Banglajibon
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

সংকটে শীর্ষ গবেষণাপ্রতিষ্ঠান: অস্থিরতা কাটছে না ব্রিতে

Published Agustus 14, 2026 · Updated Agustus 14, 2026 · By Susan Hernandez - banglajibon.com

Foto : Susan Hernandez - banglajibon.com

ব্রিতে ডিজি নিয়োগ নিয়ে চলমান সংকটের চিত্র

Banglajibon.com – স কট শ র ষ গব ষণ - বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) কর্মকর্তা-কর্মচারী ও বিজ্ঞানীরা এখন দুই ভাগে বিভক্ত। প্রতিষ্ঠানটির মহাপরিচালক নিয়োগ নিয়ে শুরু হওয়া অস্থিরতা এখনো সমাধান হয়নি। সাম্প্রতিক সময়ে গবেষণা ও উদ্ভাবনের চেয়ে প্রশাসনিক সংকট, অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে ব্রি বেশি আলোচনায় আসছে।

নিয়োগ বাতিলের দাবিতে শুরু হয় বিক্ষোভ

কৃষি মন্ত্রণালয় গত ৩ মে ড. আমিনুল ইসলামকে ব্রির মহাপরিচালকের রুটিন দায়িত্ব দেয়। এই সিদ্ধান্তের বিরোধিতা করে ওই দিন সন্ধ্যায় ব্রির সদর দপ্তরের বিভিন্ন কক্ষ ও ল্যাবে তালা লাগানো হয়। পরদিন ৪ মে নতুন ডিজিকে 'ফ্যাসিবাদের দোসর' বলে অভিহিত করে নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু হয়। একই দিনে আমিনুল ইসলামকে স্বাগত জানাতে ব্রির মূল ফটকে অবস্থান নেন অন্য একদল। দিনভর উত্তেজনা চলায় প্রতিষ্ঠানটির কার্যক্রম স্থবির হয়ে পড়ে।

এই পরিস্থিতিতে তৎকালীন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হাবিবুর রহমান মুকুল এবং তৎকালীন পরিচালক ড. মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ ওঠে। ডিজি নিয়োগের প্রজ্ঞাপন জারির দুই দিন পর ৫ মে কৃষি মন্ত্রণালয় তা বাতিল করে।

তদন্ত কমিটির কাজে বিলম্ব

গত ২০ মে কৃষি মন্ত্রণালয় বিশৃঙ্খলার ঘটনার তদন্তে চার সদস্যের কমিটি গঠন করে। ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তিন মাস পার হওয়ার পরও তা পাওয়া যায়নি। তদন্ত কমিটির আহ্বায়ক কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কামরুল হাছান জানান, 'আমরা ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষ করেছি। আগামী সপ্তাহে তদন্ত প্রতিবেদন জমা দেব।' তারিখ দুবার বদলানো হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, মো. রফিকুল ইসলামকে ব্রির মহাপরিচালক (রুটিন দায়িত্ব) পদে নিয়োগ দিয়ে গত ১৫ জুলাই নতুন প্রজ্ঞাপন জারি করা হয়। তিনি যোগ দেওয়ার তিন সপ্তাহ পরও প্রতিষ্ঠানটিতে প্রশাসনিক অস্থিরতা কাটেনি।

নতুন বিতর্ক ও হামলার অভিযোগ

গত ১৯ জুলাই অর্থ ও হিসাব বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ রুহুল আমিন শারীরিকভাবে লাঞ্ছিত হন বলে অভিযোগ উঠে। হাজিরা খাতার স্বাক্ষর নিয়ে বিরোধের জেরে কয়েকজন কর্মকর্তা-কর্মচারী তাঁকে মারধর করেন। এ সময় তাঁর মোবাইল ফোন কেড়ে নিয়ে ভিডিও মুছে ফেলা হয়। পরবর্তীতে ফোন ফেরত পেয়ে তিনি রিসাইকেল বিন থেকে ভিডিও উদ্ধার করে সংরক্ষণ করেন।

এই ঘটনার পর ব্রি কর্তৃপক্ষ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটির আহ্বায়ক ব্রির ধানভিত্তিক খামার বিন্যাস বিভাগের প্রধান ড. মো. ইব্রাহিম জানান, 'সবাই ব্যস্ত, তাই তদন্তে সময় লাগছে। চলতি সপ্তাহের শেষে প্রতিবেদন জমা দেব।' পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তিন সপ্তাহ পরও তা পাওয়া যায়নি।

পুরস্কার ও পদোন্নতি নিয়ে প্রশ্ন

বর্তমান ব্রি প্রশাসন আমিনুল ইসলামকে অভ্যর্থনা জানাতে অবস্থান নেওয়া চারজনকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। অভিযোগ রয়েছে, ১৩ ও ১৪ মে অস্থিরতা তৈরির নেতৃত্ব দেওয়া তৎকালীন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. হাবিবুর রহমান মুকুলকে পুরস্কৃত করে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে পদোন্নতি দেওয়া হচ্ছে। আর আগের ডিজির নিয়োগ বাতিলের দাবিতে ব্যানার ধরার পুরস্কার হিসেবে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলামকে পার্টনার প্রকল্পের ব্রির অংশের ডিপিডি বানানো হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে ব্রির একাধিক কর্মকর্তা জানান, দুই দিনের জন্য ডিজি থাকা আমিনুল ইসলামকে স্বাগত জানাতে যাঁরা ব্রির সামনে অবস্থান নিয়েছিলেন, তাঁদের অনেকে এখন চাকরি হারানোর ঝুঁকিতে। কোনো কোনো কর্মকর্তা হামলার শিকারও হয়েছেন।

বর্তমান মহাপরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, 'আমি দায়িত্ব নেওয়ার পর এখন পরিস্থিতি অনেক ভালো। আর একজন কর্মকর্তা হামলার শিকার হয়েছেন অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে। ইনস্টিটিউটে তালা মারা ও প্রশাসনিক অস্থিরতার নেতৃত্ব দেওয়া কাউকে পুরস্কৃত করার অভিযোগ সঠিক না।'

Related Reading

Frequently Asked Questions

What is স কট শ র ষ গব ষণ?

স কট শ র ষ গব ষণ is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does স কট শ র ষ গব ষণ matter?

স কট শ র ষ গব ষণ matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.