Banglajibon
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

ময়মনসিংহে এক দশকের চিত্র: কমেছে ২০ হাজার হেক্টর জমি

Published Agustus 16, 2026 · Updated Agustus 16, 2026 · By James Anderson - banglajibon.com

Foto : James Anderson - banglajibon.com

ময়মনসিংহে শিল্পায়নের চাপে কৃষিজমি হ্রাসের চিত্র

Banglajibon.com – ময়মনস হ এক দশক র চ ত - একসময় সবুজ মাঠে ঘেরা এই এলাকাটি এখন দ্রুত পরিবর্তনের মুখে। কলকারখানা, বাসভবন এবং পাকা রাস্তা—এই তিনটি উপাদানে গড়ে উঠছে নতুন ময়মনসিংহ। গত দশক জুড়ে শিল্প ও নগরায়নের চাপে জেলায় মোট ২০ হাজার ৪১৪ হেক্টর কৃষিজমি হারিয়েছে। এর মধ্যে শিল্পনগরী ভালুকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষিজমি কমে যাওয়ায় খাদ্য উৎপাদন, কৃষকের জীবিকা এবং পরিবেশ—এই তিনটি ক্ষেত্রেই উদ্বেগ তৈরি হয়েছে।

বছরভিত্তিক কৃষিজমি হ্রাসের তথ্য

কৃষি বিভাগের হিসাব অনুযায়ী, ২০১৬-১৭ অর্থবছরে জেলার আবাদি জমির পরিমাণ ছিল ৩ লাখ ৩১ হাজার ৮২৩ হেক্টর। এরপর থেকে প্রতি বছর এই সংখ্যা কমে আসছে। ২০১৭-১৮ সালে ৬৪৯ হেক্টর, ২০১৮-১৯ সালে ১ হাজার ৪১৬ হেক্টর এবং ২০১৯-২০ সালে ১ হাজার ৪২৫ হেক্টর কৃষিজমি হারিয়েছে জেলা। ২০২০-২১ সালে ১ হাজার ৪৩২ হেক্টর, ২০২১-২২ সালে ১ হাজার ৬৯৮ হেক্টর এবং ২০২২-২৩ সালে ২ হাজার ২৩ হেক্টর কমেছে। ২০২৩-২৪ সালে ২ হাজার ৬২৮ হেক্টর এবং ২০২৪-২৫ সালে ৪ হাজার ৫৭১ হেক্টর আবাদি জমি হারিয়েছে। ২০২৫-২৬ অর্থবছরেও ৪ হাজার ৫৭২ হেক্টর কৃষিজমি হ্রাসের পূর্বাভাস রয়েছে।

ভালুকার ক্ষেত্রে ২০২১ থেকে ২০২৬ সালের মধ্যে মোট ৪ হাজার ৬০৭ হেক্টর কৃষিজমি হারিয়েছে। ২০২০ সালে ভালুকার আবাদি জমির পরিমাণ ছিল ২৭ হাজার ৮৬৯ হেক্টর।

ভালুকার রূপান্তর: জলাশয় থেকে কারখানা

সরেজমিনে পর্যবেক্ষণে দেখা যায়, ভালুকা শহরের পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘসাতরা এলাকায় ৬৫ বিঘা জলাশয় বালু ফেলে ভরাট করা হচ্ছে। কয়েক মাসের মধ্যে এখানে বিশাল কারখানা নির্মাণের পরিকল্পনা রয়েছে। কয়েক বছর আগেও এই এলাকায় ধান উৎপাদন হতো। স্থানীয় চা-দোকানি জামাল উদ্দিন বলেন,

আমার বেড়ে ওঠা এই এলাকাতেই। এখন যে জায়গাটি বালু ফেলে ভরাট করা হচ্ছে, সেখানে ১০ বছর আগেও ধান হয়েছে। এরপর করা হয়েছে মাছ চাষ। তবে ধানি জমি কমলেও কারখানা হওয়ার এলাকার মানুষের কর্মসংস্থান হচ্ছে, এটা মানতে হবে।

ইনফলো বিডি কোম্পানির সিকিউরিটি ইনচার্জ সাদ্দাম হোসেন জানান,

কয়েক দিন হলো ইনচার্জ হিসেবে যোগদান করেছি। এখানে এখন শুধু বালু ভরাট করা হচ্ছে। পরিত্যক্ত জলাশয় ভরাট করতে অনেক বালু লাগছে। পরে এখানে কী কোম্পানি হবে সেটা আমার জানা নেই।

নাসির ফুটওয়েয়ার কোম্পানির প্রভাব

নাসির ফুটওয়েয়ার কোম্পানির কাজও চলমান রয়েছে। স্থানীয়দের অভিযোগ, বিশাল এলাকা নিয়ে গড়ে ওঠা কোম্পানির জায়গাটি একসময় ধান, পাট, মাছ চাষ এবং গরুর খামার ছিল। জমির শ্রেণি পরিবর্তন করে কোম্পানি করা হয়েছে। স্থানীয় তাজউদ্দিন বলেন,

২০০ একর জমির ওপর নাসির ফুটওয়েয়ার কোম্পানি। আমার ১ একর ৭০ শতাংশ জমি কোম্পানিকে দিয়েছি স্থানীয় একজনের মাধ্যমে। কিন্তু এখনো পুরো টাকা পাইনি। বলছে দেবে, কিন্তু কবে পাব তা বুঝতে পারছি না।

কৃষি ও পরিবেশ বিশেষজ্ঞদের মতামত

ভালুকা উপজেলা কৃষি অফিসার নুসরাত জামান বলেন,

প্রতিনিয়ত ভালুকার কলকারখানা হচ্ছে। এতে করে কমছে কৃষিজমি। অনেক সময় চাপে পড়ে কৃষিজমি অকৃষি দেখিয়ে আমাদের প্রত্যাবর্তন দিতে হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এনামুল হক জানান,

জেলার কোনো জমিকেই অকৃষি জমি বলা যাবে না। এসব জমিকে কোনো না কোনো ফসল কিংবা মাছ চাষ হয়ে থাকে। জমি রক্ষার আইনও মানা হচ্ছে না। প্রতিনিয়ত কমছে কৃষিজমির পরিমাণ।

একের পর এক শিল্পকারখানা গড়ে ওঠার ফলে কৃষিজমি কমে যাওয়ার পাশাপাশি পরিবেশও হুমকির মুখে পড়েছে। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন ভালুকা শাখার সদস্যসচিব কামরুল হাসান পাঠান কামাল বলেন,

পরিকল্পনাহীন শিল্পায়ন ও অপরিকল্পিত নগরায়ণ অব্যাহত থাকলে ভবিষ্যতে কৃষিজমির সংকট আরও তীব্র হবে।

Related Reading

Frequently Asked Questions

What is ময়মনস হ এক দশক র চ ত?

ময়মনস হ এক দশক র চ ত is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ময়মনস হ এক দশক র চ ত matter?

ময়মনস হ এক দশক র চ ত matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.