Banglajibon
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

যুবলীগ নেতাকে পাশে বসিয়ে ওসির উঠান বৈঠক, প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

Published Agustus 16, 2026 · Updated Agustus 16, 2026 · By Michael Davis - banglajibon.com

Foto : Michael Davis - banglajibon.com

Banglajibon.com – য বল গ ন ত ক প - চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলমের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতার সঙ্গে বৈঠকের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত ওসিকে প্রত্যাহারসহ কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। আজ রোববার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে গোমস্তাপুর বাজারে সদর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে গোমস্তাপুর ইউনিয়ন বিএনপি। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মার্জুক আহমেদ। এ সময় বিএনপি নেতারা অভিযোগ করেন, ওসি নূরে আলম কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন। বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা থাকা সত্ত্বেও আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা দেখা যাচ্ছে না বলেও অভিযোগ করেন তাঁরা। বিএনপি নেতাদের দাবি, ওসির কারণে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতা-কর্মীরা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করলেও পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না। এমনকি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, সম্প্রতি গোমস্তাপুর উপজেলার নুহু স্ট্যান্ডে আয়োজিত একটি মাদকবিরোধী উঠান বৈঠকে ওসি নূরে আলমের পাশে জেলা আওয়ামী লীগের সহসভাপতি হুমায়ুন রেজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জামাল চেয়ারম্যানের ভাতিজা এবং উপজেলা যুবলীগের সহসভাপতি জান্নাতুল ফেরদৌস মধুকে বসে থাকতে দেখা যায়। এ ঘটনাকে ‘অত্যন্ত দুঃখজনক’ উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি নেতারা। একই সঙ্গে ওসি নূরে আলমকে প্রত্যাহারের দাবি জানান তাঁরা। তবে বিএনপির অভিযোগ অস্বীকার করেছেন গোমস্তাপুর থানার ওসি নূরে আলম। তিনি বলেন, ‘মাদক ও সন্ত্রাসবিরোধী উঠান বৈঠকে চেয়ার ফাঁকা থাকায় জান্নাতুল ফেরদৌস মধুকে সেখানে বসানো হয়েছিল। সেখানে অন্যান্য দলের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন। তবে যুবলীগ নেতা মধুর পদ-পদবি আমার জানা ছিল না।’ ওসি আরও বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের বিভিন্ন পদ-পদবিতে থাকা নেতা-কর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তারসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা নিয়মিতভাবে নেওয়া হচ্ছে।’ সংবাদ সম্মেলনে গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বশির, চৌডালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোন্তাজ আলী, বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুল ইসলাম ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রানা, রাধানগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Reading

Frequently Asked Questions

What is য বল গ ন ত ক প?

য বল গ ন ত ক প is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does য বল গ ন ত ক প matter?

য বল গ ন ত ক প matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.