রেড-২ মর্যাদার চুক্তিভিত্তিক এই পদে তাঁর নিয়োগ ঘটে। এরপর ৩০ জুলাই বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলামের কাছ থেকে দায়িত্বভার হস্তান্তর করেন তিনি।
দায়িত্ব গ্রহণের পর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে নবনিযুক্ত এমডি প্রতিষ্ঠানটিকে আরও আধুনিক, গতিশীল ও সেবাগ্রহীতা বান্ধব করে তোলার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নীতিমালা অনুসরণ করে বোয়েসেলের কার্যক্রমকে আরও দক্ষ, আধুনিক ও জনবান্ধব করা হবে।
একই সঙ্গে নিরাপদ, বৈধ, স্বচ্ছ ও ব্যয়-সাশ্রয়ী অভিবাসন নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
মোহাম্মদ রাশেদুল হক জানান, সরকারের অগ্রাধিকার অনুযায়ী বিদেশে অধিকসংখ্যক দক্ষ কর্মী প্রেরণ, নতুন শ্রমবাজার সৃষ্টি, আন্তর্জাতিক শ্রমবাজার সম্প্রসারণ এবং রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে বোয়েসেলের ভূমিকা আরও জোরদার করা হবে। সরকারি ব্যবস্থাপনায় দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রতিষ্ঠানটিকে আরও কার্যকর করে তোলাই হবে তাঁর অন্যতম লক্ষ্য।
এই লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী, বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন, আন্তর্জাতিক অংশীদার এবং গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন তিনি। বোয়েসেলের কর্মকর্তা-কর্মচারীরাও নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালককে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, বৈদেশিক কর্মসংস্থান সম্প্রসারণ এবং আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত অভিজ্ঞতা
মাদারীপুরের সন্তান মোহাম্মদ রাশেদুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি প্রায় ১৭ বছর অস্ট্রেলিয়ার বিভিন্ন পেশাগত দায়িত্ব পালন করেন, যেখানে আন্তর্জাতিক যোগাযোগ, বহু সাংস্কৃতিক কর্মপরিবেশ এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেন।
প্রতিষ্ঠার পর থেকে বিশ্বের বিভিন্ন দেশে নিরাপদ, বৈধ ও স্বল্প ব্যয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দক্ষ জনশক্তি প্রেরণের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের বৈদেশিক কর্মসংস্থান খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।
Related Reading
Frequently Asked Questions
What is ব য় স ল র নত ন?
ব য় স ল র নত ন is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does ব য় স ল র নত ন matter?
ব য় স ল র নত ন matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.
