সেলেনা গোমেজের বিরুদ্ধে জালিয়াতির মামলা
সেলেনা গোমেজের প্রতিষ্ঠানকে ঘিরে জালিয়াতির মামলা
Banglajibon.com – স ল ন গ ম জ র - পপ তারকা সেলেনা গোমেজ ২০২১ সালে মানসিক স্বাস্থ্যের কাজে অগ্রসর হওয়ার উদ্দেশ্যে তার মা ম্যান্ডি টিফির সহযোগিতায় ওয়ান্ডারমাইন্ড গ্লোবাল প্রতিষ্ঠা করেন। কিন্তু প্রতিষ্ঠার মাত্র কয়েক বছরের মধ্যেই এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আইনি জটিলতায় পড়তে হয়েছে তাকে। সম্প্রতি ওয়ান্ডারমাইন্ড গ্লোবালের পাঁচজন বিনিয়োগকারী প্রাতিষ্ঠানিক অব্যবস্থাপনা ও প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে সেলেনার বিরুদ্ধে জালিয়াতির মামলা করেছেন।
বিনিয়োগকারীদের দাবি ও অভিযোগ
নিউইয়র্ক ও ফ্লোরিডাভিত্তিক এই বিনিয়োগকারীদের মতে, সেলেনার অবহেলার কারণে প্রতিষ্ঠানটি দেউলিয়া হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। তারা তাদের বিনিয়োগ করা প্রায় ১২ লাখ ডলার ফেরত চাওয়ার পাশাপাশি ক্ষতিপূরণ দাবি করেছেন। বিনিয়োগকারীদের অভিযোগ অনুযায়ী, সেলেনা ব্র্যান্ডটির প্রসারে সক্রিয় ভূমিকা রাখবেন এবং প্রধান বিপণন কর্মকর্তা হিসেবে কাজ করবেন বলে চুক্তি করেছিলেন। তাঁর কথা এবং সক্রিয় অংশগ্রহণের প্রতিশ্রুতিতে ভরসা করেই বিনিয়োগকারীরা এতে অর্থ বিনিয়োগ করেন।
তবে পরবর্তী সময়ে ব্র্যান্ডটির প্রসারে কোনো কার্যকর ভূমিকা রাখেননি সেলেনা। মামলায় উল্লেখ করা হয়, ওয়ান্ডারমাইন্ডের প্রতিষ্ঠাতারা বিনিয়োগ পাওয়ার জন্য বিজ্ঞাপনী চুক্তি, সেলিব্রিটি কাভার স্টোরি এবং একটি নতুন অ্যাপ চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন, যার কিছুই বাস্তবায়ন হয়নি। এ ছাড়া ওয়ান্ডারমাইন্ডের কর্মী ও তাদের সঙ্গে কাজ করা ফ্রিল্যান্সার ও ভেন্ডরদের অর্থ সময়মতো পরিশোধ করছেন না সেলেনা, এমন অভিযোগও উঠেছে।
গোপন সংকট ও সাময়িকী প্রতিবেদন
বিনিয়োগকারীরা জানান, তিন বছর ধরে এ প্রতিষ্ঠানের সংকটময় অবস্থা গোপন রাখা হয়েছিল। গত সেপ্টেম্বরে দ্য কাট সাময়িকীতে প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে প্রথম প্রকাশ পায়, ওয়ান্ডারমাইন্ড চরম বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। সেখানে সেলেনার মা ম্যান্ডি টিফির মাদকাসক্তি ও প্রশাসনিক ব্যর্থতার পাশাপাশি মায়ের সঙ্গে ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে সেলেনার দায়িত্ব এড়িয়ে চলার বিষয়টিও উঠে আসে।
বিনিয়োগকারীরা আদালত থেকে ক্ষতিপূরণ আদায়ের পাশাপাশি তাদের মূল বিনিয়োগের অর্থ ফেরত পাওয়ার আইনি লড়াই শুরু করেছেন।
সেলেনার সাফল্য ও সমালোচনা
পপতারকা ও অভিনেত্রী পরিচয়ের পাশাপাশি সফল বিউটি ব্র্যান্ড 'রেয়ার বিউটি'-র প্রতিষ্ঠাতা হিসেবে সারা বিশ্বে সুনাম রয়েছে সেলেনা গোমেজের। ২০২৪ সালে বিলিয়নিয়ার হওয়ার গৌরব অর্জন করে বিশ্বের অন্যতম ধনী শিল্পীর তালিকার নাম লিখিয়েছেন। তাঁর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের এমন দুরবস্থার চিত্র প্রকাশ্যে আসাতে সেলেনার সমালোচনা করছেন অনেকে।
নতুন এই মামলা এবং ওয়ান্ডারমাইন্ডের ভবিষ্যৎ নিয়ে এখন পর্যন্ত সেলেনা গোমেজ বা তাঁর প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। তবে প্রতারিত বিনিয়োগকারীরা আদালত থেকে ক্ষতিপূরণ আদায়ের পাশাপাশি তাদের মূল বিনিয়োগের অর্থ ফেরত পাওয়ার আইনি লড়াই শুরু করেছেন।
Related Reading
Frequently Asked Questions
What is স ল ন গ ম জ র?স ল ন গ ম জ র is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does স ল ন গ ম জ র matter?স ল ন গ ম জ র matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.