Bangladesh

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪২২, সবচেয়ে বেশি মিরপুরে

ড এমপ র অভ য ন ২৪ – রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৮৯টি মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৪৪ জন, লালবাগে ১৯, ওয়ারীতে ৫৫, মতিঝিলে ৪৩, তেজগাঁওয়ে ৮২, মিরপুরে ৯৬, গুলশানে ৩৪ এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ৫ জনকে গ্রেপ্তার করেছে। অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১ কেজি ৩৫৫ গ্রাম গাঁজা, ১০ হাজার ৫২৪টি ইয়াবা, ৫৩ গ্রাম হেরোইন, একটি শটগান, একটি ছুরি, একটি রড, একটি স্ক্রু ড্রাইভার, একটি হেক্সো ব্লেড, একটি ল্যাপটপ, একটি এসএসডি, ১৫টি মোবাইল ফোন, ১৬০টি সিম কার্ড, একটি প্রাইভেটকার, একটি ট্রাক, একটি স্কুলব্যাগ এবং নগদ ২ হাজার ৮৮০ টাকা উদ্ধার করা হয়েছে। ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে অস্ত্র, মাদক ও অন্যান্য অপরাধে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment