রায়গঞ্জে এমপি আয়নুলের গাড়িতে হামলা-ভাঙচুর, অভিযোগ এনসিপি-শিবিরের বিরুদ্ধে
রায়গঞ্জে এমপি আয়নুল হকের গাড়িতে হামলার অভিযোগ
Banglajibon.com – র য়গঞ জ এমপ আয়ন ল র - সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় তিনি এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং শিবিরের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছেন। আজ শনিবার সন্ধ্যা ছয়টার দিকে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় এই ঘটনা সংঘটিত হয়। পরে ঘটনাস্থল থেকে বেরিয়ে ফেসবুক লাইভে এসে নিজের নিরাপত্তা নিশ্চিত করেন আয়নুল। তিনি ঘটনার দায়ীদের শাস্তির দাবি জানান।
অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'হামলায় সংসদ সদস্য আহত হননি। তবে তাঁর গাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।' জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক ও ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম খান বলেন, 'ধানগড়া বাজারে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন-সংক্রান্ত একটি জরুরি মতবিনিময় সভা চলাকালে এ ঘটনা ঘটে। তিনি (এমপি) তখন ঘটনাস্থলে ছিলেন না; খবর পেয়ে রায়গঞ্জের উদ্দেশে রওনা হন।'
এমপি আয়নুল হকের অভিযোগ
ফেসবুকে লাইভে ভিপি আয়নুল হক অভিযোগ করে বলেন, 'দুষ্কৃতকারী যারা দেশের ক্ষতি করে, দেশের ও দেশের মানুষের ক্ষতি করে। জান মালের নিরাপদ নাই আমাদের। আমরা সরকারি দল হওয়ার পরেও আমরা সুন্দর করে কথা বলেছি। জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য কাজ করছি। কিন্তু জামায়াত শিবির, এনসিপি আক্রমণ করে আমার ক্ষতি করার চেষ্টা করছে। আমার গাড়িতে ঢিল ছুড়েছে। অস্ত্রসহ আমার ওপর হামলা করেছে। প্রশাসনের কাছে আমি দ্রুত দৃষ্টি আকর্ষণ করছি। এদের আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।'
অন্যান্য পক্ষের প্রতিক্রিয়া
এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম সদস্যসচিব (দপ্তর) হযরত আলী উসমান আজকের পত্রিকাকে বলেন, 'আমাদের উপজেলা পর্যায়ে যুবশক্তি ও এনসিপির কোনো কমিটি নেই। আর এটার সঙ্গে আমাদের কেউ জড়িত নয়।' হযরত আলী উসমান আরও বলেন, 'চান্দাইকোনা-ধানগড়ারে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন-সংক্রান্ত বিষয় নিয়ে আজকে একটি সভা হয়। চান্দাইকোনা এমপির এলাকা হওয়ায় সেখানে নেওয়ার চেষ্টা করে। অপর দিকে ধানগড়ার স্থানীয়রা সেখানে রাখার চেষ্টা করে। এটা নিয়ে সেখানকার স্থানীয়রা এমপির গাড়ির সামনে শুয়েও পড়েছিল। পরবর্তী সময়ে এটা নিয়ে ঝামেলার বিষয়টি শুনেছি।'
রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমির গোলাম মর্তুজা হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, 'কোনো হামলার ঘটনাই ঘটেনি। এমপি আয়নুল হক একটা সিনক্রিটিক করছেন। গাড়ির গ্লাস কীভাবে ভাঙল, সেটা তাঁরাই বলতে পারবেন।' গোলাম মর্তুজা আরও বলেন, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার স্থাপনের জন্য অনেক আগেই রায়গঞ্জ পৌরসভার কাছে দেড় একর জায়গা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু বরাদ্দ আসার পর এমপি আয়নুল হক সেটি চান্দাইকোনা এলাকায় নিতে চাইছিলেন। কিন্তু ধানগড়ার লোকজন, যারা বিএনপি করে, তারাও এটা মেনে নিতে পারেনি। সে জন্য আজকে একটি মতবিনিময় সভা করতে এসেছেন, কিন্তু কেউ তাঁর কথা শোনেনি। পরে এমপি আয়নুল হক যাওয়ার সময়ে লোকজনের ওপর গাড়ি তুলে দিয়েছেন।
Related Reading
Frequently Asked Questions
What is র য়গঞ জ এমপ আয়ন ল র?র য়গঞ জ এমপ আয়ন ল র is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does র য়গঞ জ এমপ আয়ন ল র matter?র য়গঞ জ এমপ আয়ন ল র matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.