মাশরুম রিসোট্টো: এক বাটিতে ইতালিয়ান স্বাদ
ঘরে তৈরি মাশরুম রিসোট্টো: ইতালিয়ান স্বাদের আসল রহস্য
Banglajibon.com – ম শর ম র স ট ট - ক্রিমি ও মোলায়ম বুননের জন্য রিসোট্টো খুবই জনপ্রিয়। ইতালিয়ান রান্নার এই বিশেষ খাবারটি দেখতে ভাতের মতো হলেও এর প্রস্তুত পদ্ধতি ও স্বাদ সম্পূর্ণ ভিন্ন। স্টার্চ সমৃদ্ধ চাল ধীরে ধীরে গরম স্টকের সাথে রান্না করলে যে ক্রিমি টেক্সচার তৈরি হয়, তা এই খাবারের মূল আকর্ষণ। মাশরুম যোগ করলে এর স্বাদ আরও বৃদ্ধি পায়। বাংলাদেশের ইতালিয়ান রেস্তোরাঁগুলোতে এটি সহজেই পাওয়া যায়, কিন্তু ঘরেও এটি তৈরি করা খুবই সহজ।
প্রয়োজনীয় উপকরণ
এই রেসিপি তৈরি করতে আরবোরিও রাইস দেড় কাপ প্রয়োজন। মাশরুমের পরিমাণ হতে পারে ২৫০ থেকে ৩০০ গ্রাম। চিকেন স্টক চার কাপ, একটি পেঁয়াজ, চার থেকে পাঁচ ক্লোভার রসুন, তিন টেবিল চামচ অলিভ অয়েল, পরিমাণমতো পারমেজান চিজ, এক চা-চামচ করে থাইম ও রোজমেরি, এক টেবিল চামচ ভিনেগার, স্বাদমতো লবণ ও গোলমরিচ এবং সাজানোর জন্য পার্সলে। আরবোরিও রাইস না থাকলে মাঝারি দানার সাধারণ চাল ব্যবহার করা যেতে পারে।
রান্নার পদ্ধতি
প্রথমে চিকেন স্টক হালকা আঁচে গরম করে রাখুন। অন্য একটি প্যানে অলিভ অয়েলে পেঁয়াজ ও মাশরুম ভেজে নিন। এরপর রসুন, রোজমেরি, থাইম, গোলমরিচ, লবণ ও ভিনেগার যোগ করে আরও এক মিনিট রান্না করুন। মাশরুমগুলো আলাদা করে তুলে রাখুন। একই কড়াইয়ে চাল দিয়ে কিছুক্ষণ নাড়ুন, তারপর এক হাতা করে স্টক যোগ করতে থাকুন। প্রতিবার স্টক প্রায় শুকিয়ে গেলে পরের হাতা দিন এবং নাড়তে থাকুন। ২০ থেকে ২৫ মিনিট পর চালের টেক্সচার নরম ও ক্রিমি হয়ে গেলে মাশরুম ও পারমেজান চিজ মিশিয়ে দিন। চুলা বন্ধ করে দিন, তবে খেয়াল রাখবেন চাল যেন পুরোপুরি গলে না যায়।
গরম-গরম রিসোট্টো বাটিতে তুলে ওপর থেকে মাশরুম, পার্সলে ও সামান্য পারমেজান চিজ ছিঁড়ে পরিবেশন করুন। বেঁচে গেলে ঠান্ডা করে এয়ারটাইট পাত্রে ফ্রিজে রাখুন।
সূত্র: দ্য মেডিটেরেনিয়ান ডিশেস
Related Reading
Frequently Asked Questions
What is ম শর ম র স ট ট?ম শর ম র স ট ট is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does ম শর ম র স ট ট matter?ম শর ম র স ট ট matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.