শতবর্ষে সুকান্ত: গান, কবিতা, আলোচনা ও বইপ্রকাশ
Table of Contents
সুকান্ত ভট্টাচার্যের শতবর্ষে নতুন গ্রন্থ প্রকাশ ও অনুষ্ঠান
Banglajibon.com – শতবর ষ স ক ন ত – বাংলা সাহিত্যের কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিডিওএসএন কার্যালয়ে মুক্ত আসর ও স্বপ্ন ৭১ প্রকাশন যৌথভাবে এই কার্যক্রম পরিচালনা করে। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল আবু সাঈদ সম্পাদিত ‘শতবর্ষে সুকান্ত’ স্মারক গ্রন্থের প্রকাশ। এই বইয়ের মাধ্যমে কবির জীবনদর্শন, সাহিত্যকর্ম ও মানবিক চেতনা নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হয়েছে।
বই প্রকাশ ও আলোচনা
অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী, আবৃত্তিশিল্পী এবং সাহিত্যানুরাগীরা অংশ নেন। শিক্ষাবিদ ও গবেষক মোহাম্মদ আবদুল হাই সুকান্ত ভট্টাচার্যের ওপর আলোচনা করেন। তিনি বলেন,
এত ছোট বয়সে, এত কিছু করেছেন, তা সত্যি বিস্ময়কর! তরুণ প্রজন্মের কাছে সুকান্ত ভট্টাচার্য চর্চা করাটা জরুরি।
গবেষক প্রশান্তকুমার রায়ও তাঁর মতামত প্রকাশ করেন। তিনি বলেন,
অল্পসংখ্যক মানুষই মহৎ কিছু সৃষ্টি করে।
সুকান্তের অবদান ও কিশোর বাহিনী
মুক্ত আসরের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবু সাঈদ বলেন, সুকান্ত ভট্টাচার্য বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র। তিনি আজীবন সংগ্রাম করে গেছেন মানুষের কল্যাণে। নতুন একটি পৃথিবী বিনির্মাণে জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। তিনি নিজে কিশোর বাহিনীকে নিয়ে গেছেন অন্যান্য উচ্চতায়। ৩০০ জন্য থেকে এই কিশোর বাহিনীকে ৩ হাজার সদস্য রূপান্তরিত করেন।
আবু সাঈদ আরও বলেন, আজ শতবর্ষের এই দিন কবি খুব বেশি প্রাসঙ্গিক। আমাদের কর্তব্যের তাঁর জীবন কর্ম নিয়ে প্রকাশ করেছি শতবর্ষে সুকান্ত। বই একটি ইতিহাস হয়ে থাকবে। বইয়ে দুইটি অংশ আছে। প্রথম অংশ স্মৃতিকথা ও দ্বিতীয় অংশে শতবর্ষ নিয়ে কবিকে আলোচনা করা।
আবু সাঈদ আরও বলেন, সুকান্ত ভট্টাচার্যের কবিতায় শোষিত-বঞ্চিত মানুষের কথা, বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ এবং একটি মানবিক সমাজের স্বপ্ন উঠে এসেছে।
কবিতা আবৃত্তি ও গান
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন মুক্ত আসরের সাহিত্য সম্পাদক সাহিনা মিতা, নাজমুন নাহার, জেসমিন বন্যা, ইয়াতুল নেশা রুমা ও সুব্রত ভট্টাচার্য। গান পরিবেশন করেন শাহিন আক্তার পাপিয়া।
অন্যান্য বক্তা ও সঞ্চালনা
অনুষ্ঠানের বক্তব্য রাখেন মুক্ত আসরের উপদেষ্টা ফারাহ দিবা আহমেদ, কবি আবদুল হালিম, সাংবাদিক ইয়াছির মোহাম্মদ, মুক্ত আসরের যুগ্ম সাধারণ সম্পাদক কৌশিক চাকমা, মুক্তবন্ধু শফিক উদ্দিন শুভসহ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুক্ত আসরের যুগ্ম সাধারণ সম্পাদক আয়শা জাহান নূপুর।
‘শতবর্ষে সুকান্ত’ অনুষ্ঠানের আয়োজনে সহযোগিতা ছিল কাঠবিড়ালি প্রকাশন ও বইবিষয়ক পত্রিকা বইচারিতা।
Related Reading
Frequently Asked Questions
What is শতবর ষ স ক ন ত?
শতবর ষ স ক ন ত is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does শতবর ষ স ক ন ত matter?
শতবর ষ স ক ন ত matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.
