মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির সর্বোচ্চ সাজা চাইল প্রসিকিউশন
মানবতাবিরোধী অপরাধ মামলায় সাত আসামির সর্বোচ্চ শাস্তির দাবি প্রসিকিউশনের
Banglajibon.com – ম নবত ব র ধ অপর ধ - বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, সেই ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেছে প্রসিকিউশন। আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২-এ রাষ্ট্রপক্ষের যুক্তি–তর্ক উপস্থাপনের শেষ দিনে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এই দাবি জানান।
শুনানিতে তিনি বলেন, এই ধরনের রাজনীতিবিদের জন্ম যাতে আর না হয়। জনগণের ম্যান্ডেটের নামে যাতে কেউ এমন কর্মকাণ্ড করতে না পারে। আসামিদের অপরাধ অত্যন্ত গুরুতর বলে উল্লেখ করেন তিনি। তারা হাজারো মানুষকে হত্যা ও প্রায় ৩৫ হাজার মানুষকে গুরুতর জখম করার জন্য দায়ী।
আসামিরা কোনো অনুকম্পা পেতে পারে না। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।
শুনানি শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে চিফ প্রসিকিউটর ওবায়দুল কাদের সম্পর্কে বলেন, তিনি বাংলাদেশের ইতিহাসে এক রাজনৈতিক জোকার। বিভিন্ন সময়ে তার যে কথাবার্তা—এটা কখনোই কোনো রাজনৈতিক নেতাসুলভ কোনো বক্তব্য নয়।
তার বক্তব্যকে টিকটকাররা ব্যবহার করে, তারা ফেসবুকে নানা রকম পোস্ট দেয়। তার মতো একজন 'জোকারকে' সাধারণ সম্পাদক করে আওয়ামী লীগ বিপর্যস্ত হয়েছে।
মামলার আসামিদের তালিকা
এই মামলার অন্যান্য আসামিরা হলেন—কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
এ মামলার সব আসামিই বর্তমানে পলাতক। গত ১৮ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে পলাতক থাকা ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে গত ২২ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। সাক্ষ্য গ্রহণ শেষ হলে গত ৪ আগস্ট থেকে শুরু হয় প্রসিকিউশনের যুক্তি–তর্ক উপস্থাপন।
Related Reading
Frequently Asked Questions
What is ম নবত ব র ধ অপর ধ?ম নবত ব র ধ অপর ধ is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does ম নবত ব র ধ অপর ধ matter?ম নবত ব র ধ অপর ধ matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.