Banglajibon
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

এক দক্ষতা শিখে সারা জীবন কাজের সুযোগ কমে যাচ্ছে: তানভীর রহমান

Published Agustus 15, 2026 · Updated Agustus 15, 2026 · By Matthew Wilson - banglajibon.com

Foto : Matthew Wilson - banglajibon.com

ডেটা অ্যানালিটিক্সে আন্তর্জাতিক কনসালট্যান্ট তানভীর রহমানের যাত্রাপথ

Banglajibon.com – এক দক ষত শ খ স র - স্পেনের মাটি থেকে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থী ও পেশাজীবীদের সাথে কাজ করছেন তানভীর রহমান। তিনি তানভীর একাডেমির প্রতিষ্ঠাতা এবং ডেটা অ্যানালিটিক্স ও বিজনেস ইন্টেলিজেন্স ক্ষেত্রে আন্তর্জাতিক পরিসরে কনসালট্যান্সি সেবা দিয়ে আসছেন। নাদিম মজিদের সাক্ষাৎকারে তিনি তাঁর পেশাদার যাত্রার গল্প তুলে ধরেছেন।

করপোরেট জীবন থেকে প্রযুক্তির পথে

তানভীরের পেশাদার যাত্রা শুরু হয়েছিল ২০০৮ সালে। এরপর প্রায় ১৪ বছর ধরে তিনি বিক্রয়, বিপণন ও বিতরণ বিভাগে কাজ করেছেন। এই দীর্ঘ করপোরেট জীবনে তিনি ব্যবসাকে খুব কাছ থেকে দেখেছেন। সেলস টার্গেট, মার্কেট পারফরম্যান্স, গ্রাহকের আচরণ, আয়-ব্যয় ও লাভ—প্রায় সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সাথে ডেটার সম্পর্ক রয়েছে বলে তিনি লক্ষ্য করেছেন।

কাজ করতে করতেই তিনি উপলব্ধি করেন, ডেটা থেকে অর্থবহ তথ্য বের করে ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়াটাই মূল বিষয়। সেখান থেকে মাইক্রোসফট এক্সেল, বিজনেস ইন্টেলিজেন্স ও ডেটা অ্যানালিটিক্সের প্রতি তাঁর আগ্রহ বাড়তে থাকে। ধীরে ধীরে এসব বিষয়ে গভীরভাবে শেখা, হাতে-কলমে কাজ করা এবং অন্যদের প্রশিক্ষণ দেওয়ার সাথে যুক্ত হন তিনি।

২০২২ সালে করপোরেট চাকরি ছেড়ে পূর্ণকালীন কনসালট্যান্ট, প্রশিক্ষক ও ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করার সিদ্ধান্ত নিই। তাই এটিকে পুরোপুরি ক্যারিয়ার পরিবর্তন নয়, বরং পূর্ব অভিজ্ঞতার সাথে প্রযুক্তি ও ডেটা অ্যানালিটিক্সের সমন্বয় হিসেবে দেখি।

মাইক্রোসফট MVP স্বীকৃতি ও ডিজিটাল উপস্থিতি

তানভীর রহমান মাইক্রোসফট মোস্ট ভ্যালুয়েবল প্রফেশনাল (MVP) হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন। বিভিন্ন মাইক্রোসফট প্রযুক্তিতে দক্ষতার পাশাপাশি কমিউনিটিতে ধারাবাহিক জ্ঞান শেয়ারিং এবং অর্থবহ অবদানের জন্য পেশাজীবীদের এই স্বীকৃতি দেওয়া হয়। কমিউনিটিতে জ্ঞান শেয়ারিং, শিক্ষামূলক কনটেন্ট, প্রশিক্ষণ ও প্রযুক্তিভিত্তিক অবদান এখানে গুরুত্বপূর্ণ।

তিনি দীর্ঘদিন ধরে, বিশেষ করে মাইক্রোসফট এক্সেল, পাওয়ার বিআই, ডেটা অ্যানালিটিক্স ও বিভিন্ন মাইক্রোসফট প্রযুক্তিতে বাংলায় শিক্ষামূলক কনটেন্ট ও প্রশিক্ষণ দিয়ে আসছেন। তানভীর একাডেমির ইউটিউব চ্যানেলে বর্তমানে প্রায় ৭ লাখ ৬৫ হাজার সাবস্ক্রাইবার, ফেসবুক পেজে প্রায় ৩ লাখ ৫০ হাজার ফলোয়ার এবং আমাদের ফেসবুক কমিউনিটিতে প্রায় ৬০ হাজার সদস্য রয়েছে।

এসব প্ল্যাটফর্মের মাধ্যমে বিনা মূল্যে শিক্ষামূলক রিসোর্স, পেশাগত পরামর্শ ও প্রযুক্তিভিত্তিক কনটেন্ট মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন তিনি।

ডেটা অ্যানালিস্ট হওয়ার সঠিক পদ্ধতি

তানভীর সব সময় বলেন, ডেটা অ্যানালিস্ট হওয়ার জন্য শুধু কয়েকটি সফটওয়্যার শেখা যথেষ্ট নয়। একজন মানুষের মধ্যে বিশ্লেষণী চিন্তাভাবনা এবং সমস্যা সমাধানের মানসিকতা তৈরি করা প্রয়োজন। শুরুতে মাইক্রোসফট এক্সেল ভালোভাবে শেখা যেতে পারে। এরপর এসকিউএল, পাওয়ার বিআই, ডেটা ক্লিনিং, মডেলিং ও ভিজ্যুয়ালাইজেশন শেখা উচিত।

ক্যারিয়ারের চাহিদা অনুযায়ী পরিসংখ্যান, পাইথন এবং এআইয়ের বিভিন্ন সরঞ্জাম শেখা যেতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যবহারিক প্রয়োগ। শুধু কোর্স করা কিংবা সনদ সংগ্রহ করলেই হবে না। বাস্তব ডেটাসেট নিয়ে বিক্রয়, আর্থিক বা বিপণন বিশ্লেষণের মতো প্রকল্প তৈরি করতে হবে।

একজন নিয়োগকর্তা বা ক্লায়েন্ট জানতে চাইবেন, আপনি কী জানেন, তার পাশাপাশি আপনার জ্ঞান ব্যবহার করে বাস্তবে কী করতে পারেন।

আন্তর্জাতিক ক্লায়েন্ট পাওয়ার কৌশল

আন্তর্জাতিক ক্লায়েন্ট পাওয়ার জন্য লিংকডইন একটি গুরুত্বপূর্ণ পেশাগত প্ল্যাটফর্ম। আপওয়ার্ক, ফাইভারসহ বিভিন্ন মার্কেটপ্লেস থেকেও কাজের সুযোগ তৈরি হতে পারে। তবে তাঁর অভিজ্ঞতার একটি প্ল্যাটফর্মের চেয়েও গুরুত্বপূর্ণ হলো ব্যক্তিগত ব্র্যান্ড, পেশাগত বিশ্বাসযোগ্যতা ও দৃশ্যমানতা।

একটি পেশাদার লিংকডইন প্রোফাইল, পোর্টফোলিও, ওয়েবসাইট, কাজের উদাহরণ এবং নিয়মিত মানসম্মত কনটেন্ট একজন পরামর্শকের বিশ্বাসযোগ্যতা তৈরিতে অনেক সাহায্য করে। দীর্ঘদিন শিক্ষামূলক কনটেন্ট এবং অনলাইন কমিউনিটির সাথে কাজ করার ফলে বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠানের মানুষের কাছে তাঁর কাজ পৌঁছেছে।

একটা পর্যায়ে ভালো ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি হলে সব সময় আপনাকে ক্লায়েন্ট খুঁজতে হয় না। অনেক ক্ষেত্রে আপনার কাজ ও অভিজ্ঞতা দেখে ক্লায়েন্টই আপনার সাথে যোগাযোগ করে।

কারিগরি দক্ষতার পাশাপাশি ব্যবসা বোঝা জরুরি

প্রথমে নিজের মৌলিক দক্ষতার ওপর শক্ত ভিত্তি তৈরি করতে হবে। যে সেবা আপনি আন্তর্জাতিক বাজারে দিতে চান, সেই বিষয়ে আপনাকে অবশ্যই যোগ্য হতে হবে। তবে কারিগরি দক্ষতা একাই যথেষ্ট নয়। ইংরেজিতে যোগাযোগ, ক্লায়েন্টের চাহিদা বোঝা, উপস্থাপনা ও সময় ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ।

আরেকটি বিষয় তিনি খুব গুরুত্ব দিয়ে বলেন, সেটি হলো ব্যবসা বোঝা। ক্লায়েন্ট সাধারণত শুধু পাওয়ার বিআই ড্যাশবোর্ডের জন্য কনসালট্যান্ট খোঁজেন না; তাঁর কোনো ব্যবসায়িক সমস্যা থাকে। আপনি যদি সেই সমস্যা বুঝতে পারেন এবং তথ্য ব্যবহার করে কার্যকর সমাধান দিতে পারেন, তখনই আপনি শুধু একজন টুল ব্যবহারকারী না থেকে একজন পেশাদার কনসালট্যান্ট হয়ে উঠবেন।

তানভীরের নিজের পূর্ববর্তী বিক্রয়, বিপণন, বিতরণ ও হিসাবরক্ষণে অভিজ্ঞতা এ ক্ষেত্রে অনেক সাহায্য করে। তানভীর একাডেমি তৈরির মূল উদ্দেশ্য ছিল বাংলা ভাষায় সহজ ও ব্যবহারিক পদ্ধতিতে প্রযুক্তি শিক্ষা মানুষের কাছে পৌঁছে দেওয়া। আমরা মাইক্রোসফট এক্সেল, পাওয়ার বিআই, ডেটা অ্যানালিটিক্স, এসকিউএল, এআই ও বিভিন্ন পেশাগত প্রযুক্তি দক্ষতা নিয়ে নিয়মিত শিক্ষা কার্যক্রম পরিচালনা করছি।

Related Reading

Frequently Asked Questions

What is এক দক ষত শ খ স র?

এক দক ষত শ খ স র is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does এক দক ষত শ খ স র matter?

এক দক ষত শ খ স র matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.