Banglajibon
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

ভালো ঘুমের জন্য তৈরি করুন ভালো অভ্যাস

Published Agustus 15, 2026 · Updated Agustus 15, 2026 · By Betty Thomas - banglajibon.com

Foto : Betty Thomas - banglajibon.com

ঘুমের গুণগত মান বাড়ানোর সহজ উপায়

Banglajibon.com – ভ ল ঘ ম র জন য - দিনের পরিশ্রম ও মানসিক চাপের পরেও যখন রাতে চোখের পাতা ভারী হয় না, তখন সমস্যা শুরু হয়। কেউ ঘুমানোর ঠিক আগে দীর্ঘক্ষণ মোবাইল হাতে কাটায়, আবার কেউ-এর ঘুমের সময়সূচিই ঠিক থাকে না। অনেক সময় পর্যাপ্ত ঘুম হওয়ার পরেও সকালে ক্লান্তি লাগে। কিন্তু ভালো ঘুম শুধু শরীরের বিশ্রামের নাম নয়; এটি আমাদের মনোযোগ, মেজাজ, কাজের দক্ষতা এবং সামগ্রিক স্বাস্থ্যের সঙ্গেও গভীরভাবে যুক্ত। এই সম্পর্ক থেকেই 'স্লিপ হাইজিন' বা ঘুমের স্বাস্থ্যবিধির ধারণাটি এসেছে। সহজ কথায়, প্রতিদিনের ঘুমের পরিবেশ ও রুটিনকে এমনভাবে সাজানো, যাতে শরীর ও মস্তিষ্ক বুঝতে পারে, এখন বিশ্রামের সময়।

নিয়মিত সময়সূচি বজায় রাখা

প্রতিদিন একই সময়ে ঘুমানো এবং জেগে ওঠা স্লিপ হাইজিনের অন্যতম মূল ভিত্তি। ছুটির দিনেও ঘুম ও জাগার সময় খুব বেশি পরিবর্তন না করাই উচিত। এই নিয়মিত রুটিন শরীরের স্বাভাবিক ঘড়ি বা সার্কাডিয়ান রিদমকে একটি নির্দিষ্ট ছন্দে রাখতে সাহায্য করে। তাই কোনো দিন রাত দশটায়, আবার কোনো দিন রাত দুটোয় ঘুমিয়ে পড়ার অভ্যাস থাকলে ঘুমের স্বাভাবিক ছন্দ নষ্ট হতে পারে। নিজের জীবনযাত্রার সঙ্গে মানানসই একটি সময় বেছে নিয়ে সেটি নিয়মিত অনুসরণ করা ভালো।

বিছানা ও ঘুমের সম্পর্ক

বিছানায় গেলেই ঘুমিয়ে পড়বে, এমন প্রত্যাশা অনেক সময় উল্টো চাপ তৈরি করে। ঘুমানোর আগে অন্তত কিছু সময় রাখুন শান্ত হওয়ার জন্য। এর জন্য হালকা ধাঁচের বই পড়া, সুদিং মিউজিক শোনা, হালকা স্ট্রেচিং কিংবা দিনের কাজ গুছিয়ে নেওয়ার মতো অভ্যাস শরীরকে ঘুমের প্রস্তুতি নিতে সাহায্য করতে পারে। বিশেষ করে ঘুমের ঠিক আগে অফিসের কাজ অথবা অতিরিক্ত মানসিক ব্যস্ততা এড়িয়ে চলা উপকারী।

অনেকের অভ্যাস হলো বিছানায় শুয়ে ঘণ্টার পর ঘণ্টা ফোন স্ক্রল করা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা কিংবা ল্যাপটপে অফিসের কাজ করা। এতে মস্তিষ্কের কাছে বিছানা শুধু ঘুমের জায়গা হিসেবে পরিচিত থাকে না। সম্ভব হলে বিছানাকে মূলত ঘুমের জন্য ব্যবহার করা ভালো। ঘুম না এলে জোর করে দীর্ঘ সময় বিছানায় পড়ে থাকার পরিবর্তে কিছুক্ষণ শান্ত কোনো কাজে মন দেওয়া যেতে পারে। ঘুমের অনুভূতি এলে আবার বিছানায় ফিরে যাওয়া উচিত।

স্ক্রিন ও ঘুমের সম্পর্ক

ঘুমানোর আগে স্মার্টফোন ব্যবহার এখন অনেকের রাতের রুটিনের অংশ। শুধু স্ক্রিনের নীল আলো নয়, ফোনের ভেতরের কনটেন্টও ঘুমে বাধার কারণ হতে পারে। খবর, ভিডিও, উত্তেজনাপূর্ণ কোনো আলোচনা কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমের নোটিফিকেশন মস্তিষ্ক সক্রিয় রাখে। তাই সম্ভব হলে ঘুমানোর কিছু আগে মোবাইল ফোন থেকে দূরে থাকার অভ্যাস করা ভালো। অন্তত বিছানায় যাওয়ার পর ফোন স্ক্রল করার অভ্যাস কমানো যেতে পারে।

পরিবেশ ও পোশাকের গুরুত্ব

শান্ত, অন্ধকার ও আরামদায়ক পরিবেশ অনেকের ঘুমের জন্য সহায়ক। ঘর খুব গরম কিংবা খুব ঠান্ডা হলে অস্বস্তি হতে পারে। অতিরিক্ত শব্দ অথবা আলো ঘুমে বিঘ্ন ঘটাতে পারে। তাই ঘুমানোর সময় ঘরের আলো কমিয়ে দেওয়া, প্রয়োজন হলে পর্দা ব্যবহার করা এবং পরিবেশ শান্ত রাখার চেষ্টা করা যেতে পারে। তা ছাড়া নিজের জন্য আরামদায়ক বালিশ ও বিছানাও গুরুত্বপূর্ণ।

শুধু রাতের রুটিন ঠিক করলেই ভালো ঘুম নিশ্চিত হয় না। দিনের অভ্যাসও এ ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নিয়মিত শারীরিক পরিশ্রম ও শরীরচর্চা ভালো ঘুমের জন্য উপকারী। দিনের বেলা পর্যাপ্ত আলোতে থাকা শরীরের ঘুম-জাগরণের স্বাভাবিক ছন্দ বজায় রাখতেও সাহায্য করতে পারে। সম্ভব হলে রাতে কুসুম গরম পানি দিয়ে গোসল করে নিন। পাতলা ও বাতাস চলাচল করে এমন পোশাক পরুন। বিছানার চাদর ও বালিশের কভার তিন থেকে চার দিন পরপর পাল্টে ফেলুন। এইটুকু পরিচ্ছন্নতা মেনে চললে ঘুম খুব ভালো হবে, শরীরও ভালো থাকবে।

সূত্র: হেলথ লাইন ও অন্যান্য

Related Reading

Frequently Asked Questions

What is ভ ল ঘ ম র জন য?

ভ ল ঘ ম র জন য is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ভ ল ঘ ম র জন য matter?

ভ ল ঘ ম র জন য matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.