ভারতে শ্বাসরুদ্ধকর ৩০ মিনিটের অভিজ্ঞতা: রানি মৌমাছি কাণ্ডে ভাইরাল যুবকের সামগ্রিক বর্ণনা
র ন ম ম ছ র ক – ভারতে এক যুবকের অদ্ভুত অভিজ্ঞতা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ঘটনাটি অনুসারে, ভেরেল নামের ব্যক্তি একটি গ্যারেজে হেঁটে যাওয়ার সময় প্যান্টে বসে পড়ে একটি রানি মৌমাছি। পরে তিনি হাজার হাজার মৌমাছির ঝাঁকে আবদ্ধ হন।
পোস্টে বলা হয়েছে—মৌমাছিগুলো মূলত তাঁর প্যান্টের পেছনের অংশে ভিড় জমায় এবং মুহূর্তের মধ্যে তিনি একটি বিশাল মৌমাছির ঝাঁকের কেন্দ্রে পরিণত হন। পরিস্থিতি এতটাই ঝুঁকিপূর্ণ ছিল যে, সামান্য নড়াচড়াও মৌমাছিদের উত্তেজিত করে তুলতে পারত। ফলে ভেরেল ভয়, অস্বস্তি এবং বিব্রতকর অবস্থার মধ্যেও নিজেকে সম্পূর্ণ স্থির রাখার সিদ্ধান্ত নেন। প্রত্যক্ষদর্শীরা বিস্ময়ের সঙ্গে পুরো ঘটনা পর্যবেক্ষণ করেন।
প্রায় ৩০ মিনিট ধরে তিনি একই অবস্থানে দাঁড়িয়ে ছিলেন বলে পোস্টে দাবি করা হয়েছে। আরও আশ্চর্যের বিষয় হলো, এত বড় মৌমাছির ঝাঁকের মধ্যে থেকেও তিনি একবারও হুলের আঘাতে আক্রান্ত হননি। তিনি সুনিয়ন্ত্রিতভাবে রানি মৌমাছিটিকে পাত্রে আটকে নিয়ে বাকিরাও ধীরে ধীরে সরে যায় এবং ঘটনাটি নিরাপদ সমাপ্ত হয়।
কেউ এটিকে অসাধারণ ধৈর্য ও মানসিক দৃঢ়তার উদাহরণ হিসেবে বর্ণনা করেছেন, আবার কেউ রসিকতা করে বলেছেন, ‘এক ভুল পদক্ষেপেই সব শেষ হয়ে যেতে পারত।’ অনেকেই বিস্ময় প্রকাশ করে লিখেছেন, এমন পরিস্থিতিতে আধা ঘণ্টা স্থির থাকা প্রায় অসম্ভব।
প্রকৃতির সঙ্গে এই অদ্ভুত মেলবন্ধন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক কৌতূহল ও বিনোদনের জন্ম দিয়েছে। যদিও ঘটনাটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবু এটি ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ এবং অপ্রত্যাশিত পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার একটি ব্যতিক্রমী উদা�
