Banglajibon
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

সরকারি হাসপাতাল তদারকিতে ৬৯ কর্মকর্তা

Published Agustus 17, 2026 · Updated Agustus 17, 2026 · By James Anderson - banglajibon.com

Foto : James Anderson - banglajibon.com

Banglajibon.com – সরক র হ সপ ত ল তদ - দেশের সরকারি হাসপাতালগুলোর সেবা কার্যক্রম সরেজমিনে তদারকির জন্য ৬৯ কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি, পরিষ্কার-পরিচ্ছন্নতা, যন্ত্রপাতি, অবকাঠামো, নিরাপত্তা ও সামগ্রিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণের পাশাপাশি স্বাস্থ্যসেবার মান বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে তাঁদের। গতকাল রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক অফিস আদেশে এসব নির্দেশনা দেওয়া হয়। মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নির্ধারিত জেলা, উপজেলা ও হাসপাতাল নিয়মিত পরিদর্শন করবেন। সংশ্লিষ্ট হাসপাতাল বা প্রতিষ্ঠানের প্রধানের সঙ্গে সমন্বয় করে তাঁরা বিভিন্ন সমস্যা চিহ্নিত করবেন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ করবেন। পরিদর্শন কার্যক্রমে সংশ্লিষ্ট শাখা বা অনুবিভাগের প্রশাসনিক কর্মকর্তা কিংবা ব্যক্তিগত কর্মকর্তারা সাচিবিক সহায়তা দেবেন। হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ডিজিটাল হাজিরাও নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। তাঁদের উপস্থিতির তথ্য ও প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে টিকাদান কর্মসূচি, অসংক্রামক রোগ প্রতিরোধ এবং জনসচেতনতামূলক কার্যক্রমের অগ্রগতিও পর্যবেক্ষণ করবেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। মাতৃ ও শিশুমৃত্যু কমানো, প্রবীণদের স্বাস্থ্যসেবা এবং পুষ্টি কার্যক্রমসহ বিভিন্ন জনস্বাস্থ্য কর্মসূচিতেও প্রয়োজনীয় সহযোগিতা করতে বলা হয়েছে তাঁদের। সরকারি হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবার মান বাড়াতে নতুন ও কার্যকর উদ্যোগ নেওয়ার ক্ষেত্রেও প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে আদেশে। পরিদর্শনের সময় পাওয়া বিভিন্ন সমস্যা, পর্যবেক্ষণ ও সুপারিশ লিখিতভাবে জানাতে হবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের। প্রতি মাসের ৭ তারিখের মধ্যে নির্ধারিত শাখায় এ-সংক্রান্ত প্রতিবেদন পাঠাতে হবে। একই সঙ্গে বাস্তবায়ন করা সম্ভব—এমন সুপারিশের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও রয়েছে। আদেশ অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের চলতি মাসে অন্তত একটি পরিদর্শন করতে হবে। পরবর্তী সময়ে প্রতি মাসে তাঁদের আওতাধীন এলাকায় কমপক্ষে ৩১টি পরিদর্শন সম্পন্ন করতে হবে। ৬৯ কর্মকর্তার মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব থেকে সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।

Related Reading

Frequently Asked Questions

What is সরক র হ সপ ত ল তদ?

সরক র হ সপ ত ল তদ is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does সরক র হ সপ ত ল তদ matter?

সরক র হ সপ ত ল তদ matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.