Bangladesh

হাওরের কৃষকের ক্ষয়ক্ষতি: সহায়তার তালিকায় অনিয়ম-স্বজনপ্রীতি

হাওরের কৃষকের ক্ষয়ক্ষতি: সহায়তার তালিকায় অনিয়ম-স্বজনপ্রীতি

হ ওর র ক ষক র ক – পবিত্র ঈদুল আজহা আগামী বৃহস্পতিবার উপস্থিত হবে। কিন্তু সুনামগঞ্জের প্রায় দুই লাখ কৃষকের ঘরে উৎসবের আমেজ নেই। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বোরো ফসল হারিয়ে কৃষকদের বেশি ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে সরকারি সহায়তার তালিকায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ শোনা গেছে।

হাওর বাঁচাও আন্দোলনের নেতাদের অভিযোগ প্রমাণিত হয়েছে যে সরকারি সহায়তার তালিকায় বোরোচাষি ক্ষতিগ্রস্তদের বাদ দিয়ে জনপ্রতিনিধি ও স্থানীয় নেতাদের স্বজন-পরিচিতদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। কৃষি বিভাগ মতে জেলায় বোরোচাষি প্রায় ৪ লাখ। তাঁদের মধ্যে কার্ডধারী কৃষক ৩ লাখ ৬৫ হাজার ৭৭৭ জন এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক ২ লাখ ২৩ হাজার ৮০৭ জন। তাঁদের অধিকাংশই ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি কৃষক ও হাওর আন্দোলনের নেতাদের।

অভিযোগ ও বিশ্লেষণ

১ লাখ ২৯ হাজার ৫৫৯ জনের তালিকা প্রস্তুত করা হয়েছে। তালিকায় সুনামগঞ্জ সদর উপজেলায় ৯ হাজার ২৫৯, শান্তিগঞ্জে ৫ হাজার ৪০৫, দোয়ারাবাজারে ২ হাজার ৭৯, বিশ্বম্ভরপুরে ৫ হাজার ৭৩১, জগন্নাথপুরে ৭ হাজার ২০৫, জামালগঞ্জে ১০ হাজার ২০৬, তাহিরপুরে ১৮ হাজার ৩১৭, ধর্মপাশায় ২৫ হাজার ৪০৯, ছাতকে ২ হাজার ১৮৭, দিরাইয়ে ২৩ হাজার ৫১১ ও শাল্লা উপজেলায় ২০ হাজার ২৫০ জনের নাম ছিল। অতিরিক্ত জেলা প্রশাসক মো. মতিউর রহমান খান বলেন, ‘আমরা স্থানীয় জনপ্রতিনিধিদের সুপারিশ অনুযায়ী তালিকা করার নির্দেশনা পেয়েছি। সে অনুযায়ী ১ লাখ ২৯ হাজার ৫৫৯ জনের তালিকা পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে ৬৪ হাজার ৩৮৪ জনের তালিকা অনুমোদিত হয়েছে।’

‘প্রায় দুই হাল (২৪ কিয়ার) জমি করছি। কয়েক কিয়ার তলাইছে। কিছু জমি আধাআধি কাটছি, নষ্ট হইছে অনেকতাই। তারপরও আমরা ক্ষতিগ্রস্ত না। যারা মোটরসাইকেল চালায়, বাজারে জমা তুলে, জমিজমা করছে না, তারা কৃষক। মেম্বারের সাথে মিল থাকায় তাদের নাম উঠছে তালিকায়। প্রকৃত ক্ষতিগ্রস্ত অনেকে বাদ পড়

Leave a Comment