Banglajibon.com – ট ঙ গ প ড য দ – জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্মিত একটি স্মারক তোরণে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার গভীর রাতে উপজেলার শিশু পার্কসংলগ্ন এলাকায় নির্মিত ‘৩৬শে জুলাই গণ-অভ্যুত্থান’ শীর্ষক তোরণটিতে দুর্বৃত্তরা আগুন দেয় বলে অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা। স্থানীয় সূত্র জানা যায়, শনিবার দুপুরে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহীদ ও আহত যোদ্ধাদের স্মরণে তোরণটি নির্মাণ করে টুঙ্গিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দল ও পৌর ছাত্রদল। রাত ১২টার দিকে কে বা কারা তোরণটিতে আগুন ধরিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। আগুনে তোরণের একটি অংশ পুড়ে যায়। এতে পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক গোলাম সাগর এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন মুন্সীর ছবি ও নামফলক পুড়ে যায়। পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন মুন্সী বলেন, ‘দুপুরে তোরণ নির্মাণের পর আমরা গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর সঙ্গে কোটালীপাড়ায় একটি অনুষ্ঠানে ছিলাম। রাতে খবর পাই, তোরণটিতে আগুন দেওয়া হয়েছে। যারা এ কাজ করেছে, তারা জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মৃতিকে অপমান করেছে। আমরা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ ঘটনায় জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে রোববার দুপুর পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Related Reading
Frequently Asked Questions
What is ট ঙ গ প ড য দ?
ট ঙ গ প ড য দ is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does ট ঙ গ প ড য দ matter?
ট ঙ গ প ড য দ matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.
