খুলনায় বি কোম্পানির সদস্য মামুন গুলিবিদ্ধ
Table of Contents
Banglajibon.com – খ লন য ব ক ম প – খুলনার রূপসায় দুর্বৃত্তের গুলিতে শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বি কোম্পানির সদস্য মীর মামুন গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের দেবীপুর গ্রামের আবু সালেহীন প্রতিবন্ধী স্কুলের সামনে ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দারা আহত যুবককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠিয়েছেন। আহত যুবক উপজেলার বাগমারা গ্রামের মীর নেয়ামতের ছেলে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, রাত সাড়ে ৯টার দিকে মীর মামুনকে দুজন দুর্বৃত্ত তুলে নিয়ে ঘটনাস্থলে নিয়ে আসে। দুর্বৃত্তরা মাথায় গুলি করে তাঁকে ঘটনাস্থলে ফেলে রেখে যায়। পরে তাঁকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে খুমেক হাসপাতালে নেওয়া হয়। তবে আহত যুবক খুব বেপরোয়া প্রকৃতির মানুষ বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। খুলনার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আহত যুবক খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বি কোম্পানির সদস্য। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Related Reading
Frequently Asked Questions
What is খ লন য ব ক ম প?
খ লন য ব ক ম প is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does খ লন য ব ক ম প matter?
খ লন য ব ক ম প matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.
