গ্রাহকের ফেরত ক্রেডিট কার্ড ব্যবহার করে জালিয়াতি, সাবেক ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার
গ র হক র ফ রত ক – অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জানায়, এক গ্রাহকের ক্রেডিট কার্ড ব্যবহার করে বিভিন্ন আর্থিক লেনদেন করে টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার করা হয়েছে। সাবেক ওই কর্মকর্তার নাম সারোয়ার হোসেন (৪০)। তিনি কোন ব্যাংকে চাকরি করতেন সে তথ্য প্রকাশ করেনি সংস্থাটি।
সিআইডি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সারোয়ার হোসেন একটি স্বনামধন্য ব্যাংকের সিনিয়র রিলেশনশিপ অফিসার (কার্ড সেলস, রিটেইল ব্যাংকিং) ছিলেন। গতকাল সোমবার ঢাকার গুলশান এলাকার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২০১৭ সালে তিনি কর্মরত থাকা অবস্থায় এক গ্রাহক তাঁর নামে একটি ক্রেডিট কার্ড নেন। কার্ডটি ব্যবহার না করে গ্রাহক তাকে ব্যাংকে ফেরত দেন। কিন্তু সারোয়ার হোসেন কার্ডটি ব্যাংকে জমা দিয়ে নিজের কাছে রেখে দেন। ভুয়া মোবাইল নম্বর ও ঠিকানা ব্যবহার করে তিনি কার্ডটির নিয়ন্ত্রণ নিজের হাতে রাখেন যাতে সকল ওটিপি তাঁর কাছে পৌঁছায়।
তিনি কার্ডটি ব্যবহার করে বিভিন্ন সময়ে মোট ১৭ লাখ ৭০ হাজার ২১৩ টাকা লেনদেন করেন। গ্রাহক সম্প্রতি ক্রেডিট ইনফরমেশন ব্যুরো রিপোর্ট (সিআইবি) থেকে জানতে পারেন যে তাঁর নামে ইস্যু করা ক্রেডিট কার্ডের বিপরীতে ঋণ আছে।
তখন তিনি বাংলাদেশ ব্যাংক বরাবর লিখিত অভিযোগ করলে ওই ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তে জালিয়াতির বিষয়টি খুঁজে পাওয়া হয়। সেই মামলার তদন্তে নেমে সিআইডি সারোয়ারকে গ্রেপ্তার করে।
সিআইডি জানায়, ২০১৯ সালে চাকরি ছেড়ে দিয়েও ওই ক্রেডিট কার্ড দিয়ে লেনদেন অব্যাহত রাখেন সারোয়ার। মোট লেনদেনের বিপরীতে ১৪ লাখ ১৩ হাজার ৫০০ টাকা পরিশোধ করা হয়। সুদসহ সেই ঋণের পরিমাণ এখন ৫ লাখ ৫৬ হাজার ৯৯৫ টাকায় দাঁড়িয়েছে।
