Bangladesh

এমপিপুত্রের মুক্তি, শিবির নেতা হত্যা নিয়ে সংসদে আলোচনা চায় জামায়াত

জামায়াত সংসদে আলোচনার জন্য আহ্বান জানিয়েছে

এমপ প ত র র ম ক – গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় ইউনিয়ন শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারীকে হত্যা এবং চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জের এমপিপুত্রকে মুচলেকায় ছেড়ে দেওয়ার বিষয়ে বিরোধী দল জামায়াতে ইসলামী সংসদে আলোচনার জন্য আহ্বান জানিয়েছে। আজ সোমবার পয়েন্ট অব অর্ডারে রফিকুল ইসলাম খান বলেন, ‘ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা নির্মমভাবে সাইফুল্লাহকে হত্যা করেছে। কিন্তু এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। অথচ সুনির্দিষ্ট ব্যক্তিদের নামে মামলা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক খারাপ। অবিলম্বে এই খুনিদের গ্রেপ্তারে সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। খুনিরা কোনো দলের না। খুনিরা খুনি, যে দলেরই হোক না কেন। তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।’

গাইবান্ধার বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি বিতর্ক

গাইবান্ধায় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নিয়ে বিরোধ হয়েছিল। গত রোববার সাইফুল্লাহ বারীকে প্রকাশ্যে হত্যা করা হয়। এ হত্যায় সম্পৃক্ততার অভিযোগে রোববার রাতেই ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোখলেসুর রহমানকে বহিষ্কার করে যুবদল। রফিকুল ইসলাম বলেন, ‘সব সংবাদমাধ্যমে এ হত্যা নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। এ ছাড়া বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনা এবং চাঁদাবাজির অভিযোগে আটক এমপিপুত্রকে মুচলেকায় মুক্তির খবর এসেছে।’

পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘এটা পয়েন্ট অব অর্ডার নয়। পয়েন্ট অব অর্ডার হচ্ছে সংসদের চলমান কোনো বিষয়ের ওপরে। তারপরও যদি মনে করেন গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে নোটিশ দেবেন।’

নোটিশ দিয়ে আলোচনার আহ্বান

মাগরিবের বিরতির পর জামায়াতের আরেক এমপি নজিবুর রহমান মোমেন আবার প্রসঙ্গটি তোলেন সংসদে। স্পিকারের আসনে থাকা সভাপতিমণ্ডলীর সদস্য জয়নুল আবেদীনের উদ্দেশ্যে নজিবুর বলেন, ‘শিবির নেতা হত্যা এবং মুচলেকায় এমপিপুত্রের মুক্তি নিয়ে সংসদে আলোচনার জন্য ৬৮ বিধিতে নোটিশ দিয়েছেন চাপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি নুরুল ইসলাম বুলবুল। তাতে সমর্থন করেছি। এই বিষয়ে আলোচনার বিষয়ে আপনার সদয় বিবেচনা আশা করছি।’

বিএনপির (ঝালকাঠি-১) সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেন, ‘বিরোধী দল জামায়াতের নাম উল্লেখ না করে তাদের রাজনীতি নিষিদ্ধ চাইলেন। এই দলটি ১৯৭১ সালে এ দেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল, যে দলটি বাংলাদেশের সৃষ্টির বিরুদ্ধে ছিল। আমি মহান সংসদে দাবি করব, তারা বাংলাদেশের রাজনীতি করতে পারবে না, তাদের রা�

Leave a Comment