Bangladesh

হাতিয়ায় ট্রলারডুবি: নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার

Dead-mtdh
Foto : Joseph Lopez - banglajibon.com
Table of Contents
  1. হাতিয়ায় ট্রলারডুবি: নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার
  2. প্রশ্নোত্তর
  3. Related Reading
  4. Frequently Asked Questions

হাতিয়ায় ট্রলারডুবি: নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার

Banglajibon.com – হ ত য় য় ট রল রড – হাতিয়ায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ থাকা দুই জেলের মরদেহ চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে আকমল আলী ঘাটসংলগ্ন নদী থেকে স্থানীয়রা মরদেহ দুটি উদ্ধার করেন। পরে পুলিশ সেগুলো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতরা হলেন নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের মোস্তফার ছেলে মিরাজ উদ্দিন (৩২) এবং সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে শরীফ উদ্দিন। স্বজনেরা হাসপাতালে গিয়ে তাঁদের মরদেহ শনাক্ত করেন।

কর্ণফুলী নদীতে কীভাবে ডুবে যায় ট্রলার

এর আগে রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত প্রায় ৪টার দিকে আকমল আলী ঘাটের কাছে কর্ণফুলী নদীতে দুর্ঘটনাটি ঘটে। মাছ ধরার কাজে ব্যবহারের জন্য একটি লালবোট কিনে তিন জেলে চট্টগ্রাম থেকে হাতিয়ার উদ্দেশে রওনা হয়েছিলেন।

দুর্ঘটনা থেকে জীবিত ফিরে আসা জেলে কামাল উদ্দিন জানান, ফেরার পথে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। নদীর স্রোতে নিয়ন্ত্রণ হারানো ট্রলারটির সঙ্গে পেছনে থাকা একটি কার্গো জাহাজের ধাক্কা লাগে। এতে ট্রলারটি ডুবে যায়।

কামাল উদ্দিন জাহাজের শিকল ধরে ঝুলে থাকায় পরে জাহাজের লোকজন তাঁকে উদ্ধার করেন। কিন্তু মিরাজ উদ্দিন ও শরীফ উদ্দিন নিখোঁজ ছিলেন। দুই দিন পর তাঁদের মরদেহ উদ্ধার হলো।

মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া

নিখোঁজ শরীফ উদ্দিনের খোঁজে চট্টগ্রামে যাওয়া তাঁর চাচা চেম্পার উদ্দিন জানান, মঙ্গলবার সকালে দুই জেলের মরদেহ উদ্ধারের খবর পান তাঁরা। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে মরদেহ দুটি শনাক্ত করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিয়ে হাতিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে পরিবারের সদস্যদের।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলম বলেন, স্থানীয়দের সহযোগিতায় কর্ণফুলী নদী থেকে দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিয়ম অনুযায়ী ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রশ্নোত্তর

হাতিয়ায় ট্রলারডুবির ঘটনায় কতজন জেলে ছিলেন?

ট্রলারটিতে তিনজন জেলে ছিলেন। তাঁদের মধ্যে কামাল উদ্দিন জীবিত উদ্ধার হন এবং অন্য দুই জেলে মিরাজ উদ্দিন ও শরীফ উদ্দিনের মরদেহ পরে উদ্ধার করা হয়।

মরদেহ কোথা থেকে উদ্ধার করা হয়েছে?

চট্টগ্রামের আকমল আলী ঘাটসংলগ্ন কর্ণফুলী নদী থেকে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে।

Frequently Asked Questions

What is হ ত য় য় ট রল রড?

হ ত য় য় ট রল রড is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does হ ত য় য় ট রল রড matter?

হ ত য় য় ট রল রড matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment