Lifestyle

সেরা বিলাসবহুল হোটেলের তালিকা: শীর্ষ পাঁচে এশিয়ার তিন

Shakti-Prana-Kumaon-India
Foto : Susan Hernandez - banglajibon.com
Table of Contents
  1. এশিয়ার তিন হোটেলের জয়যাত্রা: বিশ্বের শীর্ষ পাঁচে
  2. Related Reading
  3. Frequently Asked Questions

এশিয়ার তিন হোটেলের জয়যাত্রা: বিশ্বের শীর্ষ পাঁচে

Banglajibon.com – স র ব ল সবহ ল হ – বিলাসবহুল ভ্রমণ ও উচ্চমানের আতিথেয়তার প্রতি আন্তরিক মানুষের কাছে সেরা হোটেলের মানদণ্ড সাধারণ থেকে আলাদা। প্রতিবছর বিশ্বের শীর্ষস্থানীয় ভ্রমণম্যাগাজিন ‘কনডে নাস্ট ট্রাভেলার’ বিশ্বের সেরা হোটেল ও রিসোর্টের তালিকা প্রকাশ করে। সাম্প্রতিক সময়ে ম্যাগাজিনটি ‘হটেস্ট নিউ হোটেলস ইন দ্য ওয়ার্ল্ড’ শিরোনামে নতুন তালিকাটি প্রকাশ করেছে। এই তালিকার প্রথম পাঁচটি স্থানে এশিয়ার তিনটি হোটেলের অবস্থান লক্ষ্যণীয়। ঐতিহ্য, আধুনিক স্থাপত্য ও আতিথেয়তার মিশ্রণে তৈরি এই হোটেলগুলো তাদের নিজস্ব বৈশিষ্ট্যের কারণে অনন্য।

জাপানের পার্ক হায়াট টোকিও: চতুর্থ স্থানে

জাপানের রাজধানী টোকিওর সবচেয়ে ব্যস্ত এলাকা শিনজুকুর পার্ক টাওৱারের ৩৯ থেকে ৫২ তলায় অবস্থিত এই হোটেল আধুনিক স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন। তালিকায় এর অবস্থান চতুর্থ। প্রিৎজকার পুরস্কারজয়ী স্থপতি কেনজো ত্যাঙ্গের নকশায় তৈরি এই হোটেল ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি সম্প্রতি বহু ধরনের সংস্কার কাজ সম্পন্ন করেছে। ১৭১টি রুম ও স্যুটসমৃদ্ধ এই হোটেলের মধ্যে রয়েছে বিলাসবহুল স্পা, গ্লাস-রুফ সুইমিংপুল এবং বিশ্বখ্যাত শেফ অ্যালেন ডুকাসের জুটিতে তৈরি নতুন ব্রাসারি রেস্তোরাঁ জিরান্দোল। কোলাহলমুক্ত শান্ত পরিবেশ এবং শহরের প্যানোরামিক ভিউ পার্ক হায়াট হোটেলকে করে তুলেছে অনন্য।

নেপালের শিন্তা মানি মুস্তাং: দ্বিতীয় স্থানে

নেপালের জোমসমের কাছে কালি গণ্ডকী নদীর উপত্যকায় ২ হাজার ৮০০ মিটার উঁচুতে অবস্থিত শিন্তা মানি মুস্তাং হোটেল। এটি একটি বিলাসবহুল অল-ইনক্লুসিভ রিসোর্ট। অন্নপূর্ণা ও ধৌলাগিরি পর্বতমালা ঘেরা এই রিসোর্টে স্থপতি বিল বেনস্লের নকশায় তৈরি ২৯টি স্যুট রয়েছে। এখানে থাকা-খাওয়া থেকে শুরু করে গাইডেড ট্রেকিং, ঘোড়ার চড়া, প্রাচীন বৌদ্ধ মঠ দর্শন এবং ওয়েলনেস স্পা—সবই ভাড়া অন্তর্ভুক্ত। মার্চ মাস থেকে মে এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস এখানে ভ্রমণ করার সেরা সময়। তবে বিলাসবহুল সেবার পাশাপাশি এই রিসোর্ট শিন্তা মানি ফাউন্ডেশনের মাধ্যমে স্থানীয়দের কর্মসংস্থান সৃষ্টি, পরিবেশ রক্ষা এবং মুস্তাংয়ের প্রাচীন সংস্কৃতি সংরক্ষণে কাজ করে।

ভারতের প্রাণ লজ: পঞ্চম স্থানে

তালিকার পঞ্চম স্থানে ভারতের শক্তি হিমালয়ের প্রাণ লজ। হিমালয়ের কোলে নিরিবিলি ও অ্যাডভেঞ্চারপ্রিয় পর্যটকদের জন্য ভারতের উত্তরাখন্ডের কুমাওঁ অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭ হাজার ৪০০ ফুট উঁচুতে তৈরি হয়েছে প্রাণ লজ। নেপাল ও তিব্বত সীমান্তের কাছে অবস্থিত সৌরবিদ্যুৎ-চালিত এই ট্রেইল-রিট্রিটটিতে রয়েছে মাত্র সাতটি বিলাসবহুল বাংলো। এটির আধুনিক সজ্জায় ব্যবহার করা হয়েছে স্থানীয় পাথর ও কাঠ। এটিতে আছে ফায়ারপিট এবং কাচের তৈরি জানালা দিয়ে হিমালয়ের বরফাবৃত নন্দা দেবী চূড়ার দৃশ্য দেখার সুবিধা। সাবেক তিব্বতি ভিক্ষু এবং শেফ ইেশি লামার রান্না করা বিশেষ খাবার, দেবদারু কাঠের সাওনা ও হিমালয়ের পাহাড়ি পথে ট্রেকিংয়ের সুবিধা এই লজের প্রধান আকর্ষণ।

Frequently Asked Questions

What is স র ব ল সবহ ল হ?

স র ব ল সবহ ল হ is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does স র ব ল সবহ ল হ matter?

স র ব ল সবহ ল হ matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment