International

হোয়াইট হাউসে ট্রাম্পের ৪০০ মিলিয়ন ডলারের বলরুম নির্মাণ স্থগিত করলেন আদালত

trump-ballroom-ajker-patrika_Ji38BfT
Foto : Mary Taylor - banglajibon.com
Table of Contents
  1. আদালতের আদেশে হোয়াইট হাউসে ট্রাম্পের বিলাসবহুল বলরুম নির্মাণ কাজ স্থগিত
  2. Related Reading
  3. Frequently Asked Questions

আদালতের আদেশে হোয়াইট হাউসে ট্রাম্পের বিলাসবহুল বলরুম নির্মাণ কাজ স্থগিত

Banglajibon.com – হ য় ইট হ উস ট র – মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আপিল আদালত ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে হোয়াইট হাউসে চলমান বলরুম নির্মাণের কাজ সাময়িকভাবে বন্ধ করার নির্দেশ দিয়েছেন। ২-১ ভোটে ওয়াশিংটনভিত্তিক ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া সার্কিটের আপিল আদালত এই আদেশ প্রদান করে। আদালতের মতে, কংগ্রেসের অনুমোদন ছাড়া হোয়াইট হাউসের মৌলিক কাঠামো পরিবর্তনের ক্ষমতা প্রেসিডেন্টের নেই। এই সিদ্ধান্তের মাধ্যমে ট্রাম্প তাঁর ক্ষমতার সীমা-সম্পর্কিত আরেকটি আইনি লড়াইয়ে বড় ধরনের ধাক্কা খেলেন।

আদালতের যুক্তি ও প্রেক্ষাপট

আদালতের বিচারকরা উল্লেখ করেন যে, প্রেসিডেন্ট হোয়াইট হাউসের স্থায়ী মালিক নন বরং সাময়িক বাসিন্দা। তাই কংগ্রেসের অনুমতি ছাড়া ভবনটির বড় ধরনের পুনর্গঠন বা নতুন স্থাপনা নির্মাণ করা সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য নয়। রায়ে আদালত বলেন, হোয়াইট হাউসে বিশাল একটি বলরুম নির্মাণ করা হবে কি না, সে সিদ্ধান্ত কংগ্রেসের। এটি নির্বাহী বিভাগের একক সিদ্ধান্তের বিষয় নয়।

বিচারকদের ভাষ্য, কোনো প্রেসিডেন্টের ইচ্ছানুযায়ী জনগণের সম্পত্তি ‘হোয়াইট হাউস’-এর পুনঃনকশা বা পুনর্নির্মাণের অনির্দিষ্ট ক্ষমতা কংগ্রেস নির্বাহী বিভাগকে দেয়নি।

প্রকল্পের ইতিহাস ও মামলার বিবরণ

গত বছর ট্রাম্প প্রশাসন হোয়াইট হাউসের ঐতিহাসিক ইস্ট উইং ভেঙে সেখানে প্রায় ৯০ হাজার বর্গফুট আয়তনের একটি বলরুম নির্মাণের কাজ শুরু করে। তবে এ প্রকল্পের জন্য কংগ্রেসের অনুমোদন নেওয়া হয়নি। এর প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণবিষয়ক সংস্থা ন্যাশনাল ট্রাস্ট ফর হিস্টোরিক প্রিজারভেশন আদালতে মামলা করে। সংস্থাটির অভিযোগ, কংগ্রেসকে পাশ কাটিয়ে প্রশাসন বেআইনিভাবে হোয়াইট হাউসের ঐতিহাসিক অংশ ধ্বংস করেছে।

রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, এর আগে রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের নিয়োগপ্রাপ্ত বিচারক রিচার্ড লিওন দুই দফায় ইস্ট উইংয়ের জায়গার মাটির ওপরের নির্মাণকাজে নিষেধাজ্ঞা দিয়েছিলেন। তবে তিনি ভূগর্ভস্থ কিছু কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। পরে ট্রাম্প প্রশাসন সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে।

আদালতে যুক্তি ও বর্তমান পরিস্থিতি

মামলার শুনানিতে ট্রাম্প প্রশাসনের পক্ষে বিচার বিভাগের আইনজীবী ইয়াকভ রথ যুক্তি দেন, ব্যক্তিগত অর্থায়নে বাস্তবায়িত এ প্রকল্পে আদালতের হস্তক্ষেপের সুযোগ নেই। ইয়াকভ রথ দাবি করেন, পুরোনো ইস্ট উইংয়ের কারণে প্রেসিডেন্ট ও হোয়াইট হাউসের বাসিন্দারা নিরাপত্তাঝুঁকিতে ছিলেন। তাই নতুন বলরুম নির্মাণ জাতীয় নিরাপত্তার স্বার্থেই প্রয়োজন।

অন্যদিকে ন্যাশনাল ট্রাস্টের আইনজীবী থ্যাডিউস হিউয়ার বলেন, প্রশাসন ইচ্ছাকৃতভাবেই কংগ্রেসের অনুমোদন এড়িয়ে গেছে।

আদালতের বিচারক প্যাট্রিসিয়া মিলেট ও ব্র্যাড গার্সিয়া তাঁদের রায়ে বলেন, জাতীয় নিরাপত্তার যুক্তি আইন অমান্যের অবাধ ছাড়পত্র হতে পারে না।

তারা বলেন, তাঁদের আদেশ বলরুম নির্মাণ স্থায়ীভাবে বন্ধ করছে না। তবে মামলা নিষ্পত্তি ও কংগ্রেসের অনুমোদন না পাওয়া পর্যন্ত মাটির ওপরের সব নির্মাণকাজ বন্ধ রাখতে হবে। আপিল আদালতের এই রায়ে আগের দেওয়া অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা বহাল থাকল। তবে আদালত রায়ে কার্যকর হওয়ার আগে ট্রাম্প প্রশাসনকে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে আপিল করার সুযোগ দিতে ১৪ দিনের জন্য আদেশ স্থগিত রেখেছেন। এ বিষয়ে হোয়াইট হাউস কিংবা যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। ন্যাশনাল ট্রাস্টও রায়ে পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

Frequently Asked Questions

What is হ য় ইট হ উস ট র?

হ য় ইট হ উস ট র is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does হ য় ইট হ উস ট র matter?

হ য় ইট হ উস ট র matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment