Bangladesh

১২ হাজার টাকা ঋণে সুদাসলে ১৩ লাখ, দাদন ব্যবসায়ী গ্রেপ্তার

Foto : Susan Hernandez - banglajibon.com
Table of Contents
  1. দাদন ব্যবসায়ী খাদেমুল ইসলামের গ্রেপ্তারি: ১২ হাজার টাকার ঋণে ১৩ লাখ দাবি
  2. Related Reading
  3. Frequently Asked Questions

দাদন ব্যবসায়ী খাদেমুল ইসলামের গ্রেপ্তারি: ১২ হাজার টাকার ঋণে ১৩ লাখ দাবি

Banglajibon.com – ১২ হ জ র ট ক ঋণ – ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় এক দাদন ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। খাদেমুল ইসলাম নামের ওই ব্যক্তি ১২ হাজার টাকা ঋণ দিয়ে সুদাসলে ১৩ লাখ টাকা দাবির অভিযোগে আটক হন। গত বুধবার শিধোর বাজার থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার প্রতারণার মামলায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ঋণের বিবরণ ও মামলার সূত্রপাত

উপজেলার কলন্দা কাজীপাড়া গ্রামের দিনমজুর উত্তম কুমার রায় তিন বছর আগে প্রতিবেশী খাদেমুল ইসলামের কাছ থেকে সুদের ওপর ১২ হাজার টাকা ধার নেন। বছর পূর্ণ হতেই সুদাসলে সেই টাকা দাঁড়ায় ১ লাখ ৭৬ হাজারে। উত্তম কুমার ধার নেওয়া টাকার দ্বিগুণ পরিশোধ করে ব্যাংকের চেকের পাতা ফেরত চেয়েও পাননি।

পরবর্তী সময়ে ঋণের জামানত হিসেবে নেওয়া ফাঁকা চেকে ১৩ লাখ টাকা লিখে উত্তম কুমারের বিরুদ্ধে আদালতে প্রতারণার মামলা ঠুকে দেন খাদেমুল। তিন বছর ধরে এই মামলায় লড়তে গিয়ে দেড় লাখ টাকারও বেশি খরচ করে নিঃস্ব হয়ে পড়েছেন ওই দিনমজুর।

স্থানীয়দের অভিযোগ ও সামাজিক প্রভাব

স্থানীয়দের অভিযোগ, শুধু উত্তম কুমারই নন, খাদেমুলের দাদন ব্যবসার খপ্পরে ও ফাঁকা চেকে প্রতারণামূলক মামলার শিকার হয়ে ওই এলাকার অন্তত ৪০ থেকে ৫০টি পরিবার নিঃস্ব হয়েছে। তাঁর সুদের ভয়াল থাবায় সবকিছু হারিয়ে অনেকেই মানবেতর জীবনযাপন করছেন। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে তিনি দাদন ব্যবসা করছেন।

কয়েকবার সালিসে বসেছি। স্থানীয়রা ১১ মাসের সুদসহ ৩৮ হাজার টাকা ফেরত দিতে বলেছিল, আমি রাজি ছিলাম। তাঁর পায়ে পর্যন্ত ধরেছি। কিন্তু সেই মানেনি, মামলা করে দিয়েছে। তাঁর মামলায় আজ আমি নিঃস্ব।

পুলিশের ব্যবস্থা ও মন্তব্য

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, স্থানীয়দের অভিযোগ ও গণমাধ্যমের নজরে আসার পরপরই পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ওসি বুলবুল ইসলাম বলেন, ‘এ ধরনের অবৈধ ও শোষণমূলক দাদন ব্যবসার বিরুদ্ধে শুধু আইনি ব্যবস্থাপনাই যথেষ্ট নয়, এদের সামাজিকভাবে বয়কট করতে হবে এবং সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।’

Frequently Asked Questions

What is ১২ হ জ র ট ক ঋণ?

১২ হ জ র ট ক ঋণ is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ১২ হ জ র ট ক ঋণ matter?

১২ হ জ র ট ক ঋণ matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment