Bangladesh

জোয়ারে বিধ্বস্ত হাতিয়ার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

Foto : Jennifer Jones - banglajibon.com
Table of Contents
  1. জোয়ারের প্রবল আঘাতে হাতিয়ায় বেড়িবাঁধ ভাঙন, আতঙ্কে উপকূলবাসী
  2. Related SEO Topics
  3. Frequently Asked Questions

জোয়ারের প্রবল আঘাতে হাতিয়ায় বেড়িবাঁধ ভাঙন, আতঙ্কে উপকূলবাসী Banglajibon.com – জ য় র ব ধ বস ত – নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বৈরী আবহাওয়া ও

জোয়ারের প্রবল আঘাতে হাতিয়ায় বেড়িবাঁধ ভাঙন, আতঙ্কে উপকূলবাসী

Banglajibon.com – জ য় র ব ধ বস ত – নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বৈরী আবহাওয়া ও অস্বাভাবিক জোয়ারের কারণে প্রায় ৮০০ মিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। চারটি ইউনিয়নে এই ভাঙন ঘটেছে, যার মধ্যে চরঈশ্বর, নলচিরা, চরকিং ও সোনাদিয়া অন্তর্ভুক্ত। ফলে কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার পাশাপাশি লক্ষাধিক মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। হাতিয়ায় মোট প্রায় সাড়ে সাত লাখ মানুষের বসবাস। ঝড়, জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করেই এখানকার মানুষের জীবনযাপন।

চরঈশ্বরে ৩০ মিটার বেড়িবাঁধ ভেঙে তিন গ্রাম প্লাবিত

চলতি বর্ষার শুরুতে ভারী বৃষ্টি এবং মেঘনা নদী ও বঙ্গোপসাগরের অস্বাভাবিক জোয়ারের কারণে দ্বীপটির বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘ সময় ধরে জলাবদ্ধতার দুর্ভোগে পড়েছেন কয়েক লাখ মানুষ। এর মধ্যে চরঈশ্বর ইউনিয়নের আফাজিয়া এলাকায় অস্বাভাবিক জোয়ারের আঘাতে প্রায় ৩০ মিটার বেড়িবাঁধ ভেঙে তিনটি গ্রাম প্লাবিত হয়। স্থানীয় ইউপি সদস্য আসাদ উদ্দিন জানান, পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ দিয়ে তাৎক্ষণিকভাবে ভাঙন ঠেকালেও আশপাশের ক্ষতিগ্রস্ত অংশগুলো এখনো মেরামত করা হয়নি। তিনি বলেন, ওই এলাকার কোথাও কোথাও বেড়িবাঁধ মাত্র এক ফুটের মতো টিকে আছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

নলচিরা ও সোনাদিয়ায় বেড়িবাঁধের অবস্থা

নলচিরা ইউনিয়নের তুফানিয়া গ্রামের বাসিন্দা রোকেয়া বেগম জানান, জোয়ারের ঢেউয়ের আঘাতে তাদের এলাকার বেড়িবাঁধ সরু হয়ে গেছে। যেকোনো সময় এটি ভেঙে যেতে পারে। বেড়িবাঁধ ভেঙে গেলে বসতবাড়ি হারিয়ে পানিতে ভাসতে হবে বলে আশঙ্কা করছেন তাঁরা। তিনি বলেন, ‘আমরা ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করেছি। কিন্তু এখন আমাদের দেখার কেউ নেই। আমরা পানিতে ভেসে যাওয়ার শঙ্কায় আছি।’ একই এলাকার বাসিন্দা আব্দুল খালেক বলেন, ‘রাতে জোয়ারের পানির শব্দে ঘুম আসে না। মনে হয়, এই বুঝি বেড়িবাঁধ ভেঙে যাচ্ছে। অনেকে ভয় পেয়ে অন্যত্র অবস্থান করছেন। প্রয়োজনীয় জিনিসপত্রও সরিয়ে রাখা হয়েছে।’ তিনি জানান, আসন্ন পূর্ণিমার জোয়ারে দুর্বল হয়ে যাওয়া বেড়িবাঁধ ভেঙে বড় এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। নলচিরা ইউনিয়নের উত্তর পাশের ক্ষতিগ্রস্ত চারটি স্থানে দ্রুত মেরামতের দাবি জানান তিনি।

সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম সোনাদিয়া গ্রামের বাসিন্দা আব্দুল মন্নান জানান, স্থানীয়রা নিজেদের উদ্যোগে গাছের ডাল, গাছের গুঁড়ি ও মাটির বস্তা দিয়ে বেড়িবাঁধ রক্ষার চেষ্টা করছেন। তবে বড় জোয়ারে তা টিকে রাখা সম্ভব হবে না। তিনি বলেন, বেড়িবাঁধ ভেঙে গেলে ফসলি জমি, মাছের ঘের, বসতঘর, রাস্তাঘাট, গবাদিপশুসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। স্থানীয়রা জানান, বড় ধরনের ক্ষতির আগে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো দ্রুত সংস্কার করা প্রয়োজন।

নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী জামিল উদ্দিন পাটওয়ারী বলেন, ‘এ বছর অস্বাভাবিক জোয়ারের পাশাপাশি অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে হাতিয়ার চারটি ইউনিয়নে প্রায় ৮০০ মিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের কর্মকর্তারা এলাকা পরিদর্শন করে প্রতিবেদন জেলা অফিসে জমা দিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে মেরামতের ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।’

Frequently Asked Questions

Apa itu জ য় র ব ধ বস ত?

জ য় র ব ধ বস ত adalah topik utama yang dibahas di artikel ini dengan konteks praktis agar pembaca memahami informasinya dengan jelas.

Mengapa জ য় র ব ধ বস ত penting?

জ য় র ব ধ বস ত penting karena membantu pembaca membandingkan pilihan, menghindari kesalahan umum, dan mengambil keputusan yang lebih tepat.

Bagaimana cara memakai panduan জ য় র ব ধ বস ত ini?

Gunakan poin utama, contoh, dan tautan terkait di halaman ini sebagai rujukan awal, lalu cek detail terbaru sebelum mengambil keputusan final.

Leave a Comment