Bangladesh

ছাগল কামড়ানোর অভিযোগে কুকুর হত্যা, আরও মারবেন বলে হুমকি অভিযুক্তের

chatmohor-kukur-1
Foto : Richard Smith - banglajibon.com
Table of Contents
  1. ছাগল কামড়ানোর অভিযোগে কুকুর হত্যা, আরও মারবেন বলে হুমকি
  2. Related Reading
  3. Frequently Asked Questions

ছাগল কামড়ানোর অভিযোগে কুকুর হত্যা, আরও মারবেন বলে হুমকি

Banglajibon.com – ছ গল ক মড় ন র অভ – পাবনার চাটমোহর উপজেলায় একটি কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে হরিপুর ইউনিয়নের আগশোয়াইল গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী কৃষক সোলায়মান প্রামাণিকের বাড়ির পোষা কুকুরটি মারা যায়। অভিযুক্ত নাইম হোসেন একই গ্রামের রাশেদুল ইসলামের ছেলে।

কুকুরের মালিকের বক্তব্য

সোলায়মান প্রামাণিক জানান, সকালে তিনি মাঠে কাজ করছিলেন। কাজ শেষে বাড়ি ফিরে দেখেন তাঁর কুকুরটি মারা পড়ে আছে। পরে তাঁর মা জানান, নাইম শাবল দিয়ে কুকুরটিকে আঘাত করে মেরে ফেলেছে।

আমার খুব শখের পোষা কুকুর ছিল। ঘটনার পর বিষয়টি আমি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং থানা পুলিশকে জানাই। থানায় অভিযোগ দিচ্ছি। আমি আমার কুকুর হত্যার বিচার চাই।

অভিযুক্তের দাবি

নাইম হোসেন বলেন, গতকাল বৃহস্পতিবার ওই কুকুরটি তাঁর কয়েকটি ছাগলকে কামড়িয়েছিল। এছাড়াও আশেপাশের অনেক ছাগল ও মুরগিকে কামড়ানো হয়েছিল।

ওই কুকুরটির কারণে ছাগল মুরগি লালন পালন করা যাচ্ছে না। তাই অতিষ্ঠ হয়ে আজকে শাবল দিয়ে কুকুরটিকে মেরে ফেলেছি। আরও দুইটা কুকুর আছে, ওই দুইটাকেও মেরে ফেলব। তাদের যদি পোষা কুকুর হয় তাহলে বাড়িতে বেঁধে রাখা উচিত ছিল। তাদের কুকুরের কারণে অন্য মানুষের ক্ষতি হবে এটা তো মেনে নেওয়া যায় না।

প্রাণিসম্পদ কর্মকর্তার বক্তব্য

চাটমোহর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন কুমার সরকার জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কুকুরটির মৃতদেহ উদ্ধার করে অফিসে নিয়ে ময়নাতদন্ত সম্পন্ন করেছেন।

ধারালো অস্ত্র দিয়ে কুকুরটির পাঁজরে আঘাত করা হয়েছে। তার ফুসফুসে জখম লেগে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। থানায় মামলা হওয়ার পর ময়নাতদন্ত প্রতিবেদন পুলিশকে দেওয়া হবে।

পুলিশের তদন্ত চলছে

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, সকালে মৌখিকভাবে ঘটনাটি জানার পর প্রাণিসম্পদ দপ্তরকে জানানো হয়েছে। ভুক্তভোগী বাদী হয়ে লিখিত অভিযোগ দিচ্ছেন। অভিযোগ পাওয়ার পর মামলার রুজু করে তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Frequently Asked Questions

What is ছ গল ক মড় ন র অভ?

ছ গল ক মড় ন র অভ is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ছ গল ক মড় ন র অভ matter?

ছ গল ক মড় ন র অভ matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment