Banglajibon
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

সাতক্ষীরায় ৬ কোটি টাকা মূল্যের ‘কুশ’ জব্দ, আটক ১

Published Agustus 7, 2026 · Updated Agustus 7, 2026 · By Betty Thomas - banglajibon.com

Foto : Betty Thomas - banglajibon.com

মাধবকাটিতে বিপুল পরিমাণ কুশ জব্দ, এক তরুণ আটক

Banglajibon.com – স তক ষ র য ৬ ক - বর্ডার গার্ড বাংলাদেশের একটি দল সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকায় অভিযান চালিয়ে নতুন ধরনের মাদক কুশ উদ্ধার করেছে। এই অভিযানে মোট ১২ কেজি কুশ জব্দ করা হয় যার আনুমানিক বাজারমূল্য ছয় কোটি টাকা। গতকাল বৃহস্পতিবার দুপুরে এই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে মো. তারিকুজ্জামান নামের এক তরুণকে আটক করা হয়।

বিজিবির ধারণা, বিদেশ থেকে আনা এই মাদক সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টা চালানো হচ্ছিল। ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, নতুন ধরনের মাদক কুশ সাতক্ষীরা থেকে মাধবকাটি হয়ে সীমান্ত দিয়ে ভারতে পাচার করা হবে—এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল মাধবকাটি বাজারে অভিযান চালায়। অভিযানকালে ১২ কেজি কুশসহ তারিকুজ্জামানকে আটক করা হয়। আটক তরুণ কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের ওহিদুজ্জামানের ছেলে।

আটক আসামির বিরুদ্ধে মামলা দিয়ে তাকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে। এ ছাড়া বিদেশ থেকে বিশেষ এই মাদক এনে ভারতে পাচারের সঙ্গে জড়িত চক্রটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

বিজিবি সূত্রে জানা গেছে, কুশ মূলত মারিজুয়ানা গাছের ফুল বা কুঁড়ি থেকে তৈরি একধরনের বিশেষ মাদক। বিশ্বের বিভিন্ন দেশে এতে অতিরিক্ত টেট্রাহাইড্রোক্যানাবিনল মিশিয়ে তরল, গুঁড়া বা ট্যাবলেট আকারেও বাজারজাত করা হয়। এটি সাধারণ মারিজুয়ানার চেয়ে অনেক বেশি শক্তিশালী ও ক্ষতিকর বলে বিবেচিত।

আটক তারিকুজ্জামান বিজিবির কাছে দাবি করেছেন, সাতক্ষীরা জেলা পরিষদের পাশ থেকে আরাফাত হোসেন নামে পরিচিত এক ব্যক্তি তাঁকে ঝাউডাঙ্গা এলাকায় অন্য এক ব্যক্তির কাছে একটি ব্যাগ পৌঁছে দিতে বলেছিলেন। কোনো পারিশ্রমিক ছাড়াই তিনি ব্যাগটি পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথে বিজিবির হাতে আটক হওয়ার পর তিনি জানতে পারেন ব্যাগে কুশ নামের মাদক রয়েছে।

Related Reading

Frequently Asked Questions

What is স তক ষ র য ৬ ক?

স তক ষ র য ৬ ক is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does স তক ষ র য ৬ ক matter?

স তক ষ র য ৬ ক matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.