ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় যেকোনো দিন
Table of Contents
Banglajibon.com – ওব য়দ ল ক দ রসহ ৭ – বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির পক্ষে যুক্তি উপস্থাপন শেষ হয়েছে। যেকোনো দিন এই মামলায় রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। আজ সোমবার শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মামলাটি রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখেন। এর আগে, গত বুধবার (১২ আগস্ট) রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। ওই দিন আসামিদের সর্বোচ্চ সাজা চায় প্রসিকিউশন। পরে এ মামলায় রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এম হাসান ইমাম ও ইশরাত জাহান পলাতক সাত আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন। এই মামলায় অন্য আসামিরা হলেন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। এ মামলার সব আসামি শুরু থেকেই পলাতক। গত ১৮ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। সে সঙ্গে পলাতক থাকা ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে গত ২২ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। সাক্ষ্য গ্রহণ শেষ হলে ৪ আগস্ট থেকে শুরু হয় প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন।
Related Reading
Frequently Asked Questions
What is ওব য়দ ল ক দ রসহ ৭?
ওব য়দ ল ক দ রসহ ৭ is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does ওব য়দ ল ক দ রসহ ৭ matter?
ওব য়দ ল ক দ রসহ ৭ matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.
