আইজিপিকে অপসারণের দাবি এনসিপির
Table of Contents
আইজিপিকে অপসারণের দাবি এনসিপির
Banglajibon.com – আইজ প ক অপস রণ র দ – পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তাঁর অপসারণ দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সরকারের অনুমতি সাপেক্ষে প্রয়োজনে ক্রসফায়ার বা বিচারবহির্ভূত হত্যা চালুর প্রসঙ্গে আইজিপির বক্তব্যকে দলটি সংবিধান, আইনের শাসন ও মানবাধিকারের পরিপন্থী বলে অভিহিত করেছে।
সোমবার (২৬ অক্টোবর) এক বিবৃতিতে এনসিপি এ দাবি জানায়। দলের দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, কোনো সরকারের অনুমোদন বা নির্দেশ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে বৈধ করতে পারে না।
আইনের শাসন ও মানবাধিকার নিয়ে উদ্বেগ
এনসিপির ভাষ্য, পুলিশ প্রধানের এমন বক্তব্য মানবাধিকার লঙ্ঘন এবং বিচারবহির্ভূত হত্যার মতো গুরুতর অপরাধকে আবারও গ্রহণযোগ্য করে তোলার ঝুঁকি তৈরি করে। দলটি মনে করে, আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা আড়াল করতে ক্রসফায়ারের কথা বলা প্রাতিষ্ঠানিক দুর্বলতারই প্রকাশ।
বিবৃতিতে বলা হয়, দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে ফ্যাসিবাদী শাসনামলে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে গুম, বিচারবহির্ভূত হত্যা ও নিপীড়নের যে সংস্কৃতি গড়ে উঠেছিল, তা বন্ধ করার আকাঙ্ক্ষা থেকেই চব্বিশের ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থান সংঘটিত হয়। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা না নিয়ে পুলিশের শীর্ষ পর্যায় থেকে এমন বক্তব্য দেওয়া উদ্বেগজনক।
সরকারের বেআইনি নির্দেশ পালনে পুলিশ প্রশাসন বাধ্য নয়—বাংলাদেশের পেনাল কোড ও পুলিশ আইনে এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে বলে উল্লেখ করেছে এনসিপি।
পুলিশ সংস্কার ও কমিশন গঠনের আহ্বান
এনসিপি বলেছে, মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে বেআইনি বলপ্রয়োগের প্রবণতা বাড়াতে পারে এমন বক্তব্য। এতে মানবাধিকার লঙ্ঘনের নতুন সুযোগ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে আইজিপিকে অপসারণের দাবি জানিয়েছে দলটি।
বিবৃতিতে ক্ষমতাসীন বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফার ১৪ নম্বর দফার কথাও উল্লেখ করা হয়। সেখানে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের অঙ্গীকারের সঙ্গে আইজিপির বক্তব্য সাংঘর্ষিক বলে দাবি এনসিপির।
আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবাধিকার সুরক্ষার জন্য পুলিশকে সব ধরনের বেআইনি চর্চা থেকে মুক্ত করার আহ্বান জানিয়েছে দলটি। একই সঙ্গে জুলাই সনদে বর্ণিত পথে একটি পুলিশ কমিশন গঠন করে বাহিনীকে জনবান্ধব ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপ দেওয়ার দাবি জানানো হয়েছে।
প্রশ্নোত্তর
এনসিপি কেন আইজিপিকে অপসারণের দাবি করেছে?
এনসিপির দাবি, ক্রসফায়ার বা বিচারবহির্ভূত হত্যা চালুর প্রসঙ্গে আইজিপির বক্তব্য সংবিধান, আইনের শাসন ও মানবাধিকারের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।
এনসিপি কী ধরনের পুলিশ সংস্কারের কথা বলেছে?
দলটি বেআইনি চর্চামুক্ত, জনবান্ধব ও জবাবদিহিমূলক পুলিশ গঠনের জন্য পুলিশ কমিশন প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে।
Related Reading
Frequently Asked Questions
What is আইজ প ক অপস রণ র দ?
আইজ প ক অপস রণ র দ is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does আইজ প ক অপস রণ র দ matter?
আইজ প ক অপস রণ র দ matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.
