বিজয়নগর সীমান্তে ১৫ হাজার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে জব্দ
Table of Contents
Banglajibon.com – ব জয়নগর স ম ন ত ১৫ – ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১২ কোটি টাকারও বেশি মূল্যের অবৈধ ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আজ বুধবার দুপুরে বিজিবির ২৫ ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ। বিজিবি সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত দেড়টার দিকে উপজেলার ভাগলপুর সীমান্ত এলাকায় আলীনগর বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালায়। এ সময় ভারত থেকে ২৫ থেকে ৩০ জনের একটি দল মাথায় করে কার্টন নিয়ে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে। বিজিবি সদস্যরা তাঁদের ধাওয়া করলে তাঁরা কার্টনগুলো ফেলে দ্রুত পালিয়ে যান। পরে ফেলে যাওয়া কার্টনগুলো তল্লাশি করে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় মোট ১৫ হাজার ৮৪টি ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়। জব্দকৃত এসব ডিসপ্লের আনুমানিক বাজারমূল্য ১২ কোটি ৩ লাখ ৮৪ হাজার টাকা বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। আইনি প্রক্রিয়া শেষে জব্দকৃত ডিসপ্লেগুলো আখাউড়া স্থল শুল্ক স্টেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কাজ চলছে।
Related Reading
Frequently Asked Questions
What is ব জয়নগর স ম ন ত ১৫?
ব জয়নগর স ম ন ত ১৫ is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does ব জয়নগর স ম ন ত ১৫ matter?
ব জয়নগর স ম ন ত ১৫ matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.
