বদলগাছীতে সড়ক নির্মাণে অনিয়ম, ৫০ মিটার অংশ বাদ
Table of Contents
বদলগাছীতে সড়ক নির্মাণে ত্রুটি ও নামভুলের অভিযোগ
Banglajibon.com – বদলগ ছ ত সড়ক ন র ম – নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় এলজিইডি-র একটি সড়ক নির্মাণ কাজে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে। নকশায় পুরো সড়কটি অন্তর্ভুক্ত থাকলেও বাস্তবে শেষ প্রান্তের প্রায় ৫০ মিটার অংশ কাঁচা অবস্থায় রেখে কাজ শেষ করার প্রস্তুতি চলছে। এর ফলে বর্ষাকালে ওই অংশে কাদা ও পানি জমে চলাচলে দুর্ভোগের আশঙ্কা তৈরি হয়েছে।
এলজিইডি কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের গেজেটে মিঠাপুর পুরাতন হাটখোলা থেকে উজালপুর গ্রাম ইউনিব্লক সড়ক পর্যন্ত ৫৫০ মিটার দৈর্ঘ্য ও প্রায় ৩ মিটার প্রস্থের একটি পাকা সড়ক নির্মাণের প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়। এই প্রকল্পের জন্য প্রায় ৫৯ লাখ ৩৯ হাজার ৫৫৮ টাকা ব্যয় ধরা হয়েছে।
নাম পরিবর্তন নিয়ে প্রশ্ন
প্রকল্পের সরকারি নথিতে সড়কের শেষ প্রান্ত ‘জগপাড়া’ নামে উল্লেখ করা হয়েছে। কিন্তু ওই এলাকায় জগপাড়া নামে কোনো গ্রাম বা পাড়া নেই। প্রকৃত নাম উজালপুর। স্থানীয়রা মনে করেন, এই ধরনের নাম পরিবর্তন ভবিষ্যতে প্রশাসনিক ও আইনি জটিলতা সৃষ্টি করতে পারে।
গ্রামের বাসিন্দা প্রণব মণ্ডল বলেন, মাত্র ৫০-৬০ মিটার রাস্তা বাদ দেওয়ার পুরো সড়কের সুবিধাই অনেকটা নষ্ট হয়ে যাবে। বৃষ্টি হলে কাঁচা অংশে কাদা জমবে, তখন মানুষের চলাচল ও যানবাহন চলাচলে সমস্যা হবে। বাদ দেওয়া অংশটি ভবিষ্যতে নতুন প্রকল্প হিসেবে দেখিয়ে আবারও সরকারি অর্থ বরাদ্দ নেওয়ার সুযোগ তৈরি করা হতে পারে।
ঠিকাদার ও কর্তৃপক্ষের বক্তব্য
কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান রাজশাহীর মেসার্স সবুজ সাথী ট্রেডার্সের স্বত্বাধিকারী জিল্লুর রহমান মারুফ বলেন, এস্টিমেটে ৫৫০ মিটার রাস্তার কথা আছে। তবে একটি ছোট অংশ বাদ রয়েছে। বিষয়টি টেন্ডারেও ছিল না। কেন বাদ গেছে, তা আমি জানি না। আবার একজন ব্যক্তি তাঁর জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ করার কাজেও কিছুটা বিলম্ব হচ্ছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বদলগাছী উপজেলার দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রকৌশলী মো. শাহারিয়ার বলেন, ভবিষ্যতে প্রয়োজন হলে অন্য কোনো প্রকল্পের মাধ্যমে বাদ পড়া অংশের কাজ করা যেতে পারে। তবে শুরুতেই কেন ওই অংশ বাদ দেওয়া হয়েছে, তা আমার জানা নেই।
নওগাঁ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মুনসুর আলী বলেন, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে।
Related Reading
Frequently Asked Questions
What is বদলগ ছ ত সড়ক ন র ম?
বদলগ ছ ত সড়ক ন র ম is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does বদলগ ছ ত সড়ক ন র ম matter?
বদলগ ছ ত সড়ক ন র ম matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.
