ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি আতঙ্কে মানুষের ছোটাছুটি
Table of Contents
ফ্লোরেস দ্বীপে ৭.৭ মাত্রার ভূমিকম্পে আতঙ্ক, সুনামি সতর্কতা প্রত্যাহার
Banglajibon.com – ইন দ ন শ য় য় ৭ – ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় ফ্লোরেস দ্বীপে শনিবার ভোরে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় সময় পৌনে পাঁচটার দিকে এই কম্পনটি শুরু হয়। ভূ-পৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরতায় এই ভূমিকম্পের কেন্দ্রস্থল অবস্থিত। পর্যটন নগরী বালি থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে এই ঘটনা ঘটে।
মৃত্যু ও আহতের সংখ্যা নিশ্চিত
প্রাথমিকভাবে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরবর্তীতে মাঠপর্যায়ে তথ্য যাচাই-বাছাই শেষে সংস্থাটি নিশ্চিত করে যে একজন মারা গেছেন। এছাড়া চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি (বিএনপিবি)।
ভূমিকম্পের পরপরই উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়। আতঙ্কে হাজার হাজার মানুষ বাসিঘর ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নেন। তবে পরবর্তীতে এই সতর্কতা প্রত্যাহার করে নেওয়া হয়।
মাউমেরেতে ব্যাপক ক্ষয়ক্ষতি
ফ্লোরেস দ্বীপের প্রধান শহর মাউমেরেতে ভূকম্পন শুরু হতেই মানুষজন আতঙ্কে রাস্তায় নেমে আসেন। বন্দর থেকে প্রাপ্ত ভিডিও চিত্রে দেখা যায়, টার্মিনাল ভবনের বড় বড় কংক্রিটের চাঙ্গড়া ভেঙে আন্তঃদ্বীপ ফেরির জন্য অপেক্ষারত যাত্রীদের ওপর পড়ে। এ সময়ে জাহাজে ওঠার গ্যাংওয়ে ধসে পড়লে কয়েকজন যাত্রী সাগরে ছিটকে পড়েন।
উদ্ধারকারী দল বর্তমানে মাউমেরে শহরের ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে আটকে পড়া মানুষদের উদ্ধারে অভিযান চালাচ্ছে। তবে এলাকাটি দুর্গম ও পাহাড়ি হওয়ায় ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র পেতে সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
স্থানীয় বাসিন্দাদের অভিজ্ঞতা
সিক্কা অঞ্চলের তালিবুরা গ্রামের বাসিন্দা আর্নল্ড ওওয়েলিয়ান্তো বিবিসিকে বলেন, ‘তীব্র ঝাঁকুনিতে আমার ঘুম ভেঙে যায়। আমি দ্রুত সন্তানের রুমে যাই। আমরা বাইরে বেরিয়ে দেখি উপকূলের কাছের বাসিন্দারা ইতিমধ্যেই ঘরবাড়ি ছেড়ে পাহাড়ের দিকে ছুটছেন।’ তিনি আরও জানান, সমুদ্রের পানি দীর্ঘ সময় ধরে অস্বাভাবিক নিচে নেমে গিয়েছিল, যা দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে।
আফটারশক ও সরকারি নির্দেশনা
ভূমিকম্পের পর ওই একই অঞ্চলে বেশ কয়েকটি শক্তিশালী আফটারশক অনুভূত হয়, যার মধ্যে একটির মাত্রা ছিল ৬.১। স্বাস্থ্যকেন্দ্রের লোকজনকেও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনপিবি) সাধারণ মানুষকে শান্ত থাকার পরামর্শ দিয়েছে এবং উপকূলীয় এলাকা ও ঝুঁকিপূর্ণ ভবন থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে। সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব ভবনে ফাটল ধরেছে বা কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোতে কোনোভাবেই প্রবেশ করা যাবে না। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে একটি দল দ্রুত জরিপ চালাচ্ছে। অনবরত আফটারশকের ভয়ে স্থানীয় অনেক অধিবাসী এখনো খোলা আকাশের নিচে অবস্থান করছেন এবং এখনই ঘরে ফিরতে ভয় পাচ্ছেন।
Related Reading
Frequently Asked Questions
What is ইন দ ন শ য় য় ৭?
ইন দ ন শ য় য় ৭ is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does ইন দ ন শ য় য় ৭ matter?
ইন দ ন শ য় য় ৭ matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.
