Business

প্রথম একনেক সভা আজ: নতুন অর্থবছরের শুরুতেই বড় সরকারি বিনিয়োগ

Foto : Michael Williams - banglajibon.com
Table of Contents
  1. একনেকের প্রথম সভায় উন্নয়ন খাতে নতুন বিনিয়োগের ঘোষণা
  2. Related SEO Topics
  3. Frequently Asked Questions

একনেকের প্রথম সভায় উন্নয়ন খাতে নতুন বিনিয়োগের ঘোষণা Banglajibon.com – প রথম একন ক সভ আজ – নতুন অর্থবছরের সূচনায় উন্নয়ন খাতে সরকারের বিনিয়োগ

একনেকের প্রথম সভায় উন্নয়ন খাতে নতুন বিনিয়োগের ঘোষণা

Banglajibon.com – প রথম একন ক সভ আজ – নতুন অর্থবছরের সূচনায় উন্নয়ন খাতে সরকারের বিনিয়োগ বৃদ্ধির প্রস্তুতি চলছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) প্রথম সভায় মোট ৯টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে। এই প্রকল্পগুলোর মোট ব্যয় ধরা হয়েছে ১৪ হাজার ৭২৭ কোটি টাকা। এর মধ্যে ৫টি নতুন এবং ৪টি সংশোধিত প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে।

সভার বিবরণ ও প্রধান প্রকল্পসমূহ

আজ বুধবার সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই একনেক সভা অনুষ্ঠিত হবে। পরিকল্পনা কমিশন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বর্তমান সরকারের ষষ্ঠ একনেক সভায় নতুন ও সংশোধিত মিলিয়ে মোট ৯টি প্রকল্প উপস্থাপন করা হবে।

একনেকের সবচেয়ে বড় সংশোধিত প্রকল্প হিসেবে রয়েছে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ। দ্বিতীয় সংশোধনীতে এই প্রকল্পটির ব্যয় ১৬ হাজার ৯০১ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৭ হাজার ৪৬ কোটি টাকা করার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ ব্যয় বৃদ্ধি হয়েছে প্রায় ৯ হাজার ৪৯৩ কোটি টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন বৃদ্ধি পাচ্ছে ৫ হাজার ৯৪২ কোটি টাকা এবং প্রকল্প ঋণ ৩ হাজার ৫৫০ কোটি টাকা। একই সঙ্গে প্রকল্পটির মেয়াদ ২০৩০ সালের জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রয়েছে।

নতুন প্রকল্পসমূহের বিবরণ

নতুন প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য ভোলা সদর ও দৌলতখান উপজেলার শিবপুর, ধনিতা ও মেদুয়া এলাকা মেঘনা নদীর ভাঙন থেকে রক্ষা প্রকল্প। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৬৮৫ কোটি ৮৬ লাখ টাকা। পুরো অর্থ সরকারি তহবিল থেকে ব্যয় হবে এবং প্রকল্পটি ২০২৬ সালের মার্চ থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বৃহত্তর দিনাজপুর (দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়) জেলা সমন্বিত উন্নয়ন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪৯২ কোটি ৫০ লাখ টাকা। একই সঙ্গে পল্লি সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পে ব্যয় প্রস্তাব করা হয়েছে ২ হাজার ৮২ কোটি ১২ লাখ টাকা। দুটি প্রকল্পই সরকারি অর্থায়নে বাস্তবায়িত হবে।

জ্বালানি খাতে বাপেক্সের বেগমগঞ্জ-৫ মূল্যায়ন কূপ এবং বেগমগঞ্জ-৬ ও সুনেত্র-২ অনুসন্ধান কূপ খনন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৭২৯ কোটি ২২ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৫৮৩ কোটি ৩৭ লাখ টাকা এবং পেট্রোবাংলার নিজস্ব অর্থায়ন ১৪৫ কোটি ৮৫ লাখ টাকা।

সংশোধিত প্রকল্পসমূহ

সংশোধিত প্রকল্পগুলোর মধ্যে এলজিইডির সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ (জিএসআইডিপি-২) প্রকল্পে ৩৬৮ কোটি টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এতে প্রকল্পটির মোট ব্যয় ১ হাজার ৮২ কোটি টাকা থেকে বেড়ে ১ হাজার ৪৫০ কোটি টাকা হবে।

এছাড়া দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পের তৃতীয় সংশোধনীতে ১ হাজার ২৩ কোটি ৩১ লাখ টাকা ব্যয় বাড়িয়ে মোট ব্যয় প্রায় ২ হাজার ৮৮০ কোটি টাকা করার এবং প্রকল্পের মেয়াদ ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রয়েছে।

স্বাস্থ্য খাতে মেডিকেল কলেজ হাসপাতালের বিদ্যমান কিডনি ডায়ালাইসিস কেন্দ্র ৫০ শয্যায় উন্নীতকরণ এবং জেলা সদর হাসপাতালগুলোতে ১০ শয্যার ডায়ালাইসিস কেন্দ্র স্থাপন প্রকল্পের দ্বিতীয় সংশোধনীতে ৮১ কোটি ৩১ লাখ টাকা ব্যয় বাড়িয়ে মোট ব্যয় ৩৭৫ কোটি ৪৭ লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

অন্যদিকে সিলেট বিভাগের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের তৃতীয় সংশোধনীতে ১১৭ কোটি ৪১ লাখ টাকা ব্যয় কমানোর প্রস্তাব রয়েছে। সংশোধনের পর প্রকল্পটির মোট ব্যয় দাঁড়াবে ১ হাজার ৭২৩ কোটি ৪৬ লাখ টাকা।

পরিকল্পনা ও অর্থায়ন

পরিকল্পনা বিভাগের সচিব এস এম শাকিল আখতার আজকের পত্রিকাকে বলেন, বর্তমান সরকারের ষষ্ঠ একনেক সভায় নতুন ও সংশোধিত মিলিয়ে মোট ৯টি প্রকল্প উপস্থাপন করা হবে। পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়ন (জিওবি) ১১ হাজার ১৮০ কোটি ১৭ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ৩ হাজার ৫৫০ কোটি ৪৪ লাখ টাকা। একটি প্রকল্পে সংস্থার নিজস্ব অর্থায়ন কমে যাওয়ার জন্য মোট ব্যয়ে ৩ কোটি ৫৪ লাখ টাকা সমন্বয় হয়েছে।

পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানান, অনুমোদন পেলে প্রকল্পগুলোর বাস্তবায়ন দ্রুত শুরু হবে। নতুন অর্থবছরের প্রথম একনে উন্নয়ন ব্যয়ের মূল অগ্রাধিকার থাকছে যোগাযোগ অবকাঠামো, স্থানীয় সরকার, জ্বালানি, স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা এবং নদীভাঙন প্রতিরোধ খাত।

Frequently Asked Questions

Apa itu প রথম একন ক সভ আজ?

প রথম একন ক সভ আজ adalah topik utama yang dibahas di artikel ini dengan konteks praktis agar pembaca memahami informasinya dengan jelas.

Mengapa প রথম একন ক সভ আজ penting?

প রথম একন ক সভ আজ penting karena membantu pembaca membandingkan pilihan, menghindari kesalahan umum, dan mengambil keputusan yang lebih tepat.

Bagaimana cara memakai panduan প রথম একন ক সভ আজ ini?

Gunakan poin utama, contoh, dan tautan terkait di halaman ini sebagai rujukan awal, lalu cek detail terbaru sebelum mengambil keputusan final.

Leave a Comment